Abga kudmi sena/আবগা কুড়মি সেনা

Abga kudmi sena/আবগা কুড়মি সেনা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abga kudmi sena/আবগা কুড়মি সেনা, Social service, Jhargram.

সত্যিই এ এক গভীর চিন্তার বিষয়...🤔আদিবাসী কুড়মি সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি তরুন মাহাত'র কলমে এবং মমতা মাহাত'র কন্ঠে স...
01/11/2024

সত্যিই এ এক গভীর চিন্তার বিষয়...🤔
আদিবাসী কুড়মি সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি তরুন মাহাত'র কলমে এবং মমতা মাহাত'র কন্ঠে সমাজ সচেতনতা মূলক অসাধারন একটি অহিরা গিত।
পুরো গানটি শোনার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন...🙏

Kemne Bachai Apon Negachar ।। কেমনে বাঁচায় আপন নেগেচার ।। Mamata Mahata || New Ahira GeetSinger - Mamata Mahato Lyrics - Tarun Mahata Director & Producer - ...

06/09/2022
 #কুড়মালি_সাহিত্যিক:  #লক্ষ্মীকান্ত_মুতরুয়ার--------------------------------------------------------------------♦️  #ভূম...
22/04/2022

#কুড়মালি_সাহিত্যিক: #লক্ষ্মীকান্ত_মুতরুয়ার
--------------------------------------------------------------------

♦️ #ভূমিকা- কুড়মালি সাহিত্যের জগতে লক্ষ্মীকান্ত মুতরুয়ার একটি উজ্জ্বল নাম। কুড়মালি সাহিত্যের মরা গাঙে তিনি নিয়ে এসেছিলেন এক নতুন জোয়ার।তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ কুড়মালি ভাষা পায় সরকারি স্বীকৃতি,মুখের ভাষা থেকে পরিণত হয় পঠনপাঠনের মাধ্যমে।

🤱 #জন্ম-কুড়মালি সাহিত্যের এক অমূল্য রত্ন লক্ষ্মীকান্ত মুতরুয়ার অধুনা ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলার(তৎকালীন বিহারের মানভূম জেলা) চাস থানার কুরা-র এক ছোট টোলা ভাঁড়রঅ-তে 1939 সালের 22 এপ্রিল এক অতি সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।পিতা রাখাল মাহাত ও মাতা বুচি মাহাত।পাঁচ ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন বয়োজ্যেষ্ঠ।

🎓 #শিক্ষা- বাল্যকাল থেকেই তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন।সমাজের নানান সমস্যা তাঁকে বারবার চিন্তিত করত।প্রথাগত শিক্ষায় হাতেখড়ি 1946 সালে কুরা মিডিল স্কুলে।এখানে পঞ্চম শ্রেণী পাশ করে 1950 সালে মামার বাড়ি চলে যান।সেখানে বারমেসিআ হাইস্কুল থেকে মেট্রিক পাশ করেন 1956 সালে।1957-59 সাল পর্যন্ত পিঁড়রাজড়া ট্রেনিং স্কুল থেকে শিক্ষাকতার প্রশিক্ষণ নেন।

👨‍🏫 #কর্মজীবন- এরপর তিনি শিক্ষকতার পেশা গ্রহণ করেন।শিক্ষকতা করতে করতেই স্নাতক ডিগ্রি লাভ করেন।1973 সালে তিনি প্রধানশিক্ষকের দায়িত্ব পান।
1983 সালে 'মুলকি কুড়মালি ভাখি বাইসি'-র তালেবর হন।কুড়মালি ভাষার প্রচার প্রসারের জন্য আজীবন পশ্চিমবঙ্গ,ঝাড়খণ্ড,ওড়িশা-র গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছেন।
ওনার লাগাতার চেষ্টার ফলস্বরূপ 1977 সালে রাঁচি বিশ্ববিদ্যালয়ের জনজাতি আর ক্ষেত্রীয় ভাষা বিভাগে কুড়মালি ভাষা স্থান পায় এবং পড়াশোনা শুরু হয়।

📚 #সাহিত্যচর্চা - কুড়মালি সাহিত্যের ঝুলিকে তিনি ভরিয়ে দিয়ে গেছেন তাঁর লেখনীর মাধ্যমে।তাঁর লেখা গ্রন্থ গুলির মধ্যে উল্লেখযোগ্য হল -

1)কুড়মালি ভাঁউঅর(ব্যকরণ) - অপ্রকাশিত
2)কুড়মালি ভাষাতত্ত্ব- অপ্রকাশিত
3)কুড়মালি সাড়া আড়াঙ্গ - অপ্রকাশিত
4)কুড়মালি গইদ-পইদ হালা - অপ্রকাশিত
5)কুড়মালি মহুঁজার(পটতইর,অহনা,লোকোক্তি)- অপ্রকাশিত
6)রঁদ গুনে খঁড় (নাটক) - অপ্রকাশিত
7)এক ডঁড়রা ফুল -1983
8)জনজাতি পরিচিতি - 2001
9)কুড়মালি কড় হালা(কুড়মালি বর্ণমালা)- কুড়মালি নবম এবং দশম শ্রেণীর কুড়মালি পাঠ্যপুস্তক "ফুল ফর আর ভাঁউঅর" -এ অন্তর্ভূক্ত।

ওনার লেখা বিভিন্ন বই রাঁচি,হাজারিবাগ প্রভৃতি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত।

লক্ষ্মীকান্ত বাবুর সম্পাদিত পত্রিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল -

1)টউআ-1972
2)ফুরুঙ্গ- 1975-76
3)হেলক - 1983
4)কুড়মালি - 1988

এছাড়া শালপত্র ,ঝাড়খণ্ড বার্তা(ধানবাইদ, সম্পাদক -বীর ভরত তলোয়ার),সারহুল(পুরুলিয়া, সম্পাদক - সুনীল মাহাত) প্রভৃতি পত্রিকার সাথেও ওতেপ্রত ভাবে জড়িয়ে ছিলেন।

🎖 #সম্মান-15 জানুয়ারি, 2014 সালে 'কুড়মালি ভাখিচারি আখড়া'(বালিয়াপুর, ধানবাইদ )থেকে ওনাকে মরণোত্তর "কুড়মালি রতন" সম্মানে ভূষিত করা হয়।
কুড়মালি ভাষা ও সাহিত্যের প্রতি তাঁর অবিস্মরণীয় অবদানকে মাথায় রেখে তাঁর জন্মদিন 22 শে এপ্রিল কে "কুড়মালি ভাষাদিবস" এর মর্যাদা দেওয়া হয়েছে।

🍂 #উপসংহার - 2012 সালের 26 শে সেপ্টেম্বর করম পরবের 'উপাইস'-এর দিনে কুড়মালি সাহিত্যের দিকপাল লক্ষ্মীকান্ত মুতরুয়ারের জীবনাবসান ঘটে।যার সঙ্গেই পতন হল কুড়মালি সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের।অত্যন্ত দুঃখের বিষয় যে -একাধারে সাহিত্যিক,ভাষাবিদ, শিক্ষক, দার্শনিক এবং সর্বোপরি আজীবন নিরলস সমাজকর্মী এই মানুষটিকে আজও আমরা তাঁর যথাযোগ্য মর্যাদা দিতে পারলাম না,আজও তাঁর সৃষ্টি পড়ে আছে অবহেলিত হয়ে।

🙏🙏🙏

✔কুড়মালি সাহিত্যিক লক্ষ্মীকান্ত মুতরুয়ার-এর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আরও তথ্য জানা থাকলে সংযোজন করুন।কোথাও কোনোও ভুলত্রুটি থাকলে সংশোধন করুন।জহাইর।

🙏আভার- Prabhas Mahato , कुड़मि बंधु टोटेमिक , तारकेश्वर महतो "गरीब" প্রমুখ

📌তথ্যসূত্র-

1)https://www.facebook.com/100011353860978/posts/910424532679334/?app=fbl

2)https://kudmibandhu.wordpress.com/2018/04/21/%e0%a4%b2%e0%a4%96%e0%a4%bf%e0%a4%95%e0%a4%be%e0%a4%82%e0%a4%a4-%e0%a4%ae%e0%a5%81%e0%a4%a4%e0%a4%b0%e0%a5%81%e0%a4%86%e0%a4%b0/

3)https://www.jagran.com/jharkhand/west-singhbhum-9728409.html

#কুড়মালি #कुड़माली

◾Post by - চারিধারি মাহাত

https://www.facebook.com/392591594622173/posts/748642469017082/

 #বেজাঞ_বেজাঞ_সাবাসি_আর_জহাইর_রহলেইন_মানগররাকে
21/12/2021

#বেজাঞ_বেজাঞ_সাবাসি_আর_জহাইর_রহলেইন_মানগররাকে

 েরিক_সুবেক_বেউরা #গাছ_রপি_দেনা_চুকাউআ। আদিবাসি কুড়মি সমাজেক ঝাড়গাঁ জেলা জুআন দহঁগ Abga Kudmi Sena -ক আগুআন সমাজেক মান...
15/09/2021

েরিক_সুবেক_বেউরা
#গাছ_রপি_দেনা_চুকাউআ।
আদিবাসি কুড়মি সমাজেক ঝাড়গাঁ জেলা জুআন দহঁগ Abga Kudmi Sena -ক আগুআন
সমাজেক মান , সমাজেক সান
-ই অকর 22তম েরি_গাছ রপিকে ফেরিআউলা।
Abga kudmi sena/আবগা কুড়মি সেনা রাক বাটেলে হিআ খালাসে সগুন জহাইর 🙏🌹
No Cake 🚫
No Candles 🚫
👇👇👇

Address

Jhargram
721507

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abga kudmi sena/আবগা কুড়মি সেনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category