17/06/2021
| ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা |
বাম আমলের স্মৃতি, গর্বের ৩৪ -এর স্মৃতি, গ্রামেগঞ্জে লাল পতাকার স্মৃতি। সেখান থেকে হঠাৎই শূন্য হয়ে যাওয়া একটা দল। তবু দিনবদলের স্বপ্ন নিয়ে, নিজেদের প্রাণের ঝুঁকিকে পরোয়া না করে, একরাশ জেদ নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাম ছাত্র এবং যুবরা। আর ঠিক তখনই মাথার ওপর ছাতা হয়ে দাঁড়িয়ে যায় এলাকার বাম নেতৃত্ব।
অন্ন - ওষুধ - অক্সিজেনের অভাব বোধ করতে হয়নি এই সংগ্রামী ছেলেমেয়েদের জন্যই। লড়াইয়ের এক নতুন সংজ্ঞা চিনিয়ে যাচ্ছে ওরা। দিন রাত এক করে দিয়ে মুহুর্মুহু ফোন ধরেছে, ফোন করেছে, হাসপাতালের বেড থেকে অক্সিজেন সিলিন্ডারের লিডস দিয়েছে ; অক্সিজেন পৌঁছে দিয়েছে ; করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছে, ওষুধ পৌঁছে দিয়েছে ; যখনই কারও শ্বাসকষ্ট শুরু হয়েছে তৎক্ষনাৎ পালস অক্সিমিটার নিয়ে ছুটে গিয়েছে, টেলিমেডিসিন পরিষেবার ব্যবস্থা করে দিয়েছে ; এলাকা এলাকা স্যানিটেশন করেছে, স্কুল - ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে শুরু করে করোনা আক্রান্তদের বাড়ি অবধি স্যানিটেশন করেছে ওরা — ওরা মানে রেড ভলান্টিয়ার্স : জিয়াগঞ্জ আজিমগঞ্জ রেড ভলান্টিয়ার্স টিম। একটাই পরিচয়, ওরা সিপিএম পার্টির ছেলেমেয়ে। একটাই লক্ষ্য, সমাজতন্ত্র। একটাই লড়াই, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই।
জিয়াগঞ্জ - আজিমগঞ্জের মানুষের নিকট আমাদের আবেদন, আপনারা যথাসাধ্য এই ছেলেমেয়ে গুলোর পাশে দাঁড়ান, মনোবল জোগান। এরা আপনাদের জন্যই লড়াই করেছে, লড়াই করছে, লড়াই করবে।