17/08/2026
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যেসকল প্রতিযোগী নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তাঁদের প্রত্যেককে সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আপনাদের উৎসাহ, অংশগ্রহণ ও সুন্দর পরিবেশনা আমাদের অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলেছে।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমরাই আমাদের এলাকার গর্ব। ভবিষ্যতে আরও সাফল্যের শিখরে পৌঁছে সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করো—এই কামনা করি।
এছাড়াও, অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করার জন্য যেসকল দর্শনার্থী, শুভানুধ্যায়ী ও ক্লাব সদস্য অক্লান্ত পরিশ্রম, সহযোগিতা ও সময় প্রদান করেছেন, তাঁদের সকলের প্রতি রইল সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সকলের সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
হেঁতালখালী বান্ধব সমিতি