24/08/2026
🌿🎋 উন্নয়নের পথে চন্ডীপুর, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা 🎋🌿
চন্ডীপুর বিধানসভার অন্তর্গত ছনতৈল গ্রামে বাঁশের পার্কের নির্মাণকাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি মাননীয় মন্ত্রী শ্রী Tinku Roy মহোদয়ের উদ্যোগে বাস্তবায়িত হতে চলেছে। 🙏
এই বাঁশের পার্কে ধূপকাঠি, বাঁশের ঝুড়ি, ডালা, কুলা, মাদুর, টেবিল-চেয়ার, শোপিস, ফুলদানি, ল্যাম্পশেডসহ বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব ও ব্যবহারযোগ্য সামগ্রী তৈরি করা হবে। 🎋
এর ফলে একদিকে যেমন স্থানীয় বাঁশশিল্পের প্রসার ঘটবে, অন্যদিকে এলাকার যুবক-যুবতীদের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ। স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে স্বনির্ভরতার পথে এগিয়ে যাবে ছনতৈল ও সমগ্র চন্ডীপুর। 💚
এই জনকল্যাণমুখী ও দূরদর্শী উদ্যোগের জন্য মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়ের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🙏🌹