Joypur - জয়পুর

Joypur - জয়পুর ♥️ তোমার আমার মায়ামোয়ী জয়পুর ♥️
♥️ জয়পুরের জয় হোক ♥️
(2)

"জয়পুরের জয় হোক" এই অনুপ্রেরণা নিয়ে আমাদের এই পেজ,জয়পুরকে পর্যটন মানচিত্রে তুলে ধরার এই প্রয়াস,তাই সমস্ত জয়পুরবাসী কে আমাদের পেজে স্বাগত জানাই।

বিশ্ব সাইকেল দিবস ২০২৬ উৎযাপন।আগামী ০৭/০৬/২০২৬ রবিবার ভারত সরকারের ফিট ইণ্ডিয়া মিশন এর আহ্বানে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চা...
05/06/2026

বিশ্ব সাইকেল দিবস ২০২৬ উৎযাপন।
আগামী ০৭/০৬/২০২৬ রবিবার ভারত সরকারের ফিট ইণ্ডিয়া মিশন এর আহ্বানে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয় বিভাগ এবং যুব কল্যান বিভাগের আয়োজনে .

আসুন রবিবার (০৭/০৬/২০২৬) সকাল ৯. ০০ টায় সাইকেল নিয়ে জয়পুর বিডিও অফিস ক্যাম্পাসে একসাথে সবাই মিলে সাইকেল চালাই।

জয়পুর বিডিও অফিস থেকে হসপিটাল মোড় পর্যন্ত।।

#সরকারী_কর্মসূচি

একটি গাছ মায়ের নামে।বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হলো 'একটি গাছ মায়ের নাম...
05/06/2026

একটি গাছ মায়ের নামে।

বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হলো 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচি ।

একটি গাছ, একটি প্রাণ, সবুজ হোক আমাদের আগামী।।

Joypur Development Block ,Joypur::Bankura

বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছা।         #একটি_গাছ_মায়ের_নামে
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছা।

#একটি_গাছ_মায়ের_নামে

পরিবেশ রক্ষার্থে-  " #একটি_গাছ_মায়ের_নামে"পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের আদেশ অনুসারে এবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ...
31/05/2026

পরিবেশ রক্ষার্থে- " #একটি_গাছ_মায়ের_নামে"

পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের আদেশ অনুসারে এবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠান ২০২৬ আগামী ৫ই জুন শুক্রবার জয়পুর ব্লকের প্রতিটি পঞ্চায়েত স্তরে এবং ব্লক প্রাঙ্গনে উদযাপন করা হবে।।

জয়পুর ব্লক এলাকার প্রতিটি জনসাধারণকে অনুরোধ ও আহবান করা হচ্ছে যে আপনারা অন্ততপক্ষে "একটি গাছ মায়ের নামে"-লাগান এবং যত্ন করবেন।।

তারিখ:- ৫ই জুন।।
সময়:- বৈকাল ৩ ঘটিকা।।
স্থান:- জয়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ ও পঞ্চায়েত সমিতির প্রাঙ্গন।।


Joypur Development Block ,Joypur::Bankura
Mujibar Kaji Lakshmi Kanta Majumdar

বিশ্ব বরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় এর জন্মদিবস পালিত হলো জয়পুরে।। উপস্থিত ছিলেন কোতুলপুরের বিধায়ক মাননীয় লক...
29/05/2026

বিশ্ব বরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় এর জন্মদিবস পালিত হলো জয়পুরে।।
উপস্থিত ছিলেন কোতুলপুরের বিধায়ক মাননীয় লক্ষীকান্ত মজুমদার।


Lakshmi Kanta Majumdar

29/05/2026

আকাশ ঘিরে মেঘ করেছে....☁️🌧️

বেলা ১২:৩০ মিনিট।
জয়পুর ★বাঁকুড়া।।

নদীর তীরবর্তী গ্রামের জনসাধারণ সাবধান ও সচেতন থাকুন।অযথা রাতে কেউ বাড়ির বাইরে ঘোরাঘুরি করবেন না।হাতি দেখতে কেউ হাতির কাছ...
27/05/2026

নদীর তীরবর্তী গ্রামের জনসাধারণ সাবধান ও সচেতন থাকুন।অযথা রাতে কেউ বাড়ির বাইরে ঘোরাঘুরি করবেন না।
হাতি দেখতে কেউ হাতির কাছাকাছি যাবেন না।

হিমালয় জয় করলেন আমাদের জয়পুরের হেতিয়ার বিশিষ্ট অঙ্কন শিক্ষক গণপতি পাল সহ সঙ্গী আরও এক শিক্ষক ফাইজুল শেখ। *এভারেস্ট বেস ক...
27/05/2026

হিমালয় জয় করলেন আমাদের জয়পুরের হেতিয়ার বিশিষ্ট অঙ্কন শিক্ষক গণপতি পাল সহ সঙ্গী আরও এক শিক্ষক ফাইজুল শেখ।

*এভারেস্ট বেস ক্যাম্প ও আমা দাবলাম বেস ক্যাম্প অভিযান* : *বাঁকুড়ার দুই শিক্ষকের সাফল্য*
*গণপতি পাল ও ফাইজুল সেখের হিমালয় জয়*

স্বপ্ন, সাহস, অধ্যবসায় এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসাকে সঙ্গী করে নেপালের হিমালয় অঞ্চলে সফলভাবে সম্পন্ন হলো এভারেস্ট বেস ক্যাম্প (৫,৩৬৪ মিটার) এবং আমা দাবলাম বেস ক্যাম্প (প্রায় ৪,৬০০ মিটার) অভিযান। এই অভিযানে অংশ নেন বাঁকুড়া জেলার হেতিয়া গ্রামের দুই প্রাথমিক শিক্ষক গণপতি পাল ও ফাইজুল শেখ। তাঁদের সঙ্গে আরামবাগ থেকে আরও ছয়জন ট্রেকার যোগ দেন। মোট আটজনের দল একসঙ্গে এই দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ করেন।
১৫ মে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে গাড়িযোগে সুরকের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে দলটি সুরকে পৌঁছায়। পরদিন, ১৬ মে, সুরকে থেকে শুরু হয় প্রকৃত ট্রেকিং যাত্রা। প্রথম দিনের গন্তব্য ছিল ফাকডিং। দুধকোশী নদীর গর্জন, ঝুলন্ত সেতু এবং পাহাড়ি গ্রামের মনোরম পরিবেশ ট্রেকারদের মুগ্ধ করে।
১৭ মে ফাকডিং থেকে যাত্রা করে দলটি পৌঁছায় বিখ্যাত পাহাড়ি শহর নামচে বাজারে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৪৪০ মিটার উচ্চতায় অবস্থিত এই জনপদকে এভারেস্ট অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়। এখানকার অপরূপ সৌন্দর্য এবং তুষারাবৃত শৃঙ্গের দৃশ্য অভিযাত্রীদের নতুন উদ্দীপনা জোগায়।
১৮ মে নামচে বাজার থেকে দলটি পৌঁছায় প্যাংবোচে। পথজুড়ে চোখে পড়ে হিমালয়ের অসাধারণ দৃশ্য, বৌদ্ধ মঠ এবং শেরপা সংস্কৃতির অনন্য পরিচয়।
১৯ মে অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য আমা দাবলাম বেস ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়। বিশ্বের অন্যতম সুন্দর পর্বত আমা দাবলামের পাদদেশে পৌঁছে অভিযাত্রীরা এক অনন্য অনুভূতির সাক্ষী হন। তুষারশুভ্র শৃঙ্গের নীরব মহিমা এবং প্রকৃতির বিশালতা তাঁদের গভীরভাবে স্পর্শ করে।
২০ মে প্যাংবোচে থেকে যাত্রা করে দলটি পৌঁছায় ডিংবোচে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপও বদলে যেতে থাকে। গাছপালা কমে এসে চারদিকে ছড়িয়ে পড়ে পাথুরে ও তুষারাচ্ছন্ন ভূদৃশ্য।
২১ মে ডিংবোচে থেকে লোবোচে পৌঁছে অভিযাত্রীরা শেষ পর্যায়ের প্রস্তুতি নেন। শারীরিক ক্লান্তি ও উচ্চতার প্রতিকূলতা সত্ত্বেও তাঁদের মনোবল ছিল অটুট।
অবশেষে ২২ মে বহু প্রতীক্ষিত দিন। লোবোচে থেকে দীর্ঘ ও কঠিন পথ অতিক্রম করে দলটি পৌঁছে যায় এভারেস্ট বেস ক্যাম্পে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের পাদদেশে দাঁড়িয়ে তাঁরা উদযাপন করেন তাঁদের সাফল্য। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো ছিল তাঁদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ।
গণপতি পাল ও ফাইজুল সেখ জানান, এই অভিযান শুধুমাত্র একটি ট্রেক নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার এক অসাধারণ অভিজ্ঞতা। তাঁরা বলেন, “প্রকৃতির বিশালতা, পাহাড়ের নীরবতা এবং প্রতিটি পদক্ষেপে নিজের সঙ্গে লড়াই করার অভিজ্ঞতা আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে। এই সাফল্য আমাদের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের উৎসাহ ও আশীর্বাদের ফল।”
বাঁকুড়ার হেতিয়া গ্রামের দুই প্রাথমিক শিক্ষকের এই সাফল্য নিঃসন্দেহে জেলার জন্য গর্বের বিষয়। তাঁদের এই অভিযাত্রা আগামী প্রজন্মকে সাহস, অধ্যবসায় এবং স্বপ্নপূরণের অনুপ্রেরণা জোগাবে।

“একটি স্বপ্ন, একটি লক্ষ্য—এক পা এক পা করে সাফল্যের শিখরে।”
অনেক অনেক শুভেচ্ছা রইলো....💐💐💖💖

#এভারেস্টজয়ী ゚ Ganapati Pal

হাতির অবস্থান - তাং ২৭.০৫.২০২৬মোট হাতির সংখ্যা- ০৩ টি। গুরুরবাসা-০৩ টি, বাসুদেবপুর বীট, বিষ্ণুপুর রেঞ্জ।এই সমস্ত এলাকা এ...
27/05/2026

হাতির অবস্থান - তাং ২৭.০৫.২০২৬
মোট হাতির সংখ্যা- ০৩ টি।
গুরুরবাসা-০৩ টি, বাসুদেবপুর বীট, বিষ্ণুপুর রেঞ্জ।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। জঙ্গলে যাবেন না,সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারীক, পাঞ্চেৎ বনবিভাগ, বিষ্ণুপু্র।।

Address

Joypur
722138

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joypur - জয়পুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share