24/03/2020
করোনা ভাইরাস (COVID-19) রোগ সংক্রমন প্রতিরোধে অবশ্য পালনীয় কর্তব্য সমুহঃ-
১) হাত বারবার ধোয়া অভ্যাস করুন। হাত সাবান কিম্বা জল দিয়ে ধোবেন। কিম্বা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব ব্যবহার করুন।আপাতভাবে হাত পরিষ্কার মনে হলেও হাত ধুয়ে নিন।
২) হাঁচি বা কাশির সময়ে রুমাল বা টিস্যু দিয়ে নাক ও মুখ ঢেকে রাখুন
৩) ব্যবহার করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলে দিন।
৪) অনেক লোক উপস্থিত আছে এমন কোনও কাজ বা অনুষ্ঠান থেকে দুরে থাকুন
৫) যদি অসুস্থ বোধ করেন (জ্বর, শ্বাসকষ্ট এবং কাশি ) তাহলে ডাক্তার দেখান।ডাক্তার দেখাতে গিয়ে মাস্ক কিম্বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন।
৬) যদি অসুস্থ বোধ করেন, আগামী ১৪ দিন এর জন্য সবার সঙ্গে মেলামেশা সীমিত রাখুন এবং একটু আলাদা ঘরে থাকুন।(Home Isolation) কোন অবস্থায় বাড়ির বাইরে আসবেন না। ৭) অন্য দেশ বা দেশের অন্য রাজ্য থেকে প্রত্যাগতদের যথাযথ ভাবে বুঝিয়ে Home Isolation /Quarantine এ যেতে অনুরোধ করুন, তাদের সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার বা জোরজবরদস্তি করবেন না।
৮) যদি আপনার কাশি এবং জ্বর হয়ে থাকে তাহলে কারও খুব কাছাকাছি যাবেন না।
৯) কোন ক্লাব বা অন্য কোন সামাজিক মেলামেশার জায়গায় কোনও রকম জমায়েত, বিনা উদ্দেশ্যে বাড়ির বাইরে বেরোন বা রাস্তায় ঘোরাফেরা করা ইত্যাদি সম্পুর্ণ আইনত নিষিদ্ধ।এই ধরনের কাজ করলে উদ্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে।
১০) রাজ্য সরকারের আইনি নির্দেশ অনুযায়ী সব চায়ের দোকান, সব ধরনের হোটেল-রেস্টুরেন্ট,রুটির দোকান, শপিং –মল, ফাস্ট ফুড সেন্টার, সেলুন, স্পা, বিউটি পার্লার, ক্লাব,সামাজিক সংগঠনের কার্যালয় বন্ধ থাকবে।
১১) কোন গুজব বা আতঙ্ক ছড়াবেন না বা গুজবে বা আতঙ্ক ছড়ানো কোন কথায় কান দেবেন না।
১২) রাজ্য সরকার পুলিশ এবং পৌরসভার সব ধরনের নির্দেশিকা মেনে চলুন। মনে রাখবেন রাজ্য প্রশাসন এবং পৌরসভা সব সময় আপনার পাশে আছে এবং থাকবে।
ভাল থাকুন সুস্থ্ থাকুন।
বরানগর পৌরসভা হেল্পলাইনঃ-২৫৭৭-৬৫৯৫,২৫৭৭-০০১২
বরানগর থানা ও বরানগর পৌরসভার পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত।