12/02/2024
সন্মেলনের দ্বিতীয় দিন ১২/০২/২০২৪ প্রতিনিধিদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। প্রথমে বক্তব্য রাখেন কর্ণাটক রাজ্যের প্রতিনিধি এছাড়া একের পর এক বক্তব্য রাখেন পাঞ্জাব বিহার গোয়া তেলেঙ্গানা মহারাস্ট্র কেরালা,মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, আসাম, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যের প্রতিনিধিগণ। সব মিলে মোট ২২জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন কমঃ অরুণ চট্টরাজ। তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেন পশ্চিমবঙ্গ সরকার মুখে বিদ্যুৎ বিলের বিরোধিতা করলেও স্মার্ট মিটার কানেকশন এর চুক্তি পত্রে স্বাক্ষর করার মধ্য দিয়ে এবং স্মার্ট মিটার কানেকশনের মধ্য দিয়ে মূলত মোদি সরকার যা চায় তাকেই আগিয়ে নিয়ে যেতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ ঘুর পথে বিদ্যুৎ বেসরকারি হতে চলেছে পশ্চিমবঙ্গে।
বিদ্যুৎ ঠিকা কর্মীদের বঞ্চনার কোন অবসান হয়নি। তাদের সেফটি প্রশ্ন চিহ্নের মুখে। বেতন খুব ই কম। পশ্চিমবঙ্গে AIFEE র নেতৃত্বে একক এবং যৌথ ভাবে বিদ্যুৎ বেসরকারিকরণ এর বিরুদ্ধে এবং কর্মীদের দাবির পক্ষে সংগ্রাম চলছে। এই লড়াইয়ে জনগণকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। জনবহুল স্থানে প্রকাশ্য মিটিং মিছিল সংগঠিত করার প্রচেষ্টা চলছে।
প্রতিনিধিদের বক্তব্যের মাঝে বেশ কয়েকটি রেজুলেশন সন্মেলনে প্রস্তাবিত হয় এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে সম্পাদকের রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আর্থিক রিপোর্ট ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর নতুন কমিটি সন্মেলন দ্বারা অনুমোদিত হয়। নতুন কমিটি ২২ জন অফিসবেয়ারাস , ২৫ জন ওর্য়ারকিং এবং ৫২ জন জেনারেল কাউন্সিল সদস্য নিয়ে গঠিত হয়েছে। নব নির্বাচিত পদাধিকারীরা হলেন সভাপতি এম মুর্তি (তামিলনাড়ু), সাধারণ সম্পাদক মোহন শর্মা(মহারাষ্ট্র), কার্যকরী সভাপতি কমঃ সহিদুল্লা খান, কোষাধ্যক্ষ কমঃ পি ভি নাইডু ও বিভিন্ন রাজ্যের অন্যান্য নেতৃবৃন্দ।
পশ্চিমবঙ্গ থেকে কমঃ অরুণ চট্টরাজ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ওর্য়ারকিং কমিটিতে নির্বাচন হয়েছেন কমঃ রাজু বৈদ্য, কমঃ রাজেশ কুমার সিং। কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়েছেন কমঃ কিশোর চ্যাটার্জী, কমঃ গপিনাথ করি, কমঃ কুন্তল কান্তি রায়।
প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ তম AIFEE র মহা সন্মেলনের সমাপ্তি ঘটে।