08/09/2026
হরিয়ানার গুরগাঁও এর বাসিন্দা মা ও ছেলে। মাকে নিয়ে ঝাড়গ্রাম এসে, মাকে একলা ফেলে রেখে বেপাত্তা।
মাকে একা ফেলে কোথায় গেছে জানেনা কেউ। কাউকে বলেও যায়নি কোথায় গেছে।
একলা ঘরে বন্দি অবস্থায় দিন কাটছে বৃদ্ধা মা। এই হলো অমানবিক গুনধর ছেলের কৃত্তি।
৮৫ বছরের বৃদ্ধার ফ্ল্যাটে একা দিন কাটছে।
খবর পেয়ে আবাসনের কেয়ার টেকারের সাথে কথা বললে জানা যায়, কানে শুনতে পাননা বৃদ্ধা। রান্না করেন না, ছেলে ৪০০টাকা দিয়ে গেছে, রাতে এক প্যাকেট দুধ পৌছে দিতে, সেটাই দিচ্ছে সে।
এবিষয়ে আবাসনের সেক্রেটারি পেশায় শিক্ষক তপন মাহালি জানান - তারাও বিষয় টা জানতেন না। কেয়ারটেকার এর কাছে জানতে পেরেছেন। তারও বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তিত।
অমানবিক, গুনধর ছেলেকে ফেরানোর চেষ্টায় সংবাদ মাধ্যম এর দারস্ত হন তারা। প্রশাসনকেও সমস্ত বিষয় জানাবেন তারা।
ছবি ও তথ্য সংবাদ মাধ্যম।