03/06/2026
পেঁচারতলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। মাননীয়া মন্ত্রী Santana Chakma মহোদয়ার ঐকান্তিক প্রচেষ্টায় খুব শিগগিরই পেঁচারতল বাজারে নির্মিত হতে চলেছে আধুনিক দ্বিতল বিশিষ্ট বাজার শেড।
এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে মাননীয় মন্ত্রী মহোদয়া সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে পেঁচারতল বাজারে নির্মাণস্থল পরিদর্শন করেন।
এই বাজার শেড নির্মিত হলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের জন্য উন্নত পরিকাঠামো, নিরাপদ পরিবেশ এবং আধুনিক সুবিধা নিশ্চিত হবে। পেঁচারতল এলাকার সার্বিক উন্নয়নে এটি এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।