Kandi Municipality

Kandi Municipality Kandi Municipality is the oldest one in the district of Murshidabad. It is about 30 KMs in a south-w

কান্দি পৌরসভার উদ্যোগে  ১৫/১০/২৫ তাং, বুধবার , ডঃ এ পি জে আব্দুল কালামের  ৯৫ তম জন্মদিন উপলক্ষ্যে কান্দি রাজ কলেজ সংলগ্ন...
15/10/2025

কান্দি পৌরসভার উদ্যোগে ১৫/১০/২৫ তাং, বুধবার , ডঃ এ পি জে আব্দুল কালামের ৯৫ তম জন্মদিন উপলক্ষ্যে কান্দি রাজ কলেজ সংলগ্ন ডঃ কালামের পূর্ণাবয়ব মূর্তিতে বেলা ১০:৩০মি. এ মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক অপূর্ব সরকার সহ পৌরসভার আধিকারিক এবং পৌর প্রতিনিধিবৃন্দ।।

কান্দী পৌরসভা মানুষের সাথে মানুষের পাশে

পশ্চিমবঙ্গ রাজ্য নগর উন্নয়ন সংস্থা, কান্দী পৌরসভা এবং ময়ূরাক্ষী সিটি লেভেল ফেডারেশনের যৌথ উদ্যোগে কান্দী পৌরসভার স্বনি...
24/09/2025

পশ্চিমবঙ্গ রাজ্য নগর উন্নয়ন সংস্থা, কান্দী পৌরসভা এবং ময়ূরাক্ষী সিটি লেভেল ফেডারেশনের যৌথ উদ্যোগে কান্দী পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী গুলির ক্ষমতায়নের লক্ষ্যে কান্দী রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামের সামনে কান্দী পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী গুলির নির্মিত সামগ্রী দ্বারা একটি তিন দিনের মেলা তথা প্রদর্শনীর উদ্বোধন হলো আজ ২৩.০৯.২০২৫ যা আগামী ২৫.০৯.২০২৫ পর্যন্ত এই মেলা তথা প্রদর্শনী চলবে।।
উদ্বোধন করলেন কান্দি বিধানসভার জনপ্রিয় বিধায়ক অপূর্ব সরকার সহ আমরা সকলে মিলে একসাথে।।।

কান্দী পৌরসভার উন্নয়ন আমাদের একমাত্র লক্ষ্য

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে স...
16/09/2025

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার আজ কান্দী পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের ১৪৯,১৫০ ও ১৫১ তিনটি বুথ নিয়ে সুন্দরভাবে সম্পন্ন হল।

ওই তিনটি বুথের সাধারণ জনগণ নিজেদের দাবি ও সমস্যার কথা আধিকারিকদের সামনে তুলে ধরলেন।।

কান্দি পৌরসভা মানুষের পাশে মানুষের পাশে।।

কান্দি শহরকে আরো সবুজ করে তুলতে, পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় আম্রুত-২.০ প্রকল্পের অন্তর্গত স্বনির্...
28/08/2025

কান্দি শহরকে আরো সবুজ করে তুলতে, পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় আম্রুত-২.০ প্রকল্পের অন্তর্গত স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে শহরের বিভিন্ন জায়গায় চলছে বৃক্ষরোপণ। সেরকমই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কান্দি শহরের সদরপুকুর এলাকায়।

বিভিন্ন বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সফলতার সঙ্গে সম্পন্ন হয় এবং এলাকার স্বনির্ভর দলের দিদিদেরকে এই গাছগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়।।

কান্দি পৌরসভা মানুষের সাথে মানুষের পাশে

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে স...
28/08/2025

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার আজ কান্দী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তিনটি বুথ নিয়ে সুন্দরভাবে সম্পন্ন হল।

ওই তিনটি বুথের সাধারণ জনগণ নিজেদের দাবি ও সমস্যার কথা আধিকারিকদের সামনে তুলে ধরলেন।। এলাকার জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কান্দি পৌরসভা মানুষের পাশে মানুষের পাশে

জনস্বার্থে প্রচারিত
26/08/2025

জনস্বার্থে প্রচারিত

কান্দী পৌরসভা পরিচালিত স্বনির্ভর দলের মহিলাদের টেলারিং প্রশিক্ষণে সম্মানের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আজকে শংসাপত্...
19/08/2025

কান্দী পৌরসভা পরিচালিত স্বনির্ভর দলের মহিলাদের টেলারিং প্রশিক্ষণে সম্মানের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আজকে শংসাপত্র তুলে দেয়া হলো কান্দী পৌরসভা হলে।

উক্ত অনুষ্ঠানে উত্তীর্ণ ১৪০ জন স্বনির্ভর দলের মহিলার হাতে এই শংসাপত্র তুলে দেন কান্দী বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, কান্দী পৌরসভার সভাপতি জয়দেব ঘটক, সহ-সভাপতি গৌরী সিনহা বিশ্বাস, অন্যান্য পৌর সদস্য সহ আধিকারিকবৃন্দ।।

এছাড়াও অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তরের সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কান্দী পৌরসভার ৪০ জন তাঁত শিল্পীর হাতে তাদের রেজিস্ট্রেশন কার্ড তুলে দেয়া হলো এই অনুষ্ঠানে

কান্দী পৌরসভার স্বনির্ভর দলের মহিলাদের স্বস্তিকরনই এবং কান্দীর শিল্পীদের উন্নয়ন আমাদের একমাত্র লক্ষ্য।

কান্দী পৌরসভা
মানুষের সাথে মানুষের পাশে

🇮🇳 শতাব্দী প্রাচীন কান্দি পৌরসভার ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের দেশমাতৃকাকে বিনম্র শ্রদ্ধা এবং কান্দিবাসীকে আন্তরিক শুভেচ...
15/08/2025

🇮🇳 শতাব্দী প্রাচীন কান্দি পৌরসভার ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের দেশমাতৃকাকে বিনম্র শ্রদ্ধা এবং কান্দিবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🇮🇳

জয় হিন্দ! বন্দেমাতরম্!
জয়বাংলা

পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় কান্দী পৌরসভার উদ্যোগে রাখি বন্ধন উৎসব তথা সংহতি দিবস পালন ...
09/08/2025

পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় কান্দী পৌরসভার উদ্যোগে রাখি বন্ধন উৎসব তথা সংহতি দিবস পালন করা হলো আজ বিশ্রামতলা মোড়ে।।

কান্দী পৌরসভা মানুষের সাথে মানুষের পাশে

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে স...
02/08/2025

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার আজ কান্দী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তিনটি বুথ নিয়ে সুন্দরভাবে সম্পন্ন হল।।

উপস্থিত ছিলেন কান্দীর বিধায়ক মাননীয় অপূর্ব সরকার মহাশয় সহ বিভিন্ন আধিকারিক,পৌর প্রতিনিধি এবং ওই তিনটি বুথে সাধারণ জনগণবৃন্দ

ওই তিনটি বুথের সাধারণ জনগণ নিজেদের দাবি দাওয়া আধিকারিকদের সামনে তুলে ধরলেন।।

কান্দি পৌরসভা মানুষের পাশে মানুষের পাশে

Address

Near Halifox Maidan P. O & P. S-Kandi District/Murshidabad
Kandi
742137

Alerts

Be the first to know and let us send you an email when Kandi Municipality posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kandi Municipality:

Share