12/11/2025
সরকারি স্কুলগুলো কে কার্যত তুলে দেওয়ার সবরকম বন্দোবস্ত করে চলেছে এই রাজ্যের সরকার। শিক্ষা ব্যবস্থাকে গরীব ও পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের থেকে বিচ্ছিন্ন করার জন্যই মূলত এই পদক্ষেপ। একের পর এক স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, ল্যাব বন্ধ, স্কুল পরিকাঠামো ক্রমশ অস্তাচলে, শাসক গোষ্ঠীর মদতে স্কুল পরিচালন সমিতিগুলোর অকর্মণ্যতা এরকম অসংখ্য সমস্যার সাথে প্রতিদিন সম্মুখীন হচ্ছে স্কুলের সাধারণ ছাত্র ছাত্রীরা।
এরকমই কিছু সমস্যা নিয়ে ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা ও সংগঠনের প্রচারপত্র পৌঁছে দেওয়া হয় বাটানগর উচ্চ বিদ্যালয়, বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে SFI বাটা মহেশতলা আঞ্চলিক কমিটির উদ্যোগে।
শিক্ষার স্বার্থে ছাত্রের সংগ্রাম, চলছে চলবে।