Ebar Palabadal

Ebar Palabadal Bring the Change

টেক মাহিন্দ্রা, হায়দ্রাবাদ অভাবনীয় অখাদ্য টক্সিক ওয়ার্ক কালচার, ফোর্সড রেসিগনেশন ইত্যাদি নিয়ে প্রাক্তন এমপ্লয়ী ভাবনা শর্...
25/08/2026

টেক মাহিন্দ্রা, হায়দ্রাবাদ

অভাবনীয় অখাদ্য টক্সিক ওয়ার্ক কালচার,
ফোর্সড রেসিগনেশন ইত্যাদি নিয়ে প্রাক্তন এমপ্লয়ী ভাবনা শর্মার সাথে আলোচনা ও তাঁর মুভামেন্ট এর পাশে AIITEU...

🌹✊🏻

All India I T And ITES Employees'Union

Listen to this AIITEU Podcast where Bhavna Sharma, an aggrieved employee of Tech Mahindra, describes a hostile work environment in the company office in Bahadurpally, Hyderabad.

Bhavna staged relentless protests and also sat in a hunger strike with her colleagues against malpractices such as illegal terminations, the manipulation of performance-linked incentives, and invasive monitoring of staff. In this podcast, she alleges that the company lacks transparent leave policies and uses arbitrary performance metrics to justify salary deductions and forced resignations.

Bhavna’s resistance began from a specific incident where she was dismissed despite a family medical emergency, sparking her broader campaign for workers' rights. She urges all tech people of India to voice their grievances and support unionisation to combat corporate malpractice. Please like, subscribe, comment and share this podcast with your friends and peers.

Stay United.

Please Find the YouTube link of the Podcast in the comment box -



যাঁরা চান....
24/08/2026

যাঁরা চান....

এই এসো, এসো নাআআআআ
চতুর্থবারের মত আমরা আপনাদের খুঁজছি!

🙂✊🏻❤️
24/08/2026

🙂

✊🏻❤️

অনাস্থা আগেই সম্পন্ন হয়েছিল।

এবার লালগোলার যশইতলা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো সিপিআইএম।

১৩-৯ ফলাফলে কংগ্রেসকে পরাজিত করে প্রধান হয়েছেন কমরেড বেলুয়ারা খাতুন।

🌹

লজ্জা !!
13/08/2026

লজ্জা !!

সরকার বদলায় তবু দিন নয়।

কর্তব্যরত নার্স এর অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত চাই।

জন্মদিনে শ্রদ্ধা।🍁
12/08/2026

জন্মদিনে শ্রদ্ধা।

🍁

১৯৬৯ সাল হায়দ্রাবাদ থেকে দিল্লি চলে আসেন চেন্নাই তে জন্ম হওয়া এক স্কুল ছাত্র - এরপর দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষায় প্রথম হয়ে, পরবর্তীতে সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন।

১৯৭৪ সাল, সেই তরুণ জেএনইউতে পা দিলেন স্নাতকোত্তরের পড়াশোনা করবেন বলে। জেএনইউ তে ছাত্র অবস্থাতেই যোগদান করলেন ভারতের ছাত্র ফেডারেশনে।
১৯৭৫ সাল ইন্দিরা গান্ধীর আমলের কালো সময় - এমার্জেন্সি।
গ্রেফতার হলেন সেই তরুণ, ছাড়া পেলেও বেশ কয়েক বার আন্ডারগ্রাউন্ড হতে হল প্রাণ বাঁচানোর তাগিদে।
১৯৭৭ জেএনইউএসইউ এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেই তরুণ।

এক বিকালে ৫০০ এর বেশি ছাত্র সেই তরুনের নেতৃত্বে বিকালে চলে গেল শ্রীমতি ইন্দিরা গান্ধীর বাড়ি। প্রায় ১৫ মিনিট ধরে চলল এমার্জেন্সির ক্রিমিনাল দের বিরুদ্ধে উদ্ধত স্লোগান।
শ্রীমতি ইন্দিরা গান্ধী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও এমার্জেন্সির আর এক খলনায়ক ওম মেহতা এবং দুই রক্ষী কে নিয়ে ধীর পায়ে গেটে এসে দাঁড়ালেন। মুখে হাসি, বেশ কিছুক্ষন মন দিয়ে শুনলেন স্লোগান।
এরপর সেই তরুণ আগুন হয়ে পাঠ করতে লাগলেন জেএনইউএসইউ-এর যাবতীয় দাবিসমূহ, এক নিজস্ব ঢঙে, ঝরঝরে ইংরেজি তে এবং যাবতীয় ঝুঁটি নাটি এমার্জেন্সির ডিটেলস নিয়ে।
ধীরে ধীরে মুখের হাসি ম্লান হয়ে হেল শ্রীমত গান্ধীর। সব ডিমান্ড পড়া শেষ হবার আগেই রাগত মুখে আবারো বাড়ির ভেতরে চলে গেলেন ইন্দিরা গান্ধী।
স্লোগান, বক্তৃতা চলতে থাকলো - সেই জেএনইউএসইউ-এর মেমোরেন্ডাম থেকে গেল শ্রীমতি গান্ধীর বাড়ির সামনেই।
পরের দিন জেএনইউ-এর চ্যান্সেলর পদ থেকে রিজাইন করলেন শ্রীমতি ইন্দিরা গান্ধী।
সেই তরুণ " এমার্জেন্সির ক্রিমিনাল " শ্রীমতি ইন্দিরা গান্ধী কে বাধ্য করলেন জেএনইউ চ্যান্সেলর পদ থেকে স্টেপ ডাউন করতে এবং তা বহাল থেকেছিল ৭৭ এর শ্রীমতি ইন্দিরা গান্ধীর নির্বাচনী পরাজয়ের পরবর্তী সময়েও।

এরপর বন্ধু প্রকাশ কারাত কে নিয়ে জেএনইউকে বানিয়ে তুললেন দুর্ভেদ্য বামপন্থী ঘাঁটি।
যে উত্তরাধিকার আজও বহমান।

ইন্ডিয়ার বুকে, বিরোধীপক্ষ " ইন্ডিয়া ব্লক " সীতারাম ব্যতীত সম্ভব হোতো না।

India Miss you,
Comrade Gen S.

জন্মদিনে শ্রদ্ধা।

🌹

শ্রদ্ধা লাল সেলাম
06/08/2026

শ্রদ্ধা

লাল সেলাম

ভারতের বামপন্থী ও শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, CITU-র প্রাক্তন রাজ্য সভাপতি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন পরিবহন মন্ত্রী কমরেড শ্যামল চক্রবর্তী শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষার লড়াইয়ে এক অবিস্মরণীয় নাম। ষাটের দশকে ছাত্র আন্দোলন (SFI)-এর মধ্য দিয়ে রাজনীতিতে উঠে এসে পরবর্তীতে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি।

আইটি (IT) ও আইটিইএস (ITeS) সেক্টরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কমরেড শ্যামল চক্রবর্তীর অবদান ঐতিহাসিক ও দূরদর্শী:

তিনি ছিলেন অল ইন্ডিয়া আইটি অ্যান্ড আইটিইএস এমপ্লয়িজ ইউনিয়ন (AIITEU)-এর Founder Vice President। আইটি কর্মীদের জন্য ট্রেড ইউনিয়ন গড়ার যে দৃষ্টিভঙ্গি আজ রূপ নিয়েছে, তা তিনি প্রায় দুই দশক আগে থেকেই লালন করেছিলেন। আইটি শিল্পে কাজের অনিশ্চয়তা, দীর্ঘ কর্মঘণ্টা এবং ছাঁটাইয়ের বিরুদ্ধে শ্রমিকদের সংগঠিত করার লক্ষ্যে তাঁর প্রচেষ্টাতেই গঠিত হয়েছিল - AIl India IT & ITE's Employees'Union.

প্রথাগত ধারণার বাইরে গিয়ে তিনি প্রচার করেছিলেন যে, মোটা অঙ্কের বেতন পেলেও আইটি কর্মীরাও আসলে শ্রমজীবী শ্রেণীর অংশ। কর্পোরেট শোষণ ও চাকরি হারানোর ঝুঁকির বিরুদ্ধে তাঁদেরও সামাজিক ও আইনি সুরক্ষার জন্য একজোট হওয়া প্রয়োজন।

প্রযুক্তি ক্ষেত্রের তরুণ কর্মীদের ট্রেড ইউনিয়ন ধারায় যুক্ত করতে এবং শ্রমিক-কৃষক ঐক্যের মূল চেতনায় উদ্বুদ্ধ করতে তিনি ছিলেন একজন প্রকৃত অভিভাবক ও নির্দেশক।

আইটি খাতের শোষণহীন কর্মপরিবেশ তৈরির যে লড়াই AIITEU চালিয়ে যাচ্ছে, তাতে কমরেড শ্যামল চক্রবর্তীর দেখানো পথ ও দৃষ্টিভঙ্গি আজও প্রেরণার উৎস।

মৃত্যুদিনে স্মরণে শ্রদ্ধায় কমরেড শ্যামল চক্রবর্তী।

কমরেড শ্যামল চক্রবর্তী লাল সেলাম।

😎
29/07/2026

😎

ডিগ ডিডি ডিগ!

বোঝো কান্ড !!!৭২ ঘন্টা কাজ করাতে গিয়ে ফাইন খেয়ে বসে আছে !!😏
28/07/2026

বোঝো কান্ড !!!

৭২ ঘন্টা কাজ করাতে গিয়ে ফাইন খেয়ে বসে আছে !!

😏

|| ফ্রান্সে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ইনফোসিসকে ₹১.৯ কোটি জরিমানা ||

ফ্রান্সের শ্রম নিয়ন্ত্রক সংস্থা DRIEETS Île-de-France স্থানীয় শ্রম আইন অনুযায়ী কর্মীদের কাজের সময় নথিভুক্ত করার নিয়ম যথাযথভাবে না মানার অভিযোগে ইনফোসিসকে ১ লক্ষ ৭৫ হাজার ইউরো (প্রায় ₹১.৯ কোটি) জরিমানা করেছে।

নিয়ন্ত্রক সংস্থার তদন্তে দেখা যায়, ইনফোসিসের ব্যবহৃত কর্মঘণ্টা রেকর্ডিং ব্যবস্থায় বিশ্বস্ততা (Reliability), নিরীক্ষাযোগ্যতা (Auditability) এবং পর্যবেক্ষণ ক্ষমতা (Monitoring Capabilities)-র ক্ষেত্রে একাধিক ত্রুটি রয়েছে, বিশেষত কিছু নির্দিষ্ট শ্রেণির কর্মীদের ক্ষেত্রে। তবে কোন কোন কর্মী এই পর্যবেক্ষণের আওতায় ছিলেন, তা ইনফোসিস প্রকাশ করেনি। এছাড়াও, ফরাসি কর্তৃপক্ষ সংস্থাটিকে বিদ্যমান সিস্টেম পরিবর্তন বা প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে কি না, সে বিষয়েও কোনও তথ্য জানানো হয়নি।

২৫ জুলাই ২০২৬ তারিখে স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক নথিতে ইনফোসিস এই জরিমানার কথা জানায়। সংস্থাটি জানায়, তারা ২৪ জুলাই ফরাসি কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ পেয়েছিল। পাশাপাশি ইনফোসিস দাবি করেছে যে, এই জরিমানার ফলে কোম্পানির আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রম বা অন্যান্য কর্মকাণ্ডে কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।

জরিমানার তথ্য প্রকাশে বিলম্বের কারণ হিসেবে সংস্থাটি জানিয়েছে, বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই সম্পূর্ণ করতে অতিরিক্ত সময় লাগায় স্টক এক্সচেঞ্জকে জানাতেও কিছুটা দেরি হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই জরিমানার ঘটনাটি এমন সময় সামনে এল, যখন ভারতে ইনফোসিস কর্মীদের অফিসে উপস্থিতির নিয়ম আরও কঠোর করছে। বর্তমানে জব লেভেল ৭ (JL7) ও তার ঊর্ধ্বতন কর্মীদের সপ্তাহে অন্তত চার দিন অফিসে উপস্থিত থেকে কাজ করা বাধ্যতামূলক। এছাড়াও, চলতি বছরের মার্চ মাসে সংস্থাটি তাদের কয়েকটি ব্যবসায়িক ইউনিটে JL6A স্তরের কর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করেছে।

আমাদের সাথেও সিপিআইএমের কোনও সম্পর্ক নেই।🙂
28/07/2026

আমাদের সাথেও সিপিআইএমের কোনও সম্পর্ক নেই।

🙂

The Awaz এর সাথে এডমিনের সম্পর্ক নেই
সব ফেসবুক কর্তৃপক্ষ জানে

ঠিক ৩ দিন আগের ও পরের ছবি।একদম এক‌ই‌ জায়গার ছবি।একটা বামেদের ছাত্র সংগঠন গুলির ডাকে মিছিল।আরেকটা বিজেপির ডাকে মিছিল।চিত...
27/07/2026

ঠিক ৩ দিন আগের ও পরের ছবি।

একদম এক‌ই‌ জায়গার ছবি।

একটা বামেদের ছাত্র সংগঠন গুলির ডাকে মিছিল।

আরেকটা বিজেপির ডাকে মিছিল।

চিত্র পরিষ্কার।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ebar Palabadal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ebar Palabadal:

Shortcuts

Share