Alivia Majumder

Alivia Majumder জয় হিন্দ 💚🙏
জয় বাংলা 💚🙏
মমতা ব্যানার্জি জিন্দাবাদ 💚🙏
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 💚🙏

জয় বাংলা 🙏💚Mamata Banerjee jindabad 🙏🙏
18/05/2025

জয় বাংলা 🙏💚
Mamata Banerjee jindabad 🙏🙏

07/01/2025
কায়দায় পড়লে রাস্তার গরুও গাছে ওঠে
18/10/2024

কায়দায় পড়লে রাস্তার গরুও গাছে ওঠে

*নবীনে প্রবীণে সকলে সকলের সনে*          এখনও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি। ইতিমধ্যে কোনও রাজনৈতিক দলই কোনও র...
11/03/2024

*নবীনে প্রবীণে সকলে সকলের সনে*

এখনও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি। ইতিমধ্যে কোনও রাজনৈতিক দলই কোনও রাজ্যের পূর্ণাঙ্গ প্রার্থী-তালিকা বের করতে পারেনি। একমাত্র ব্যতিক্রম তৃণমূল কংগ্রেস দল। গতকাল দুপুরে বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রেই দলের প্রার্থী ঘোষণা করলেন জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। না! সাংবাদিক সম্মেলন ডেকে নয়। ব্রিগেড ময়দানে। মানুষের দরবারে। যতদূর মনে পড়ে, এত বড় চমক দেশের রাজনীতিতে কখনও কোথাও ঘটতে দেখা যায়নি। অভিষেক এক-একজন করে প্রার্থীর নাম ঘোষণা করছেন, আর জনকল্লোলে সাড়া দিয়ে নেত্রী মমতাদিদির সাথে প্রার্থীরা বিশেষভাবে তৈরি ঢালু-পথে ময়দান পরিক্রমা করলেন। এমন বিরল দৃশ্যও ভূ-ভারতে কখনও দেখা যায়নি। সংগঠন কত মজবুত ও যুগোপযোগী হলে এমনটি কোনও দল যে করতে পারে, সারাদেশে তৃণমূল কংগ্রেস তার বিস্ময়কর নজির রাখল।
এবারেও প্রার্থী-তালিকাতে অসামান্য ভারসাম্য বজায় রয়েছে। ৪২ জন প্রার্থীর মধ্যে ১২ জনই মহিলা।
পুরনো মহিলা সাংসদেরা যেমন অনেকেই রয়েছেন, নবাগতাদের মধ্যে তেমনই সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, ডাঃ শর্মিলা সরকার ও জুন মালিয়া-র নাম উল্লেখযোগ্য। এই ৪ জনের মধ্যে তিনজন অভিনয় জগতের এবং ডাঃ শর্মিলা সরকার মনোরোগ বিশেষজ্ঞ। দলের দুই প্রবীণতম নেতা অধ্যাপক সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। নব প্রজন্মের সবচেয়ে পরিচিত মুখ, দেবাংশু ভট্টাচার্য এই প্রথম সংসদ নির্বাচনে লড়বেন।

রবীন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে অভিভাষণে বলেছিলেন, “নূতনত্বে আর নবীনত্বে প্রভেদ আছে। নূতনত্ব কালের ধর্ম, নবীনত্ব কালের অতীত। মহারাজা বাহাদুর আকাশে যে জয়ধ্বজা ওড়ান, আজ সে নতুন, কাল সে পুরানো। কিন্তু সূর্যের রথে যে অরুণধ্বজা ওড়ে, কোটি কোটি যুগ ধরে প্রতিদিনই সে নবীন। …নতুন আসে অকস্মাতের খোঁচা দিতে, নবীন আসে চিরদিনের আনন্দ দিতে।” ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী-তালিকা অকস্মাতের খোঁচা দিতে নয়, সূর্যের রথের অরুণ ধ্বজার মতোই নবীনত্ব-গুণে সমৃদ্ধিশালী। সেকথা বলার অপেক্ষা রাখে না। এই প্রার্থী-তালিকা বাংলার জনাশিসের জন্য যখন নিবেদিত হল, তখন যেন দিনাজপুর থেকে দেগঙ্গা, কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বদিগন্ত মন্দ্রিত হল অভিন্ন আহ্বানে, “সুপ্তি ত্যজি বরি লও তারে, লুপ্ত হোক অপমান,/ দেখা দিক শাশ্বত কল্যাণ।” বাংলার হকের টাকা মেরে, পেটের ভাত ছিনিয়ে, বাংলার কৃষ্টিকে ধূল্যবলুণ্ঠিত করে, দিল্লির জমিদাররা যে অপমান করেছে, এই ৪২ জন প্রার্থীর মস্তকোপরি জনাশিস বর্ষিত হয়ে তার অবসান ঘটাক। এই আর্তিতে মুখরিত আজ দার্জিলিং থেকে দেগঙ্গা।

সংখ্যালঘু ও বিভিন্ন জনগোষ্ঠী থেকে বেছে নেওয়া হয়েছে গোপাল লামা, প্রকাশ চিক বড়াইক, শান্তিরাম মাহাতোদের। ঝাডগ্রাম থেকে প্রার্থী, পদ্মশ্রী তথা বঙ্গভূষণ পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত সাঁওতালি কবি কালীপদ সোরেন। সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছিলেন, “কালচার বা সংস্কৃতি বলিলে বুঝি উন্নত মানবসমাজের অন্তরঙ্গ বস্তুগুলি, তাহার আধিমানসিক আধ্যাত্মিক জীবন; তাহার সামাজিক জীবনের সৌন্দর্যময় প্রকাশ;… তাহার বাহ্য সভ্যতার প্রাণবস্তু।” প্রার্থী-তালিকায় সকল কৌমসমাজ, সকল জনজাতির প্রতিনিধিত্ব বঙ্গসংস্কৃতির সেই প্রাণবস্তুকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেছে।

প্রার্থী-তালিকায় আছেন ভারতীয় ক্রিকেটের দুই স্বনামধন্য প্রাক্তন খেলোয়াড কীর্তি আজাদ, ইউসুফ পাঠান। মালদহ উত্তর ও দক্ষিণ কেন্দ্র থেকে লড়বেন যথাক্রমে সদ্য স্বেচ্ছা-অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ পুলিস অধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত গবেষক শাহনওয়াজ আলি রহমান। সুতরাং রাজনীতির জগতের পরিচিত মুখ ছাড়াও সমাজের বিভিন্ন অংশ তথা পেশার উজ্জ্বল ব্যক্তিদের অপূর্ব সমন্বয় ঘটেছে প্রার্থী-তালিকায়। এতদিন নবীন-প্রবীণ দ্বন্দ্ব ইত্যাদি জল্পনা-কল্পনার আশ্রয়ে টিভি-র সান্ধ্য আসর সরগরম ছিল। এবার ওসব আর হালে পানি পাবে না। কারণ, ছিদ্রান্বেষীদের সমস্ত অপপ্রচার মিথ্যে প্রমাণ করে দিয়েছে এই তালিকা। নবীন-নবীনা আছেন, প্রবীণতমও আছেন। ডাক্তার আছেন, গবেষকও আছেন। অধ্যাপক, উকিল, কবি, অভিনেতা-অভিনেত্রী, বাগিচা-শ্রমিক পরিবারের সন্তান, খেলোয়াড, ইত্যাদি বিভিন্ন বর্গ ও পেশার সফল ব্যক্তিরা আবারও লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেন। এমন বৈচিত্র্য ও পরম্পরার নিখুঁত সমন্বয় এবারেও ঘটালেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক। ময়দানে প্রার্থী-পরিচয় পর্বের সময়েই তাই জনগর্জনে শোনা গেল— খেলা হবে।

*ডায়মন্ড হারবারে হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ মাদার অ্যান্ড চাইল্ড হাব*       সর্ববৃহৎ মাদার অ্যান্ড চাইল্ড হাব গড়ে উঠছে দক্ষ...
11/03/2024

*ডায়মন্ড হারবারে হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ মাদার অ্যান্ড চাইল্ড হাব*

সর্ববৃহৎ মাদার অ্যান্ড চাইল্ড হাব গড়ে উঠছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। *সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের* উদ্যোগে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ৬০০ বেডের এই হাব গড়ার কাজ চলছে। *মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের* সরকার গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব গড়ে তুলছেন, তবে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাব হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ ও স্বয়ংসম্পূর্ণ ইউনিট। এই প্রকল্প রূপায়ণে বরাদ্দ করা হয়েছে ৬৪.৩৩ কোটি টাকা।

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতরেই মাদার অ্যান্ড চাইল্ড হাবের জন্য তৈরি হচ্ছে ১১তলা বাড়ি। অন্যান্য ক্ষেত্রে মাদার অ্যান্ড চাইল্ড হাবের জন্য যেখানে রাজ্য সরকার কমবেশি ২০ কোটি টাকা বরাদ্দ করেছে, সেখানে ডায়মন্ড হারবারের প্রকল্পের জন্য বরাদ্দ তিনগুণ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এটি। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বাড়তি অর্থ অনুমোদনও করে দিয়েছে। কলকাতা, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ-সহ রাজ্যের ন’টি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব রয়েছে। আরও পাঁচটি জায়গায় করার পরিকল্পনা রয়েছে রাজ্যের। কোথাও ১০০, কোথাও ১৫০, কোথাও আবার ২৫০ শয্যার মাদার অ্যান্ড চাইল্ড হাব হবে। ডায়মন্ডহারবারের প্রকল্পে বেডের সংখ্যা সেখানে ৬০০। এখানে একই ছাদের তলায় মা ও শিশুর সব ধরনের চিকিৎসা হবে। প্রসব থেকে শুরু করে সদ্যোজাতদের জন্য নিকু, পিকু, এসএনসিইউ ছাড়াও জন্মগত ত্রুটির সমস্ত ধরনের চিকিৎসা হবে। থাকবে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টারও। ডায়মন্ডহারবারের মাদার অ্যান্ড চাইল্ড হাবটি এমনভাবেই তৈরি করা হবে, যাতে প্রত্যন্ত এলাকা থেকে এখানে আসার পর আর রেফারের দরকার না পড়ে। সব ধরনের চিকিৎসা বা অস্ত্রোপচারের সুবিধা মিলবে এখানে।

🙏🙏
22/02/2024

🙏🙏

Big Breaking...ধরা পড়ে গেল কাঁচা স্ক্রিপ্ট!!!সন্দেশখালিতে কোনও নারী নির্যাতন হয়নি... পুরোটাই রামবামের তৈরী চিত্রনাট্য.....
15/02/2024

Big Breaking...
ধরা পড়ে গেল কাঁচা স্ক্রিপ্ট!!!

সন্দেশখালিতে কোনও নারী নির্যাতন হয়নি... পুরোটাই রামবামের তৈরী চিত্রনাট্য... সব অভিযোগ ওড়ালো জাতীয় মহিলা কমিশন।

Address

Halishahar Purbachal
Kanchrapara
743136

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alivia Majumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share