District Commissioner Sribhumi

District Commissioner Sribhumi For information, queries and grievance, please follow District Commissioner Sribhumi page.
(1)

আজ,২য় জুন ২০২৬ মঙ্গলবার, শ্রীভূমি জেলা আয়ুক্ত সম্মেলন কক্ষ শ্রীভূমি জেলার জাতীয় সড়কের বর্তমান অবস্থা নিয়ে একটি গুরুত্...
02/06/2026

আজ,২য় জুন ২০২৬ মঙ্গলবার, শ্রীভূমি জেলা আয়ুক্ত সম্মেলন কক্ষ শ্রীভূমি জেলার জাতীয় সড়কের বর্তমান অবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলার বিভিন্ন সড়কের বর্ষাকালীন ক্ষয়ক্ষতি মোকাবিলা, যান চলাচলের সুবিধা বৃদ্ধি এবং জনসাধারণের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট বিভাগীয় (NHIDCL) আধিকারিকদের রাস্তার ক্ষতিগ্রস্ত অংশসমূহ দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় মেরামতি ও সংস্কারমূলক কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়।

সভায় শ্রীভূমি শহরে ক্রমবর্ধমান যানজট সমস্যার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে একটি দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং শহরের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা মোটরস্ট্যান্ডগুলোকে অবিলম্বে শহরের বাইরে স্থানান্তরের জন্য শ্রীভূমি পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়। এর ফলে যান চলাচল আরও সুশৃঙ্খল ও স্বাভাবিক হবে এবং দীর্ঘদিন ধরে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে থাকা সাধারণ যাত্রী ও পথচারীরা অধিক সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
CMO Assam
Himanta Biswa Sarma
DIPRO Sribhumi
Directorate of Information and Public Relations, Assam

আজ, ২৯ মে ২০২৬ শুক্রবার,মাননীয় জেলাআয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী,আই.এ.এস  মহাশয়ের সভাপতিত্বে শ্রীভূমি জেলাআয়ুক্ত ...
29/05/2026

আজ, ২৯ মে ২০২৬ শুক্রবার,মাননীয় জেলাআয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী,আই.এ.এস মহাশয়ের সভাপতিত্বে শ্রীভূমি জেলাআয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে শ্রীভূমির আয়লাবাড়ি চা বাগানের বিভিন্ন শ্রম সংক্রান্ত অভিযোগ ও সমস্যার সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
CMO Assam
Himanta Biswa Sarma
Directorate of Information and Public Relations, Assam
DIPRO Sribhumi

আজ, ২৯ মে ২০২৬ শুক্রবার,মাননীয় জেলাআয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী,আই.এ.এস  মহাশয়ের সভাপতিত্বে শ্রীভূমি জেলাআয়ুক্ত ...
29/05/2026

আজ, ২৯ মে ২০২৬ শুক্রবার,মাননীয় জেলাআয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী,আই.এ.এস মহাশয়ের সভাপতিত্বে শ্রীভূমি জেলাআয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে ২০২৬ সালের মে মাসের ডিডিসি বৈঠক (DDC Meeting for the month of May 2026) অনুষ্ঠিত হয়। মাননীয় জেলা আয়ুক্ত মহাশয় বৈঠকে উপস্থিত সমস্ত বিভাগীয় আধিকারিকদের নিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কাজকর্মের অগ্রগতির পর্যালোচনা করেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাআয়ুক্ত শ্রী লালরোহলু খেইংতি,অতিরিক্ত জেলাআয়ুক্ত শ্রী মংভে ইংগী সহ জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগীয় আধিকারিক ও কর্মকর্তাগণ।
CMO Assam
Himanta Biswa Sarma
Directorate of Information and Public Relations, Assam
DIPRO Sribhumi

আজ  ২২শে  মে ২০২৬, শুক্রবার , শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে  শ্রীভূমি জেলার প্রত্যন্ত দুর্গম এবং সুবিধ...
22/05/2026

আজ ২২শে মে ২০২৬, শুক্রবার , শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে শ্রীভূমি জেলার প্রত্যন্ত দুর্গম এবং সুবিধা বঞ্চিত অঞ্চলের জনগণের কাছে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের পরিষেবা এবং বিভিন্ন সচেতনতা মূলক বার্তা কার্যকর ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা "জন ভাগীদারি --সবচেয়ে দূরে সবচেয়ে আগে" শীর্ষক প্রকল্পের আইইসি (তথ্য, শিক্ষা ও যোগাযোগ) প্রচারাভিযান উপলক্ষে শুক্রবার শ্রীভূমিতে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রীমতি মারিয়া তামিম। সভায় জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান আধিকারিক ও প্রতিনিধিগণ উপস্থিত থেকে প্রচারাভিযান সফলভাবে পরিচালনার জন্য নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনাকালে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় যাতে সমাজের প্রত্যেক স্তরের মানুষ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, সামাজিক নিরাপত্তা প্রকল্প, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন পরিষেবার সুবিধা সম্পর্কে যথাযথভাবে অবগত হতে পারেন।
CMO Assam
Himanta Biswa Sarma
Directorate of Information and Public Relations, Assam
DIPRO Sribhumi

আজ   ২২শে  মে ২০২৬, শুক্রবার , শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে...
22/05/2026

আজ ২২শে মে ২০২৬, শুক্রবার , শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রীমতি মারিয়া তানিম শ্রীভূমি জেলায় “জন ভাগিদারি শীর্ষক IEC (Information, Education and Communication) ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের উপস্থিতিতে ক্যাম্পেইনের কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি, প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
CMO Assam
Himanta Biswa Sarma
Directorate of Information and Public Relations, Assam
DIPRO Sribhumi

শ্রীভূমি জেলায় আসন্ন ঈদ উল আজহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্প...
22/05/2026

শ্রীভূমি জেলায় আসন্ন ঈদ উল আজহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিমের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রীভূমি সদর সার্কেলর সার্কেল অফিসার বিক্রম ছেত্রী, সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু, ডিএসপি মুকুট কলিতা, ডিএসপি মানস প্রতিম চৌধুরী সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
CMO Assam
Himanta Biswa Sarma
Directorate of Information and Public Relations, Assam
DIPRO Sribhumi

আজ, ২০ মে ২০২৬ বুধবার, মাননীয় জেলাআয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী, আই.এ.এস মহাশয়ের সভাপতিত্বে শ্রীভূমি জেলাআয়ুক্ত ক...
20/05/2026

আজ, ২০ মে ২০২৬ বুধবার, মাননীয় জেলাআয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী, আই.এ.এস মহাশয়ের সভাপতিত্বে শ্রীভূমি জেলাআয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান মজুত পরিস্থিতি ও বাজারমূল্য বৃদ্ধির বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রী আলমগীর লস্কর, এ.সি.এস সহ সংশ্লিষ্ট আধিকারিকগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন পণ্যের সরবরাহ, বাজার পরিস্থিতি এবং মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাজার পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
CMO Assam
Himanta Biswa Sarma
Directorate of Information and Public Relations, Assam
DIPRO Sribhumi

আজ,২০ মে ২০২৬ বুধবার, মাননীয় জেলাআয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী,আই.এ.এস মহাশয়ের সভাপতিত্বে শ্রীভূমি জেলাআয়ুক্ত কার...
20/05/2026

আজ,২০ মে ২০২৬ বুধবার, মাননীয় জেলাআয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী,আই.এ.এস মহাশয়ের সভাপতিত্বে শ্রীভূমি জেলাআয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে ভারতমালা প্রকল্পের অধীনে চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজের অগ্রগতি পর্যালোচনা ও আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করার লক্ষ্যে আজ এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে সংশ্লিষ্ট বিভাগসমূহের আধিকারিকবৃন্দ উপস্থিত থেকে প্রকল্পের বর্তমান অগ্রগতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং দ্রুত বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
Himanta Biswa Sarma
DIPRO Sribhumi
Directorate of Information and Public Relations, Assam
CMO Assam

আজ, ৭ মে ২০২৬,  মাননীয় জেলা আয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী,আই.এ.এস. মহাশয়ের পৌরোহিত্যে, শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্য...
07/05/2026

আজ, ৭ মে ২০২৬, মাননীয় জেলা আয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী,আই.এ.এস. মহাশয়ের পৌরোহিত্যে, শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক দুর্ঘটনা হ্রাস, ট্রাফিক নিয়ম মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
DIPRO Sribhumi
Directorate of Information and Public Relations, Assam

আজ, ৭ মে ২০২৬,  মাননীয় জেলা আয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী,আই.এ.এস. মহাশয়ের পৌরোহিত্যে, শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্য...
07/05/2026

আজ, ৭ মে ২০২৬, মাননীয় জেলা আয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী,আই.এ.এস. মহাশয়ের পৌরোহিত্যে, শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে PMGAY এবং Vibrant Villages Programme 2.0 (Vibrant Village 2.0) কর্মসূচি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রামীণ আবাসন প্রকল্পের অগ্রগতি, সীমান্তবর্তী গ্রামের সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং চলমান বিভিন্ন প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গ্রামীণ ও সীমান্তাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ ।
DIPRO SribhumiDirectorate of Information and Public Relations, Assam

Address

DC Office
Karimganj
788710

Alerts

Be the first to know and let us send you an email when District Commissioner Sribhumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Commissioner Sribhumi:

Share