Garia Alokdishari Welfare Society supported by Roddur- The Sunshine

  • Home
  • India
  • KOLKATA
  • Garia Alokdishari Welfare Society supported by Roddur- The Sunshine

Garia Alokdishari Welfare Society supported by Roddur- The Sunshine Education is not preparation for life, EDUCATION is LIFE itself- John Dewey

31/05/2026

আলোকদিশারী’র রোজনামচা ✨

28/05/2026

গরম গরম হিং-এর কচুরি, সুগন্ধি ছোলার ডাল আর মিষ্টি জিলিপি — ছোট ছোট হাতগুলো আনন্দে ভরে উঠেছিল ভালোবাসার স্বাদে। 💛

একসাথে বসে খাওয়া, হাসি-মজা, আর চোখভরা তৃপ্তি…
এই মুহূর্তগুলোই আমাদের পথ চলার সবচেয়ে বড় প্রাপ্তি।
কারণ আমরা বিশ্বাস করি, শুধু শিক্ষা নয় — ভালোবাসা, যত্ন আর সুন্দর স্মৃতিও প্রতিটি শিশুর প্রাপ্য। ✨

আজকের এই ছোট্ট আয়োজন তাদের মুখে যে হাসি এনে দিল, সেটাই আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। 🌿

The latest collection by the women of Alokdishari is finally here after one month of hard work...  Every purchase direct...
27/05/2026

The latest collection by the women of Alokdishari is finally here after one month of hard work...

Every purchase directly supports marginalized women in building confidence and financial independence.

🛍️ Unique handmade items
💖 Made with care and purpose
📩 DM us now to place your orders before stocks run out!
Shop meaningful. Support a cause.
HAPPY SHOPPING! 🌼

       সামার ক্যাম্পের তৃতীয় দিনের মূল আকর্ষণই ছিল, ফ্যান্সি ড্রেস এবং তা পরে Ramp Walk! বলাবাহুল্য, ‘সামার ক্যাম্প’-এর ...
25/05/2026





সামার ক্যাম্পের তৃতীয় দিনের মূল আকর্ষণই ছিল, ফ্যান্সি ড্রেস এবং তা পরে Ramp Walk! বলাবাহুল্য, ‘সামার ক্যাম্প’-এর মতো, এই শব্দটাও এর আগে কখনও শোনেনি ক্যাম্পে যোগ দেওয়া প্রান্তিক এই শিশুরদল।
যাই হোক, রাধা-কৃষ্ণ থেকে গণেশ, ডাক্তার থেকে অ্যাক্টর, গান্ধীজি থেকে সামাজসেবী, সবই সেজেছিল আমাদের বাচ্চারা। আর সেই সব অপরূপ সাজে মিউজ়িকের ছন্দে সতরঞ্চি বিছিয়ে তৈরি হওয়া Ramp –এ হেঁটে বেড়ানো... কী যে খুশি হয়েছে ওরা!
Ramp Walk সেরে, হিংয়ের কচুরী, ছোলার ডাল, সাদা আলুর তরকারী ও জিলিপি সহযোগে জলখাবার পর্ব সারা। তারপর ছিল উপহার ও সার্টিফিকেট প্রদান পর্ব।
তবে আজ যেহেতু ছিল ক্যাম্পের শেষ দিন, আমাদের বাচ্চারা বেশিরভাগ সময়টাই কাটাল স্যার-ম্যাডামদের কোলে চড়ে। এবং একটা জিনিস তারা আমাদের দিয়ে নিশ্চিত করিয়ে নিল, আসছে বছর আবার হবে!
সম্পূর্ণ বিনামূলে আয়োজিত তিনদিন ব্যাপী চলা এই সামার ক্যাম্প পরিচালনার ক্ষেত্রে যাঁরা আমাদের নিঃশব্দে সহযোগিতা করলেন, তাঁদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের প্রণাম নেবেন।
সকলে সুস্থ থাকবেন, ভাল থাকবেন।

    সামার ক্যাম্পের দ্বিতীয়দিন মজা হল আরও বেশি!বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে, আজ সকলে নিজের হাতে তাদের প্রথম গাছটি ল...
24/05/2026





সামার ক্যাম্পের দ্বিতীয়দিন মজা হল আরও বেশি!
বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে, আজ সকলে নিজের হাতে তাদের প্রথম গাছটি লাগল যে! বাচ্চারা কথা দিয়েছে, এই গাছ তারা বাঁচিয়ে রাখবে সযত্নে।
তবে আজকের শুরুটাও হয়েছিল প্রার্থনা সঙ্গীত ও ধ্যানের মাধ্যমে। তারপর বসল ছাড়া ও গল্পের আসর... আর তারপর? শিশুরা নিজেদের হাতে বানাল সান্ডউইচ! শসা ও চিজ স্লাইস সহযোগে। কিন্তু চিজের থেকেও তাদের বেশি উৎসাহ টমেটো সস নিয়ে! সঙ্গে ছিল আমের জুস ও ডিম সেদ্ধ।
সবশেষ ছিল সিনেমা দেখার পর্ব।
নয়ের দশকে বড় হয়ে ওঠা আমরা, ফিরে গেলাম আমাদের শৈশবে, সেই 'ছুটি ছুটি ' র দিনগুলিতে... যখন পড়ার কোনও একটি বাড়ির দরজায় জমত আমাদের সব বন্ধুদের জুতো... কারণ আমাদের সকলের বাড়িতেও যে টিভি ছিল না তখন!
সেই আনন্দ যে আজ আবারও ফিরে পেলাম আমরা সকলে, আমাদের এই বাচ্চাদের মধ্যে দিয়ে...
তবে আজকের দিনটি বিশেষ হয়ে রইল আরও একটি কারণে। কারণ আজ আমাদের স্কুলে প্রথমবারের জন্য এসেছিলেন কৌশিক স্যারের মা। তাঁর আশীর্বাদ আমাদের সকলের পাথেয় হয় রইল...

23/05/2026

This summer camp...Together, let’s nourish both minds and hearts....

23/05/2026

Our day 1 started with Meditation

       হইহই করে শুরু হয়ে গেল আমাদের প্রথম সামার ক্যাম্প! সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই ক্যাম্পে যোগ দিয়েছে ১৩ জন প্রা...
23/05/2026





হইহই করে শুরু হয়ে গেল আমাদের প্রথম সামার ক্যাম্প! সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই ক্যাম্পে যোগ দিয়েছে ১৩ জন প্রান্তিক শিশু, যাদের বয়স ৪ - ১০ বছর।
সকাল ৮-টায় প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু। তারপর 'আমার পরিচয়' পর্ব। যেখানে বাচ্চারা বলল তাদের পরিবারের কথা, প্রিয় খাবারের গল্প, বড় হয়ে কী হতে চায়... আরও কত কী! সবই রেকর্ড করা হল সযত্নে।
তারপর দুধ কর্নফ্লেক্স ও পাকা আম সহযোগে ব্রেকফাস্ট।
সেসব তৃপ্তিসহ উদরস্ত করে, বাচ্চারা যোগ দেয় ছবি আঁকা ও ওরিগ্যামি কর্মশালায়। তাদের যে সে কী উৎসাহ, তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
বাবা বা মা বাড়ি নিয়ে যেতে এলেও, তারা চায় ক্যাম্পেই থেকে যেতে!
আরও দুই দিন যে চলবে এই সামার ক্যাম্প, তা বুঝিয়ে অনেক কষ্টে বাড়ি পাঠানো গেল তাদের।
জানি না, কী অধীর অপেক্ষাতেই না কাটবে তাদের মাঝের এই ২০-২১ ঘণ্টা!

 #সামার_ক্যাম্প — যে শব্দবন্ধ কখনও কোথাও শুনে থাকলেও, সেটা যে আসলে কী, তা আমাদের স্কুলের বাচ্চাদের কাছে অজানা-ই ছিল এতদি...
20/05/2026

#সামার_ক্যাম্প — যে শব্দবন্ধ কখনও কোথাও শুনে থাকলেও, সেটা যে আসলে কী, তা আমাদের স্কুলের বাচ্চাদের কাছে অজানা-ই ছিল এতদিন। কারণ, তাদের যে বড় স্কুলে পড়ার সুযোগ হয়নি কখনও! মেলামেশা করার সুযোগ হয়নি সেই সব বাচ্চাদের সঙ্গে, যাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এই ধরনের ক্যাম্প সম্পর্কে। তাই এবার আমাদের নতুন উদ্যোগ...

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই, এবছর আমরা আমাদের বাচ্চাদের জন্য আয়োজন করেছি তিনদিন ব্যাপি এক সামার ক্যাম্পের। যেখানে নেই কোনও এন্ট্রি ফি, আছে শুধু একরাশ আনন্দ আর মজার-মজার খেলা! সঙ্গে জিভ জল আনা সব খাওয়া-দাওয়া! এই ক্যাম্পে গল্প বলার আসর যেমন থাকবে, তেমনই থাকবে, ড্রেস আপ ডে, গাছ লাগানোর কর্মসূচি এবং আরও অনেক কিছু... আর তিনদিনের ক্যাম্প শেষে, প্রত্যেককে দেওয়া হবে নানাবিধ উপহার এবং একটি সুদৃশ্য মানপত্র। যাতে এই দিনটির কথা বাচ্চাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থেকে যায় আজীবন।

আগামী ২৩-২৪ ও ২৫ মে, ২০২৬ সকাল আটটা থেকে দুপুর ১১টা পর্যন্ত আমাদের স্কুলের ঘরেই চলবে এই ক্যাম্প। যদি হাতে সময় থাকে, আপনারও এসে ঘুরে যেতে পারেন এই ‘সামার ক্যাম্প’-এ। খেলায় পার্টিসিপেট করতে না পারলে কী হবে, দর্শক হওয়ার আনন্দও তো নেহাত কম নয়, তাই না?

মাধ্যমিকের স্বপ্ন সফল করে টুম্পা আজ ভর্তি হল নতুন স্কুলে। বোড়ালের ঋষি রাজ নারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। শুভ স্যারের ত...
11/05/2026

মাধ্যমিকের স্বপ্ন সফল করে টুম্পা আজ ভর্তি হল নতুন স্কুলে। বোড়ালের ঋষি রাজ নারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। শুভ স্যারের তত্ত্বাবধানে সম্পূর্ণ হল ভর্তির প্রক্রিয়া।
শুরু হল টুম্পার জীবনের এক নতুন অধ্যায়। 🌼
আপনাদের আশীর্বাদ হোক টুম্পার আগামী জীবনের পাথেয় 🌿

Address

L59 Bose Para, Kalyani Appartment, Garia
Kolkata
700084

Opening Hours

Monday 3pm - 5pm
Saturday 3pm - 6pm
Sunday 3pm - 6pm

Telephone

+919836621212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Garia Alokdishari Welfare Society supported by Roddur- The Sunshine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Garia Alokdishari Welfare Society supported by Roddur- The Sunshine:

Share

Category