Jhargram Adivasi Samity

Jhargram Adivasi Samity Social work

আদিবাসীদের পরম্পরাগত স্বশাসন ব্যবস্থা তথা মাঝি-পারগানা স্বশাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে দরকার Majhi-Pargana Development...
23/01/2026

আদিবাসীদের পরম্পরাগত স্বশাসন ব্যবস্থা তথা মাঝি-পারগানা স্বশাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে দরকার Majhi-Pargana Development Fund গঠন| Adibasi Development Fund (Govt Registered TRUST) এই বিষয়ে উদ্যোগী হয়েছে ও সকলের সহযোগীতা প্রার্থনা করছে| এই Majhi-Pargana Development Fund এর পক্ষ থেকে "গ্রাম মাঝি পরিষদ বা আতু মাঝি বাইসি"- কে আর্থিক অনুদান প্রদান করা হবে| অনুদান পেতে ইচ্ছুক "গ্রাম মাঝি পরিষদ বা আতু মাঝি বাইসি"- কে আবেদন করতে অনুরোধ জানানো হচ্ছে| তবে শর্তবলী প্রযোয্য| শর্তানুসারে "গ্রাম মাঝি পরিষদ বা আতু মাঝি বাইসি"- কে সরকারি প্রকল্প (ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার) রুপায়নে সহযোগীতা করতে হবে| সরকারি প্রকল্প রুপায়নে অবদানের ওপর অনুদান নির্ভর করবে| পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যেকোনো আদিবাসী "গ্রাম মাঝি পরিষদ বা আতু মাঝি বাইসি" অনুদানের জন্য আবেদন করতে পারবে| সাঁওতাল সহ যেকোনো সরকারি তালিকাভূক্ত Scheduled Tribe জনগোষ্ঠীর "গ্রাম মাঝি পরিষদ বা আতু মাঝি বাইসি" অনুদানের জন্য আবেদন করতে পারবে|
তবে মনে রাখবেন, এই অনুদান পাবার জন্য কোথাও বা কাওকে কোনরকম টাকা পয়সা দিতে হবে না|
মনে রাখতে হবে আদিবাসীদের এই পরম্পরাগত স্বশাসন ব্যবস্থা তথা মাঝি-পারগানা স্বশাসন ব্যবস্থা শক্তিশালী হলেই আদিবাসীরা শক্তিশালী হবে| আজ আদিবাসীরা শক্তিশালী নয় বলেই আসাম রাজ্যে আবারো সাঁওতাল, মূণ্ডা, হো সহ ঝাড়খণ্ডী আদিবাসীদের ওপর প্রাণঘাতী হামলা শুরু হয়েছে, আদিবাসীদের গ্রামগুলিকে আগুন লাগিয়ে ধংশ করে দেওয়া হয়েছে| আর দুঃখের বিষয় পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের আদিবাসীরা সেইভাবে প্রতিবাদ করতে বা ত্রাণ নিয়ে আসামের আদিবাসীদের পাশে দাঁড়াতে পারছে না| আদিবাসীরা সামাজিক ভাবে ঐক্যবদ্ধ থাকলেও শক্তিশালী নয়|
তাই আসুন আদিবাসীদের এই পরম্পরাগত স্বশাসন ব্যবস্থা তথা মাঝি-পারগানা স্বশাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে সহযোগীতা করি ও Majhi-Pargana Development Fund গঠনের প্রয়াসকে সফল করে তুলি|
বিস্তারিত জানতে যোগাযোগ করুন - Pradip Kumar Hansda (Mob & WhatsApp No 7278587028), Founder Chairman, Adibasi Development Fund (Govt.Registered TRUST)

17/01/2026
Welcome 🙏 all Santali Literature lovers and Sadhu Ramchand Murmu followers. সমস্ত সাঁওতালী ভাষাপ্রেমী ও সাধু রামচাঁদ মুর...
03/12/2024

Welcome 🙏 all Santali Literature lovers and Sadhu Ramchand Murmu followers. সমস্ত সাঁওতালী ভাষাপ্রেমী ও সাধু রামচাঁদ মুর্মু অনুগামীদের আমন্ত্রণ জানাই|

Hearty Congratulations to Christina Hembrom an alumni of Saint Xaviers College Dumka (SXCD) from the department of BBA (...
25/09/2024

Hearty Congratulations to Christina Hembrom an alumni of Saint Xaviers College Dumka (SXCD) from the department of BBA (2017-2020) for being the SKM University Topper 0f MBA( 2021-2023).

Adibasi Development Fund এর উদ্যোগে গত ৯ই আগস্ট ২০২৪ বিশ্ব আদিবাসী দিবস উদযাপন| এই অনুষ্ঠানে উপস্থিত সকলকেই ধন্যবাদ জানা...
10/08/2024

Adibasi Development Fund এর উদ্যোগে গত ৯ই আগস্ট ২০২৪ বিশ্ব আদিবাসী দিবস উদযাপন| এই অনুষ্ঠানে উপস্থিত সকলকেই ধন্যবাদ জানাই| এই ভাবেই সকলকে পাশে থেকে উৎসাহ ও সহযোগীতার অনুরোধ জানাই| আগামী মাসে আরো একটি অনুষ্ঠানে Adibasi Development Fund এর সদস্যগণ আবার মিলিত হবেন এই অঙ্গীকার করলেন সকলে মিলে|

Adibasi Development Fund এর উদ্যোগে আগামী ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপন, মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ SC/ST ছাত্...
06/08/2024

Adibasi Development Fund এর উদ্যোগে আগামী ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপন, মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ SC/ST ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও আলোচনাসভা।

আলোচনার বিষয়:-
১) রাষ্ট্রসংঘের (United Nations Organization -UNO) আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্র।
২) পঞ্চম তপশীল, ষষ্ঠ তপশীল ও পেসা আইন।
৩) ভারতে SC/ST দের সংরক্ষণ (Reservation) বিষয়ক।
৪) তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন ১৯৮৯।
৫) জাল SC/ST Caste Certificate এর রমরমা বিষয়ক।
৬) Tribal Sub-Plan & Scheduled Caste Sub Plan, Allocation for the Welfare of Scheduled Caste (AWSC),
৭) সাম্প্রতিক মহামান্য সুপ্রিম কোর্টের SC/ST Reservation বিষয়ক রায়দান নিয়ে আলোচনা,
৮) বিবিধ।

অনুষ্ঠানের তারিখ – ৯ ই আগস্ট ২০২৪ (শুক্রবার), সময় সকাল ১১.০০ টা
স্থান – মেদিনীপুর মাড়োয়ারি সম্মেলন হলঘর, মেদিনীপুর শহর, জেলা – পশ্চিম মেদিনীপুর। (মেদিনীপুর রেল স্টেশেন এর ৩ নং প্লাটফর্ম এর সামনে ৫ মিনিট হাঁটা),
যোগাযোগ – প্রদীপ কুমার হাঁসদা (Mob- 9330792317/ WA- 7278587028)।
সহযোগিতায় - West Bengal SC/ST Development Association। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাই| জোহার ও ধন্যবাদ|

আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড (Adibasi Development Fund) একটি রেজিস্ট্রিকৃত ট্রাস্ট| ২০২০ সালে মহামারী করোনার সময় থেকে দুঃস্থ, অসহায় মানুষদের সাহায্য করতে, পাশে দাঁড়াতে নিয়মিত ভাবে কাজ করে আসছে| সহৃদয় মানুষদের দানের টাকায় আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড এর যাবতীয় কর্মসূচী রুপায়িত হয়| তাই সমস্ত দানশীল মানুষের কাছে আমরা চিরঋণী|
আমরা আমাদের সাধ্য মত এই Adibasi Development Fund ট্রাস্ট গঠন করে সীমিত সাধ্য নিয়ে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে চলেছি| আমাদের এই কাজে সহযোগীতা করতে সকল মানুষকে অনুরোধ ও স্বাগত জানাই| আপনারা নিজ সাধ্যমতন যে অর্থ সাহায্য দেবেন সেটাই আমাদের কাছে আশীর্বাদ স্বরুপ তা সেটা ১/-, ২/-, ৫/-, ১০/-, ১০০/-, ৫০০/-, ১০০০/-, ৫০০০/- যাই হোক না কেন আমরা মাথা পেতে নেব|
Adibasi Development Fund (Registered TRUST) এর Bank Account No: 0183200100019447, IFSC Code PUNB0018320, Punjab National Bank Jhargram Branch.
টাকা পাঠালে অতি অবশ্যই Screenshot ও নিজের নাম, ঠিকানা WhatsApp No. 7278587028 এ পাঠাবেন|
Adibasi Development Fund সংস্থাটি TRUST হিসেবে রেজিস্টার্ড ও আয়কর আইনের 80G ধারায় নথিভুক্ত তাই আপনারা টাকা দান করলে আয়কর আইন অনুসারে আয়কর ছাড় বা Income Tax Exemption পাবেন|
আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড সম্পর্কে জানতে আমাদের পরবর্তী কর্মসূচী আগামী ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপন ও আলোচনা সভায় উপস্থিত থাকতে মেদিনীপুর শহরের মাড়োয়ারি সম্মেলন হলঘরে (মেদিনীপুর রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের সামনে) আসুন|
Adibasi Development Fund সম্পর্কে আরো জানতে সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদীপ কুমার হাঁসদার সাথে ফোন ও হোয়াটসআপে 7278587028 নম্বরে যোগাযোগ করুন|
তবে কেও যদি কোনোরকম দানসামগ্রী দিয়েও সাহায্য করতে চান সেটাও স্বাগত| দানসামগ্রী পাঠানোর ঠিকানা - Adibasi Development Fund (Registered TRUST), C/o Nabin Chandra Hansda, At- Raghunathpur, Jhargram Municipality Ward No 15, PO+PS+Dist - Jhargram, PIN 721507, West Bengal. Mob No 7278587028.
জনসেবার কাজে অর্থ সংগ্রহ করার লক্ষ্য নিয়ে ভারতের অন্যতম জনপ্রিয় অর্থ সংগ্রহকারী Crowdfunding সংস্থা MILAP এর সাথে যুক্ত হয়েছে Adibasi Development Fund| জনসেবার কাজে যারা Adibasi Development Fund সংস্থাকে টাকা দিতে চান তারা হয় সরাসরি Adibasi Development Fund এর নিজস্ব Bank Account এ টাকা পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া MILAP এর লিংকে ক্লিক করেও টাকা পাঠাতে পারেন|
আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড এর কাজে সকলের সহযোগীতা কামনা করছি| জোহার ও ধন্যবাদ| https://milaap.org/fundraisers/support-underprevilaged-people?utm_source=whatsapp&utm_medium=fundraisers-title&mlp_referrer_id=9830454

Adibasi Development Fund ও West Bengal SC/ST Development Association এর উদ্যোগে আগামী ৯ই আগস্ট (২০২৪) বিশ্ব আদিবাসী দিবস...
30/07/2024

Adibasi Development Fund ও West Bengal SC/ST Development Association এর উদ্যোগে আগামী ৯ই আগস্ট (২০২৪) বিশ্ব আদিবাসী দিবস উদযাপন, মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ SC/ST ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও আলোচনাসভা।
আলোচনার বিষয়:-
১) রাষ্ট্রসংঘের আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্র United Nations Organization Declarations on IndigenousPeoplesRights)|
২) পঞ্চম তপশীল, ষষ্ঠ তপশীল ও পেসা আইন।
৩) ভারতে SC/ST দের সংরক্ষণ (Reservation) বিষয়ক।
৪) তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন ১৯৮৯।
৫) জাল SC/ST Caste Certificate এর রমরমা বিষয়ক।
৬) Tribal Sub-Plan & Scheduled Caste Sub Plan, Allocation for the Welfare of Scheduled Caste (AWSC),
৭) কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা,
৮) বিবিধ।

অনুষ্ঠানের তারিখ – ৯ ই আগস্ট ২০২৪ (শুক্রবার), সময় সকাল ১১.০০ টা
স্থান – মেদিনীপুর মাড়োয়ারি সম্মেলন হলঘর, মেদিনীপুর, জেলা – পশ্চিম মেদিনীপুর।
(মেদিনীপুর রেল স্টেশেন এর ৩ নং প্লাটফর্ম এর সামনে ৫ মিনিট হাঁটা),
যোগাযোগ – প্রদীপ কুমার হাঁসদা (Mob:9330792317, WA:7278587028)
এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাই| জোহার ও ধন্যবাদ|

অভিনন্দন মৌসুমি মুর্মু| শালবনী, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ তথা ভারতের গর্ব মৌসুমী মুর্মু| আপনারা সকলে, ওকে আশীর্বাদ কর...
12/07/2024

অভিনন্দন মৌসুমি মুর্মু| শালবনী, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ তথা ভারতের গর্ব মৌসুমী মুর্মু| আপনারা সকলে, ওকে আশীর্বাদ করুন যাতে মৌসুমী মুর্মু আগামীদিনে আরো সাফল্য পায় ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে|

Spread the love সম্প্রতি দুটি বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক মহিলা ফুটবল ম্যাচ খেলতে বিদেশ মায়ানমারে গিয়েছে ভারতীয় মহিলা ফুট....

12/06/2024

জঙ্গলমহলের কিংবদন্তী আদিবাসী-মূলবাসী সমাজের নেতা প্রয়াত নরেন হাঁসদা অমর রহে| আমার অন্যতম প্রিয় ও আদর্শ নেতা| আজকের দিনে অনেকেই হয়ত এই জনদরদী নেতাকে ভুলে গিয়েছেন, কিন্তু আমি কোনদিনেই ভুলবো না| একদিন হয়ত অনেকেই এই মহান নেতার সঠিক মূল্যায়ন করতে পারবেন এবং সেই দিন এই মহান নেতার জন্মদিন ও মৃত্যুদিন জাঁকজমক ও শ্রদ্ধার সাথে পালিত হবে| সেই দিনের অপেক্ষায় আছি| ১৯৫৫ সালের ১৪ ই ডিসেম্বর এই মহান নেতা জন্মগ্রহন করেন বিনপুর বিধানসভার মাগুরা গ্রামে। ১৯৯৯ সালের ২৫ শে জুন এই মহান ঝাড়খণ্ডী নেতার মৃত্যু হয়| বিনপুর বিধানসভা আসন থেকে দুইবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন| ঝাড়খণ্ড পার্টি (নরেন) দলের প্রতিষ্ঠাতা সভাপতি| ঝাড়গ্রামের বেতকুন্দরি মাঠে সারা ভারত আদিবাসী সাঁওতাল সম্মেলন আয়োজন ও সেই সম্মেলনে পণ্ডিত রঘুনাথ মুর্মু ও দিশম গুরু শিবু সরেনকে নিয়ে আসার ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন| আদিবাসী সাঁওতালদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি মাডোয়ার সাংগঠনিক বিস্তারে বিশেষ ভূমিকা নিয়েছিলেন| নরেন হাঁসদা প্রথমবার বিধানসভায় নির্বাচিত হয়ে সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করে ইতিহাস রচনা করেছিলেন। এই মহান ঝাড়খণ্ডী নেতার মৃত্যুতে পশ্চিবঙ্গের আদিবাসী-মূলবাসী-ঝাড়খণ্ডী সমাজের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অপূরনীয় ক্ষতি হয়েছে| অথচ এই মহান নেতার অবদানকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার প্রয়াস সেই ভাবে লক্ষ্য করা যায় না|
আদিবাসী-মূলবাসী-ঝাড়খণ্ডী সমাজের প্রতি প্রয়াত নরেন হাঁসদার অবদানকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে নরেন হাঁসদা স্মরণ সভা আয়োজন করতে উদ্যোগ নিচ্ছে Adibasi Development Fund (Registered TRUST) ও নরেন হাঁসদা ঝাড়খণ্ডী চেতনা মঞ্চ (ফেসবুক গ্রুপ)| এই মহতী উদ্যোগে যারা সামিল হতে চান তারা আমাদের Whatsapp group এ যোগদান করুন|
এই নরেন হাঁসদা স্মরণ সভা সাফল্যমণ্ডিত করতে সকল সহৃদয় মানুষজনকে অর্থ সাহায্য করার অনুরোধ জানাই| অর্থ সাহায্য পাঠাবেন Adibasi Development Fund এর নিজস্ব Bank Account এ| Adibasi Development Fund এর Bank Account No: 0183200100019447, IFSC Code PUNB0018320, Punjab National Bank Jhargram Branch.
সকল জনগণকে Adibasi Development Fund এর সেবাব্রতী কাজে যুক্ত ও অর্থ সাহায্য দান করার অনুরোধ জানাই| আপনাদের সাধ্যমত ও স্বইচ্ছায়, খুশি মনে যে পরিমাণ অর্থ সাহায্য করবেন সেটা আমরা সাদরে গ্রহণ করব| ১/- টাকা, ২/- টাকা, ৫/- টাকা, ১০/- টাকা, ২০/- টাকা, ২৫/- টাকা, ৫০/- টাকা, ১০০/- টাকা, ৫০০/- টাকা, ১০০০/- টাকা, ১০০০০/- টাকা - সে টাকার পরিমাণ যাই হোক না কেন, কোনো বিপদগ্রস্ত বা অসহায় মানুষের উপকারে বা যে কোনো সামাজিক কর্মসূচী রুবায়নে সেই অর্থ কাজে এলে আমরা নিজেদের কৃতার্থ মনে করব আর আপনারাও সেই পূণ্যকর্মের অধিকারী হবেন|
Adibasi Development Fund একটি Registered TRUST, মানব সেবার জন্য গঠিত|
টাকা পাঠালে অতি অবশ্যই Screenshot ও নিজের নাম, ঠিকানা এই WhatsApp group এ পাঠাবেন যাতে আমরা ধন্যবাদ জানানোর সুযোগ পাই|
জোহার ও ধন্যবাদ|

Address

Jhargram
721507

Alerts

Be the first to know and let us send you an email when Jhargram Adivasi Samity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category