02/09/2025
শুরু হবে ফুটবল খেলা ৷ ঠিক তখনই ঘটল ঘটনাটা ৷ বল পায়ে মাঠে নেমেছিলেন মেদিনীপুরের জেলাশাসক বার্জ ৷ সামনে থেকে চলল গুলি ৷ মাটিতে পড়ে গেলেন অত্যাচারী শাসক৷ তাঁর বুকের উপর চড়ে বসলেন দুই যুবক৷ হাতে থাকা পিস্তল খালি করে দিলেন শাসকের বুকে ৷ দ্রাম দ্রাম দ্রাম ৷ রক্তে ভেসে যাচ্ছে চারপাশ৷ চারদিকে তখন ছুটোছুটি ৷ চিৎকার ৷ মাঠ ছেড়ে পালাচ্ছে দর্শক ৷ তখনই আরও কয়েকটা গুলি ছুটে এল দূর থেকে৷ অত্যাচারী জেলাশাসকের বুকের উপর বসে থাকা দুই যুবকের শরীরে লাগল সেই গুলি ৷ তাঁরাও মাটিতে লুটিয়ে পড়লেন ৷ একজন ঘটনাস্থানেই মারা যান ৷ অন্যজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ প্রথমজন অনাথবন্ধু পাঁজা, দ্বিতীয়জন মৃগেন্দ্রনাথ দত্ত ৷ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুরের তথা সবং এর সশস্ত্র সংগ্রামে শহিদ বিপ্লবীদের মধ্যে তাঁরাও অন্যতম ৷সশ্রদ্ধ প্রণাম জানাই।