বড়ধানশোলা

বড়ধানশোলা আমার গ্রাম বড়ধানশোলা ।

সোনার বাংলা মায়ের কোলেতে
এমনই একটি গ্রাম আছে ভাই,
জন্মেছি আমি সেথায় ধানশোলায় ,
সে গাঁয়ের তুলনা কোথাও নাই ।

সুজলা-সুফলা ও শস্য শ্যামলা
মায়ের মত মোর গাঁয়ের দেশ,
মাঠ-ঘাট খাল-বিল ধানে-পাটে
রূপের বাহার নেই তার শেষ ।

মোরগের ডাকে ঘুম যে ভাঙ্গে
কৃষাণ গরু লয় মাঠের ওপারে,
নগ্ন পায়ে কৃষাণী ছুটে সেথায়
পান্তাভাত বসে খাওয়ায় তারে ।

একপাশে রেল অন্য ধারে খাল
পলাশ আর শিমুল যেথায় ফুটে,
ঘুড়ি উড়াতে কিংবা

মাছ ধরতে
ছেলে মেয়েরা দল বেঁধে ছুটে ।

গ্রাম্য মেলায় যেতে মেঠো পথে
বালক আর বালিকার নামে ঢল,
চুড়ি ফিতা আলতা কিনে ফিরে
রুম ঝুম বাজিয়ে পায়ের মল ।

শান্ত রজনী নিভায় ক্লান্তি সবার
ভোরে আবারও ছুটা ছুটির ধুম,
ছায়া ঘেরা মায়া ভরা সে গ্রামে
মোর দাদা দাদীর নিশ্চিন্ত ঘুম

20/08/2024
25/09/2023
আজ করম পরব। বিশ্ব কৃষি সৃষ্টির মহোৎসব।  বৃহত্তর ছোটনাগপুর মালভূমির কৃষি আধারির শ্রেষ্ঠগণউতসব । প্রাগৈতিহাসিক কাল থেকে  আ...
25/09/2023

আজ করম পরব।
বিশ্ব কৃষি সৃষ্টির মহোৎসব। বৃহত্তর ছোটনাগপুর মালভূমির কৃষি আধারির শ্রেষ্ঠগণউতসব ।
প্রাগৈতিহাসিক কাল থেকে আজ পর্যন্ত বহু সভ্যতার উত্থান পতন ঘটেছে পৃথিবী জুড়ে। কত ধর্মের সৃষ্টি, কত ধর্মের বিলুপ্তি ঘটছে পৃথিবীর বুকে। কিন্তু আদিমতার শ্রেষ্ঠ নিদর্শন প্রকৃতি পূজার নিরবচ্ছিন্ন ভাবে আজও বহমান ফল্গুধারার মতো নিরবে নিঃশব্দে। রাজ আনুগত্য ছাড়াই, প্রচারের অন্তরালে অসীম জীবনীশক্তি নিয়ে আজও স্বমহিমায় বিরাজমান প্রকৃতি পূজার অন্যতম শ্রেষ্ঠ আঙ্গিক " করম পরব "। ছোটনাগপুর মালভূমির বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী কুড়মি জনজাতির জীবনেরশৈলীর পরতে পরতে কৃষি আরাধনার স্পষ্ট নিদর্শন পরিলক্ষিত হয় সারা বছর জুড়ে, বিভিন্ন পরব পারবন, পূজা অর্চনার মধ্য দিয়ে। কৃষি প্রধান দেশ ভারত বর্ষ। কৃষি কেন্দ্রিক এই মহান উত্সব কে কৃষি দিবস হিসাবে মান্যতা দিলে ভারতের কৃষি ও কৃষককে সত্যিকারের সম্মান জানানো হবে।
ধন্যবাদ জানাই পশ্চিম বঙ্গ সরকারকে, করম পরবে পূর্ণ ছুটির মর্যাদা দিয়ে জনজাতিদের উত্সব কে মান্যতা দেওয়ার জন্য। করম পরব উপলক্ষে সকল সহনাগরিক কে জানাই শুভেচ্ছা।
পশ্চিমবঙ্গ সরকার কে ।

11/07/2023

বিনপুর ১ ব্লক- রামগড় অঞ্চল - বড়ধানশোল - নির্দল প্রার্থী ১৪৫ ভোটে জয়লাভ করলো।।

Address

Bardhansola, Ramgarh, Jhargram , Westbengal
Jhargram
721128

Website

Alerts

Be the first to know and let us send you an email when বড়ধানশোলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share