Tinku Roy

Tinku Roy Official account of Shri Tinku Roy, Cabinet Minister for Social Welfare & Social Education, Youth Affairs & Sports and Labour Department, Govt of Tripura
(2)

ত্রিপুরায় বাণিজ্যিকভাবে আঙুর চাষের সম্ভাবনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ চন্ডীপুরে আয়োজিত বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ কর...
03/06/2026

ত্রিপুরায় বাণিজ্যিকভাবে আঙুর চাষের সম্ভাবনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ চন্ডীপুরে আয়োজিত বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করি। এই অনুষ্ঠানে নাবার্ডের অর্থায়নে পরিচালিত উনকোটি জেলায় গুরুত্বপূর্ণ আঙুরের জাতসমূহের মূল্যায়ন ও জনপ্রিয়করণ প্রকল্প এবং “খেত বাঁচাও অভিযান”-এর শুভ সূচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের মাননীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী রতন লাল নাথ মহোদয় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

03/06/2026

মাননীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী রতন লাল নাথ মহোদয়ের সঙ্গে আজ চন্ডীপুর বিধানসভা এলাকায় কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার ফসল হিসেবে উৎপাদিত সুস্বাদু আঙুরের স্বাদ গ্রহণের এক বিশেষ মুহূর্ত।

ত্রিপুরার কৃষি বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় ও রাজ্য সরকারের সহযোগিতায় ধীরে ধীরে ত্রিপুরার কোনায় কোনায় এখন আঙুলের চাষ পোঁছে যাচ্ছে

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মাননীয়া সাংসদ শ্রীমতি কৃতি দেবী দেববর্মা মহোদয়াকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ...
03/06/2026

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মাননীয়া সাংসদ শ্রীমতি কৃতি দেবী দেববর্মা মহোদয়াকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের এই শুভ দিনে মা ত্রিপুরাসুন্দরীর চরণে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবসে বাবার চরণতলে জানাই আমার সাষ্টাঙ্গ প্রণাম। ত্রিকালদর্শী পরমপিতা মহাযোগী ...
03/06/2026

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবসে বাবার চরণতলে জানাই আমার সাষ্টাঙ্গ প্রণাম।

ত্রিকালদর্শী পরমপিতা মহাযোগী শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ বর্ষিত হোক সকলের জীবনে।

উন্নত শিক্ষার পরিকাঠামো গড়ার ক্ষেত্রে নতুন দিগন্তের সাক্ষী ত্রিপুরা।২০১৮ সালের আগে যেখানে সুযোগ ছিল সীমিত, আজ সেখানে সা...
02/06/2026

উন্নত শিক্ষার পরিকাঠামো গড়ার ক্ষেত্রে নতুন দিগন্তের সাক্ষী ত্রিপুরা।

২০১৮ সালের আগে যেখানে সুযোগ ছিল সীমিত, আজ সেখানে সাধারণ, কারিগরি ও পেশাগত শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের লক্ষ্য একটাই, রাজ্যের প্রতিটি শিক্ষার্থী যেন নিজের স্বপ্ন পূরণের জন্য উন্নত শিক্ষা ও দক্ষতার সুযোগ পায়।

শিক্ষার উন্নতি, ত্রিপুরার অগ্রগতি।

02/06/2026

রাজ্যে বদলাচ্ছে শিক্ষাঙ্গনের সার্বিক চিত্র। বামফ্রন্টের সৃষ্টি করা হাজারো সমস্যা সমাধান করে রাজ্যের ছাত্র ছাত্রীরা গুনগত শিক্ষায় এগিয়ে যাচ্ছে।

যারা প্রায় ১৭ বছর ধরে প্রাথমিক শিক্ষায় নিয়োগ না করে রাজ্যকে অন্ধকারে ঠেলে দিয়েছিলো তাদের অস্তিত্ব আজ সারা দেশেই বিলুপ্ত।

আজ ভারতীয় জনতা পার্টি বিশালগড় মন্ডলের উদ্যোগে আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অন্তর্গত মণ্ডল প্রশিক...
02/06/2026

আজ ভারতীয় জনতা পার্টি বিশালগড় মন্ডলের উদ্যোগে আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অন্তর্গত মণ্ডল প্রশিক্ষণ বর্গে অংশগ্রহণ করি।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সংগঠনের আদর্শ, দর্শন ও জনকল্যাণমূলক কর্মধারার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সম্যক ধারণার পাশাপাশি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’-এর মহান আদর্শকে সামনে রেখে সর্বস্তরের মানুষের কল্যাণে আরও নিষ্ঠা, আত্মবিশ্বাস ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

01/06/2026

১৯৬৯ সালে CPI (ML)-এর প্রতিষ্ঠা হয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল সংসদীয় গণতন্ত্র ও নির্বাচনী রাজনীতির বিরোধিতা করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করা।

সেই সময় দেশে ব্রিটিশ শাসন ছিল না, তবুও সশস্ত্র বিপ্লবের পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। সেই মতাদর্শের ধারাবাহিকতাই আজকের মাওবাদী আন্দোলনের ভিত্তি।

- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি।

স্বাস্থ্যশিক্ষার পরিকাঠামোয় ঐতিহাসিক অগ্রগতি, এগিয়ে চলেছে ত্রিপুরা।২০১৮ সালের আগে যেখানে ছিল মাত্র ২টি মেডিকেল কলেজ, সীম...
01/06/2026

স্বাস্থ্যশিক্ষার পরিকাঠামোয় ঐতিহাসিক অগ্রগতি, এগিয়ে চলেছে ত্রিপুরা।

২০১৮ সালের আগে যেখানে ছিল মাত্র ২টি মেডিকেল কলেজ, সীমিত আসন ও পরিকাঠামো, আজ সেখানে রাজ্যে গড়ে উঠেছে উন্নত স্বাস্থ্যশিক্ষার নতুন দিগন্ত। মেডিকেল, নার্সিং, ফার্মেসি ও ডেন্টাল শিক্ষার প্রসার, নতুন প্রতিষ্ঠান স্থাপন এবং স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি হচ্ছে আরও শক্তিশালী ভিত্তি।

মাননীয় প্রধানমন্ত্রী Narendra Modi-এর দূরদর্শী নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রী Manik Saha-এর নিরলস প্রচেষ্টায় স্বাস্থ্যশিক্ষা ক্ষেত্রে ত্রিপুরা আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

Address

Srirampur
Kailashahar
799277

Alerts

Be the first to know and let us send you an email when Tinku Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tinku Roy:

Share