Indian Secular Front - ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট

  • Home
  • India
  • KOLKATA
  • Indian Secular Front - ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট

Indian Secular Front - ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে “ইণ্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট” প্রতিষ্ঠিত হয়

06/09/2025

 #বিক্ষোভ_মিছিল কুলতলির নাবালিকা ছাত্রীর ধর্ষণ-খুনের প্রতিবাদে, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং পুলিশি গা...
07/10/2024

#বিক্ষোভ_মিছিল
কুলতলির নাবালিকা ছাত্রীর ধর্ষণ-খুনের প্রতিবাদে, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং পুলিশি গাফিলতি- উদাসীনতার প্রতিবাদে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কুলতলি বিধানসভা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল, মহিষমারি বাজার, কুলতলি দক্ষিণ ২৪ পরগণা জেলা|
#নওশাদ_সিদ্দিকী #কুলতলি

           #নওশাদ_সিদ্দিকী  #পরিযায়ীশ্রমিক
02/10/2024

#নওশাদ_সিদ্দিকী #পরিযায়ীশ্রমিক

সেপ্টেম্বরের ৬ তারিখে রাজস্থানে নিজের কর্মস্থলে খুন হন বাংলার পরিযায়ী শ্রমিক মহম্মদ মতি আলী। পাশবিক অত্যাচার করে তাঁকে ...
02/10/2024

সেপ্টেম্বরের ৬ তারিখে রাজস্থানে নিজের কর্মস্থলে খুন হন বাংলার পরিযায়ী শ্রমিক মহম্মদ মতি আলী। পাশবিক অত্যাচার করে তাঁকে খুন করা হয়।
#পরিযায়ীশ্রমিক
গতকাল তাঁর মালদা জেলা সফরকালীন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সদস্য মোহাঃ নওসাদ সিদ্দিকী হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুরে মতি আলীর পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন দলের রাজ্য কমিটির দুই সদস্য সাহাবুদ্দিন গাজী ও কারিমুল্লাহ্ হক। উল্লেখ্য, নিহত মতি আলীর ছয় বছর ও চার বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

মতি আলী গত কুড়ি-বাইশ বছর ধরে একজনের কাছেই সোনার কাজ করতেন। স্বাভাবিকভাবে তিনি ছিলেন ঐ ব্যক্তির স্নেহধন্য ও বিশ্বস্ত। ফলে বাকি যে সমস্ত কর্মচারীরা ঐখানে কাজ করতেন, তাদের বোধহয় ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মতি আলী এবং সেই কারণেই বিহার ও ওড়িশার বেশ কয়েকজন কর্মচারী মিলে তাঁকে বেধড়ক মারধর করে। পাশবিক অত্যাচার চালানো হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন চিকিৎসা চলতে চলতে তিনি মারা যান।

নওসাদ সিদ্দিকী জানিয়েছেন, সেপ্টেম্বরের ৬ তারিখে মতি আলী মারা গিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত নিহতের পরিবারের লোকজন এটা পর্যন্ত জানতে পারেননি যে তার হত্যাকারীদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে কি না। এমনকি তারা ময়না তদন্তের রিপোর্ট পর্যন্ত পাননি। এছাড়াও এই ঘটনার অনেক ফাঁকফোকর তো আছেই। যেমন, মৃত্যু শংসাপত্রে মারা যাওয়ার কারণ উল্লেখিত হয়নি। এমনকি স্ত্রী নেই বলেও লেখা হয়েছে, যেখানে মতি আলী বিবাহিত ও তাঁর দুই ছেলে রয়েছে। এইগুলি নানান সমস্যার সৃষ্টি করছে বলে জানা গেছে। আইএসএফ চেয়ারম্যান জানিয়েছেন, বিগত দিনে যেভাবে ইনসাফের জন্য অত্যাচারিতের পাশে ছিলাম তেমনই মতি আলীর পরিবারের পাশে থাকব। এমনকি আইনি লড়াইয়েও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সাধ্যমতো স্বল্প আর্থিক সহযোগিতা করা গেছে। তার যে দুটি সন্তান আছে তাদের পড়াশোনার জন‌্য পীরজাদা আব্বাস সিদ্দিকীর নির্দেশ অনুযায়ী দল দায়িত্ব নিতে প্রস্তুত আছে।

উল্লেখ্য, অনেক আগেই নওসাদ সিদ্দিকী রাজ্য সরকারকে প্রতিটি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সুযোগ-সুবিধা দেখভালের জন্য একটি করে নোডাল অফিসার নিয়োগ করতে বলেছিলেন। সরকার সেই বিষয়ে কান দেয়নি। নোডাল অফিসার থাকলে কাগজপত্র সংক্রান্ত যে সমস্যাগুলি তৈরি হয়েছে, সেগুলি ঘটতো না।
০১/১০/২৪

তিলোত্তমার বিচারের দাবিতে রাজনৈতির ঊর্ধে উঠে মানবিকভাবেই পথে নেমেছে বাংলার মানুষ।আমাদের সবার প্রিয় ভাইজান তথা ভাঙরের ML...
02/10/2024

তিলোত্তমার বিচারের দাবিতে রাজনৈতির ঊর্ধে উঠে মানবিকভাবেই পথে নেমেছে বাংলার মানুষ।
আমাদের সবার প্রিয় ভাইজান তথা ভাঙরের MLA #নওশাদ_সিদ্দিকী মহাশয় এই মিছিলের মধ্যমণি হয়ে উপস্থিত মিছিল হাঁটলেন||

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Secular Front - ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share