Rani Benode Manjari Govt. Girls' School

Rani Benode Manjari Govt. Girls' School this is the official page of RBM Govt. Girls' School.

যেসকল প্রিয়জনেদের কাছে আমরা পৌঁছতে পারলাম না তাদের সকলের জন্য বিদ্যালয়ের 75 বছর পূর্তির শেষ অনুষ্ঠানের কার্ডটি পোস্ট করা...
25/12/2023

যেসকল প্রিয়জনেদের কাছে আমরা পৌঁছতে পারলাম না তাদের সকলের জন্য বিদ্যালয়ের 75 বছর পূর্তির শেষ অনুষ্ঠানের কার্ডটি পোস্ট করা হল।

05/12/2023

বিদ্যালয়ের যে প্রাক্তনীরা ৭৫ বৎসর পূর্তি ও পুনর্মিলন উৎসব উপলক্ষ্যে রেজিস্ট্রেশন করেছিলেন,কিন্তু যাঁদের সঙ্গে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি,বিশেষত তাঁদের জন্য এবং এছাড়াও অন্য সকল প্রাক্তন ছাত্রী-শিক্ষিকা-কর্মীর জন্য অনুষ্ঠান সমিতির আহ্বায়িকা প্রদত্ত বার্তাটি ফেসবুকে পোস্ট করা হল।

On the joyous occasion of the Closing Ceremony of the 75th Year Celebration of our beloved institution, we extend our warmest greetings to all of you.
As this celebration has been scheduled to be held on 28.12.2023., we would like to request your presence and participation in a meeting in the school on 7.12.2023.from 3 p.m. onwards regarding the said occasion.
Your kind co-operation is solicited. With thanks and regards,

Convenor
75th Year Celebration Committee
Rani Benode Manjari Govt. Girls' School
Jhargram

"বন্ধু রহো রহো সাথে"

15/01/2023

ভরা থাক স্মৃতি সুধায় ।।

তিনদিন ব্যাপী 75 তম বর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসবের পরিসমাপ্তি ঘটল গত 12/01/2023. স্মৃতির মণিকোঠায় সঞ্চিত হল আরো কিছু মুহূর্ত। বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা। কৃতজ্ঞতা জানাই বিদ্যালয় শিক্ষা বিভাগকে।আমরা কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া এর কাছে। আমরা কৃতজ্ঞ মাননীয়া মন্ত্রী বিরবাহা হাঁসদা এর কাছে। আমরা কৃতজ্ঞ মাননীয়া গীতা ভূঁইয়া এর কাছে। আমরা কৃতজ্ঞ মাননীয় প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত এর কাছে। আমরা কৃতজ্ঞ ঝাড়গ্রামের ভূমিপুত্র ডক্টর শান্তনু ভৌমিক ও পদ্মশ্রী প্রাপক কালীপদ সরেনের কাছে। আমরা কৃতজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল ডক্টর সুব্রত সাহা এর কাছে। আমরা কৃতজ্ঞ বিজ্ঞানী তপন মিশ্র এর কাছে। আমরা কৃতজ্ঞ সাহিত্যিক অমর মিত্রের কাছে। আমরা কৃতজ্ঞ আরণ্যক বসুর কাছে। আমরা কৃতজ্ঞ শ্রী অমিয় রঞ্জন সান্যাল এর কাছে। আমরা কৃতজ্ঞ স্বামী বেদপুরুষানন্দ মহারাজের কাছে। আমরা কৃতজ্ঞ শান্তনু রায় চৌধুরী এর কাছে। আমরা কৃতজ্ঞ শান্তি মুর্মু মহাশয়ার কাছে। আমরা কৃতজ্ঞ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মাননীয় জয়দীপ হোতার কাছে। আমরা কৃতজ্ঞ ঝাড়গ্রাম জেলার দুইজন ডি আই, শ্রী সৌমেন চন্দ্র লাহা (প্রাথমিক) ও শ্রী শক্তি ভূষণ গঙ্গোপাধ্যায় (মাধ্যমিক) এর কাছে। আমরা কৃতজ্ঞ শুভমিতা ব্যানার্জী এর কাছে। আমরা কৃতজ্ঞ রাহুল বাবু ও তার সম্প্রদায়ের কাছে। কি অসাধারণ নৈপুণ্যে স্তব্ধ করে দিয়েছিলেন আমাদের। আমরা কৃতজ্ঞ "জোয়ার" বাংলা ব্যান্ড এর কাছে। আমরা কৃতজ্ঞ শ্রী জয়দীপ ষড়ঙ্গী ও লক্ষ্মীন্দর পালোই এর কাছে। আমরা কৃতজ্ঞ "কথাকৃতি" এর কর্ণধার শ্রী কুন্তল পাল এর কাছে। যাঁর যাদুর কাঠিতে তার সংস্থার ছোট ছোট শিশুরা একটি সুন্দর উপস্থাপনা করতে পেরেছে। আমরা কৃতজ্ঞ ইন্দ্রাণী মাহাত এর কাছে। আমরা কৃতজ্ঞ রীতা দির কাছে। আমরা সমৃদ্ধ শ্রেয়া মাহাত এর উপস্থাপনায়। আমরা কৃতজ্ঞ কুইলা ডেকরেটর এর কাছে। কি অসম্ভব পরিশ্রম করতে দেখেছি ওনার সাথীদের। আমরা কৃতজ্ঞ নন্দদার কাছে। যাঁর একটু ভুল হলে পুরো অনুষ্ঠানের ভাবনায় বিঘ্ন ঘটত। এত চাপের মধ্যেও হাসিমুখে না খেয়ে নিজের দায়িত্ব সামলেছেন সহ যোদ্ধাদের নিয়ে। আমরা কৃতজ্ঞ পাতরদার কাছে। যিনি আমার পুরো স্কুলকে রানীর মত সাজিয়ে রেখেছিলেন আলোক সজ্জা দিয়ে।আমরা কৃতজ্ঞ যিনি পুষ্প সজ্জায় সাহায্য করেছেন। আমরা কৃতজ্ঞ ঋষিরাজ স্টুডিও এর কাছে। সমগ্র অনুষ্ঠানটি সকলের সম্মুখে পৌঁছে দেবার জন্য। তাদের অবদানে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত সকলের থেকে অনেক বেশি দর্শকের সামনে পৌঁছে গিয়েছে সমগ্র অনুষ্ঠান। আমরা কৃতজ্ঞ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কাছে। আমরা কৃতজ্ঞ শ্রী পিন্টু চিত্রকর এর কাছে। আমরা কৃতজ্ঞ জিও ফাইবারের কাছে। আমরা কৃতজ্ঞ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর কাছে। আমরা কৃতজ্ঞ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে। আমরা কৃতজ্ঞ সেই 5 জন ভাইয়ের কাছে যাঁরা তিনদিন ধরে বিদ্যালয়ে থেকে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখতে সাহায্য করেছে। আমরা কৃতজ্ঞ সুশান্ত আর্ট ও ক্রাফটের কাছে। যিনি প্রস্তর ফলক দুটি অসামান্য দক্ষতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে সরবরাহ করেছেন। আমরা কৃতজ্ঞ আনন্দ বাবুর কাছে যিনি গ্রিলের কাজের মধ্যে তার শিল্পী স্বত্তার পরিচয় দিয়েছেন। আমরা কৃতজ্ঞ হরিদার কাছে যিনি আমাদের মেয়েদের উপযুক্ত সজ্জায় সাজিয়ে তুলেছিলেন। আমরা কৃতজ্ঞ মনাদার কাছে। যিনি তার তুলি ও রঙের মাধ্যমে চরিত্রের উপযুক্ত করে তুলেছিলেন। আমরা কৃতজ্ঞ অভিজিৎ বাবুর অক্লান্ত পরিশ্রমে। শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষা বন্ধুর এই মানুষটি আমাদের পাশে থেকেছেন। আমরা কৃতজ্ঞ শিল্পী মানব বাগচীর কাছে। আমরা কৃতজ্ঞ ফুলকলিদির কাছে। আমরা কৃতজ্ঞ ক্যারাটে প্রশিক্ষক গৌরাঙ্গ পালের কাছে। আমরা কৃতজ্ঞ সৌমেন মণ্ডলের কাছে। আমরা কৃতজ্ঞ শ্রী সুজিত চক্রবর্তীর কাছে। আমরা কৃতজ্ঞ শ্রী সমরেশ জানা মহাশয়ের কাছে। আমরা কৃতজ্ঞ শ্রী অরুণাভ দত্তর কাছে। আমরা কৃতজ্ঞ নিত্যানন্দ বাবুর কাছে। আমরা কৃতজ্ঞ শঙ্কু বাবুর কাছে। আমরা কৃতজ্ঞ মিঠুদা (বিজয়েশ নারায়ণ দেব) ও গণেশ দার কাছে। যাঁদের দ্বৈত ছন্দে আপ্লুত হয়েছি আমরা। আমরা কৃতজ্ঞ রেনুকা সরেন ও চন্দ্র মোহন মান্ডির কাছে। যাঁদের অভিভাবকত্বে ঝাড়গ্রামের মাটির গন্ধের আবেশে আবিষ্ট হয়েছে সকলে। আমরা কৃতজ্ঞ উপাসনার কাছে। যাঁর অপূর্ব ঘোষনায় সমগ্র অনুষ্ঠান হয়েছে সুন্দর থেকে সুন্দরতর। আমরা কৃতজ্ঞ বিভাস মণ্ডলের কাছে। আমরা কৃতজ্ঞ বিশ্বজিৎ মাঝির কাছে। আমরা কৃতজ্ঞ সুধীর দত্তর কাছে। আমরা কৃতজ্ঞ খাঁড়া বাবুর কাছে। আমরা কৃতজ্ঞ ট্রাক, অটো ও টোটো গাড়ির চালকদের কাছে। আমরা কৃতজ্ঞ চারদিন ধরে যাঁরা গাড়ি নিয়ে আমাদের পরিবহন সচল রাখতে সাহায্য করেছেন। আমরা কৃতজ্ঞ যিনি ঠিক সময়মতো আমাদের সম্মুখে চা এর কাপ বাড়িয়ে দিয়েছেন। আমরা কৃতজ্ঞ অনিমাদির কাছে। যিনি সমায় মতন আমাদের মেয়েদের টিফিনের ব্যবস্থা করেছেন। আমরা কৃতজ্ঞ স্বাতীজ্ কিচেনের কাছে। আমরা কৃতজ্ঞ সকল সরবরাহকারীর কাছে, যাঁরা তিনদিন দুবেলা সকলের আহার সামগ্রী সরবরাহ করেছেন। আমরা কৃতজ্ঞ সেইসব রাঁধুনীদের কাছে, যাঁরা সকলের উপযোগী সুস্বাদু খাবার তৈরি করেছেন। আমরা কৃতজ্ঞ সেইসব ভাই ও বোনদের কাছে যাঁরা পরিবেশনে সক্রিয় ভুমিকা ভূমিকা নিয়েছেন। আমরা কৃতজ্ঞ সেইসব যোদ্ধাদের কাছে যাঁরা খাবার থালা তুলে নিয়ে গিয়ে খাবার স্থান পরিস্কার পরিচ্ছন্ন করেছেন। আমরা কৃতজ্ঞ সেল্ফ হেল্প গ্রুপের কাছে। আমরা কৃতজ্ঞ শ্রী দুর্গা রাবার স্ট্যাম্প ফ্যাক্টরি এর কাছে। আমরা কৃতজ্ঞ ঋষি প্রেসের কাছে। আমরা কৃতজ্ঞ প্রেস ও মিডিয়ার কাছে। যাঁরা নেপথ্যে থেকে নিজ নিজ পরিসরে সাহায্য করেছেন। আমরা কৃতজ্ঞ সায়েন্স সেন্টারের কাছে। আমরা কৃতজ্ঞ ওয়েবেল টেকনোলজি এর কাছে। আমরা কৃতজ্ঞ তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে। বিশেষ করে যাঁরা আমাদের সাথে পদযাত্রায় অংশগ্রহন করেছিলেন। আমরা কৃতজ্ঞ ঝাড়গ্রাম পৌরসভার কাছে। আমরা কৃতজ্ঞ লায়ন্স ক্লাব আরণ্যকের কাছে। আমরা কৃতজ্ঞ ঝাড়গ্রাম আদালতের কাছে। আমরা কৃতজ্ঞ ঝাড়গ্রামের সকল ডাক্তারের কাছে। আমরা কৃতজ্ঞ ঝাড়গ্রামের সকল সমাজকর্মী মানুষের কাছে। আমরা কৃতজ্ঞ অনন্যা গেস্ট হাউসের কাছে। আমরা কৃতজ্ঞ শিবেন্দ্র বিজয় মল্ল দেব, জয়দীপ মল্ল দেব সহ ঝাড়গ্রাম রাজ পরিবারের সকল সদস্যের কাছে। আমরা কৃতজ্ঞ জেলা শাসক শ্রী সুনীল আগরওয়াল সহ ঝাড়গ্রাম জেলা প্রশাসনের কাছে। আমরা কৃতজ্ঞ শ্রী অরিজিৎ সিনহা সহ সমগ্র পুলিশ প্রশাসনের কাছে। আমরা কৃতজ্ঞ জনাব শেখ ফরিদ সহ বন দপ্তরের কাছে। আমরা কৃতজ্ঞ ঝাড়গ্রাম হাসপাতালের কাছে। আমরা কৃতজ্ঞ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছে। আমরা কৃতজ্ঞ সকল ক্রীড়া বিচারকের কাছে। আমরা কৃতজ্ঞ PWD এর সকল দপ্তরের কাছে। আমরা কৃতজ্ঞ স্টুডেন্টস হেলথ হোমের কাছে। আমরা কৃতজ্ঞ বাসন্তীকা এর কাছে। আমরা কৃতজ্ঞ সমরদার কাছে। আমরা কৃতজ্ঞ সকল বিজ্ঞাপন দাতার কাছে। আমরা কৃতজ্ঞ পুরস্কার দাতা সহ তাদের পরিবারবর্গের কাছে। আমরা কৃতজ্ঞ সকল দাতার কাছে। আমরা কৃতজ্ঞ অফিসার্স ক্লাবের কাছে। সুভেনিয়ার যাঁদের মূল্যবান লেখায় সমৃদ্ধ হয়েছে তাঁদের কাছেও আমরা কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা কল্যাণী মহাপাত্র কে। ওনার আঁকা ছবি সুভেনিয়ার এর প্রচ্ছদ হিসেবে ব্যবহার করতে পেরে আমরা গর্বিত। আমরা কৃতজ্ঞ বিদ্যালয়ের সকল অভিভাবকের কাছে। আমরা কৃতজ্ঞ বিদ্যালয়ের সকল কর্মীর পরিবারের কাছে। আমরা কৃতজ্ঞ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকাদের কাছে যাঁরা এখানে এসেও তাদের শিক্ষক সত্তা দিয়ে আলিঙ্গন করেছেন ছাত্রীদের। ধন্যবাদ জানাই বিদ্যালয়ের প্রাক্তনী সংসদ আনন্দ মঞ্জরীকে। সর্বোপরি আমরা কৃতজ্ঞ ঝাড়গ্রাম বাসীর কাছে। এছাড়াও বিদ্যালয়ের সকল সুহৃদ, যাঁরা অন্তর্জাল-মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত আছেন, তাঁদের সকলের প্রতি আভূমি কৃতজ্ঞতা স্বীকার করি আজ, এই ফেসবুক পেজে।

07/01/2023
06/01/2023
04/01/2023

অনুষ্ঠান সূচী
(১০/০১/২০২৩ - ১২/০১/২০২৩)

১০ ই জানুয়ারি, ২০২৩

সকাল ৭-৩০ টা : পতাকা উত্তোলন।
সকাল ৮ টা : বর্ণাঢ্য শোভাযাত্রা।
বেলা ১২ টা : রাণী বিনোদ মঞ্জরী দেবীর প্রস্তর মূর্তি উন্মোচন।
বেলা ১ টা থেকে বেলা ২ টা : মধ্যাহ্নকালীন আহার।
দুপুর ২ টা : স্বাগত ভাষণ, প্রদীপ প্রজ্জ্বলন, গুণীজন সংবর্ধনা, কবি ও সাহিত্যিক সম্মাননা, স্মরণিকা প্রকাশ, ৭৫ বর্ষের স্মারক স্তম্ভ উন্মোচন, প্রদর্শনী উদ্বোধন, তথ্যচিত্র প্রদর্শন।
বিকেল ৪ টা : স্বাস্থ্য পরীক্ষা। প্রাক্তন ছাত্রী শ্রীমতী রীতা রায়ের একক নৃত্য পরিবেশন।
বিকেল ৪-৩০ টা : সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যে ৬-৩০ টা : "কথাকৃতি" পরিবেশিত ছোটদের নাটক।
সন্ধ্যে ৭ টা : ঝুমুর সম্রাজ্ঞী ইন্দ্রানী মাহাত ও সম্প্রদায়।

১১ ই জানুয়ারি, ২০২৩

বিজ্ঞান সেমিনার (সেমিনার হল)
সকাল ৯ টা : আমন্ত্রিত বিদ্যালয়ের ছাত্র - ছাত্রী ও শিক্ষক/ শিক্ষিকার নাম নথিভুক্তকরণ।
সকাল ১০ টা থেকে ১০-৫৫ মিনিট : আলোচনা : Recycling of Plastic waste to plastic composite products for mission : Clean India, Green India and Make in India
বক্তা : ডক্টর শান্তনু ভৌমিক। বিভাগীয় প্রধান, গবেষনা ও প্রকল্প। অধ্যাপক, মহাকাশ প্রকৌশল বিভাগ। অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটোর, তামিলনাড়ু।
বেলা ১০-৫৫ থেকে বেলা ১১-০৫ মিনিট : বিরতি
বেলা ১১-০৫ থেকে বেলা ১২ টা : Topic : High performance hybrid composite materials for aviation, space, nuclear and defence : A game changing technology for 21st Century
বক্তা : ডক্টর শান্তনু ভৌমিক,অধ্যাপক, অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটোর, তামিলনাড়ু।
বেলা ১২ টা থেকে বেলা ১ টা : মধ্যাহ্নকালীন আহার
বেলা ১ টা থেকে বেলা ৩ টা : Topic : Students query on RADAR technology and others
বক্তা : ডক্টর তপন মিশ্র, SISIR রাডার এর প্রতিষ্ঠাতা। IIT যোধপুরের সহযোগী অধ্যাপক। স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের (ISRO) এর প্রাক্তন ডিরেক্টর। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর প্রাক্তন সিনিয়র অ্যাডভাইসার। আহমেদাবাদ ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরীর প্রাক্তন ডিরেক্টর।

মূল মঞ্চ
বেলা ১১ টা থেকে বেলা ১ টা : স্বাগত ভাষণ, চিকিৎসক সংবর্ধনা, থ্যালাসেমিয়া সচেতনতা ও নির্ণায়ক শিবির।
বেলা ১ টা থেকে বেলা ২ টা : মধ্যাহ্নকালীন আহার
বেলা ২ টা থেকে বেলা ৩ টা : অভিভাবক/ অভিভাবিকাদের অনুষ্ঠান।
বেলা ৩ টা : স্বাগত ভাষণ, প্রদীপ প্রজ্জ্বলন, গুণীজন সংবর্ধনা, মহাবিদ্যালয়ের অধ্যক্ষবৃন্দ সংবর্ধনা, প্রাক্তন প্রধান শিক্ষিকাদের সম্মাননা, বিদ্যায়তন প্রধানদের সম্মাননা, বার্ষিক বিবরণী পাঠ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বিকেল ৪ টা : স্বাস্থ্য পরীক্ষা
সন্ধ্যে ৫ টা : সাংস্কৃতিক অনুষ্ঠান
সন্ধ্যে ৭ টা : বাংলা ব্যান্ড "জোয়ার"

১২ ই জানুয়ারি, ২০২৩

সকাল ৮ টা : স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
সকাল ৮-৩০ মিনিট : আমন্ত্রিত বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে খো খো টুর্নামেন্ট।
বেলা ১ টা থেকে বেলা ২ টা : মধ্যাহ্নকালীন আহার
দুপুর ২ টা : স্বাগত ভাষণ, প্রদীপ প্রজ্জ্বলন, গুণীজন সংবর্ধনা।
দুপুর ২-৩০ মিনিট : আলোচনা : "স্বামীজী প্রসঙ্গে"
বক্তা : স্বামী বেদপুরুষানন্দ (সম্পাদক, ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রম)
দুপুর ৩ টা : আলোচনা : "ভারতীয় সেনা ও ভারতবর্ষ"
বক্তা : লেফটেন্যান্ট জেনারেল ডক্টর সুব্রত সাহা। পরম বিশিষ্ঠ সেবা, উত্তম যুদ্ধ সেবা, যুদ্ধ সেবা, দুবার বিশিষ্ঠ সেবা মেডেল জয়ী প্রাক্তন আর্মি ডেপুটি চিফ। স্কুল অফ মিলিটারী অ্যাফেয়ার্স এর ডিরেক্টর। ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স সোসাইটির (SIDM) প্রতিষ্ঠাতা ডিরেক্টর জেনারেল। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসারি বোর্ডের সদস্য।
বিকেল ৪ টা : প্রাক্তন শিক্ষিকাদের সংবর্ধনা। প্রাক্তন ছাত্রীদের অনুষ্ঠান। রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্হ্য পরীক্ষা।
সন্ধ্যে ৬ টা : ধ্রুপদী নৃত্য : অধ্যাপক রাহুল দেব মণ্ডল ও নৃত্যগোষ্ঠী (সহকারী অধ্যাপক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়) নৃত্যগুরু, কলাকর্ম ফাউণ্ডেশনস
সন্ধ্যে ৭ টা : অতিথি শিল্পী : শুভমিতা ব্যানার্জী
রাত ৯ টা : ধন্যবাদ জ্ঞাপন।

20/12/2022

Platinum Jubilee celebration of R B M Govt. Girls' School

সকলের সুবিধার্থে registration link আবার পোস্ট করা হল।
20/12/2022

সকলের সুবিধার্থে registration link আবার পোস্ট করা হল।

Platinum Jubilee celebration of R B M Govt. Girls' School

Address

RAGHUNATHPUR
Jhargram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rani Benode Manjari Govt. Girls' School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rani Benode Manjari Govt. Girls' School:

Share

Category