মানবতা

মানবতা কাটুক দুঃখ , দৈন্য মনের ভয়
মানবতা হোক সবার পরিচয়

25/01/2026
18/12/2025

শীতবস্ত্র বিতরণ
পর্ব ২
আজ মিঠানি গ্ৰামের কিছু দুঃস্থ অসহায় মানুষের হাতে মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।‌
মানবতা এভাবেই সর্বদা মানুষের পাশে থাকার প্রয়াস চালিয়ে যাবে ।
কাটুক দুঃখ দৈন্য মনের ভয়
মানবতাই হোক সবার পরিচয়

দক্ষিণ বারাসাত অঞ্চলের উচ্ছল প্রাণবন্ত সদা হাস্যময়ী নিন্নী দাস গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে।২০২০ এবং ২০২২ সালে ওর দুবার ক...
26/10/2025

দক্ষিণ বারাসাত অঞ্চলের উচ্ছল প্রাণবন্ত সদা হাস্যময়ী নিন্নী দাস গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে।
২০২০ এবং ২০২২ সালে ওর দুবার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং তারপর ও জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছিল। কিন্তু এখন হঠাৎ ডায়রিয়া হওয়ার পরে ওর পা প্রচন্ড ফুলতে শুরু করে এবং টেস্ট করার পরে ক্রিয়েটিনিন বেশি দেখা যায়। এখন ডক্টর সাসপেক্ট করছে ওর অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে।
মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে তার চিকিৎসা এর 5001 টাকা দেওয়া হলো। তার দ্রুত সুস্থতা কামনা করি 🙏
মানবতা

নমস্কার, মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি  এর পক্ষ থেকে গ্ৰুপের সকল সদস্য সদস্যা কে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক প্র...
07/10/2025

নমস্কার,
মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে গ্ৰুপের সকল সদস্য সদস্যা কে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আগামী ১১/১০/২০২৫ শনিবার বিকাল ৩.৩০ মিনিটে মানবতা এর পক্ষ থেকে একটি বিজয়া আড্ডার আয়োজন করা হয়েছে। ওই দিন গল্প,আড্ডা, মিষ্টি মুখের সাথে সাথে "প্রতি 'মা' ই প্রতিমা" অনুষ্ঠানের খরচ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের জন্য বিস্তারিত আলোচনা ও করা হবে।
উক্ত অনুষ্ঠানে গ্ৰুপের সকল সদস্য/সদস্যা ও আমাদের সকল শুভাকাঙ্ক্ষী দের উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে।
তারিখ:- ১১/১০/২৫ শনিবার
স্থান:- দক্ষিণ বারাসত শ্মশান মোড়

সঙ্গে হবে সিঁদুর খেলা, মা-এর এলো যাবার বেলাপ্রীতি- শুভেচ্ছা রইলো তবে, আসছে বছর আবার হবে।শুভ বিজয়া মানবতা সোশ্যাল ওয়েলফ...
02/10/2025

সঙ্গে হবে সিঁদুর খেলা,
মা-এর এলো যাবার বেলা
প্রীতি- শুভেচ্ছা রইলো তবে,
আসছে বছর আবার হবে।
শুভ বিজয়া
মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া

যাদের সহযোগিতা ছাড়া আমরা এত মানুষের পাশে দাঁড়াতে পারতাম না তাদের সনবাই কে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রণাম জানাই 🙏🙏মানবতা  ম...
27/09/2025

যাদের সহযোগিতা ছাড়া আমরা এত মানুষের পাশে দাঁড়াতে পারতাম না তাদের সনবাই কে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রণাম জানাই 🙏🙏
মানবতা
মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি

" প্রতি মা ই হয় প্রতিমা"  দ্বিতীয় পর্বআজ মানবতা স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে "আলোর দিশা" অনাথ আশ্রমের শিশু...
25/09/2025

" প্রতি মা ই হয় প্রতিমা"
দ্বিতীয় পর্ব
আজ মানবতা স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে "আলোর দিশা" অনাথ আশ্রমের শিশুদের জন্য পূজার উপহার হিসেবে নতুন খাতা, পেন, পেন্সিল ও আঁকার খাতা দেওয়া হয়। এছাড়া ও তাদের প্রত্যেকের জন্য পুষ্টিকর খাবার এর ও আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানের জন্য বিশেষ সহায়তা করছেন আমাদের শুভাকাঙ্ক্ষী মাননীয় সৌভিক হালদার দাদাভাই। দাদা ভাই কে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।
এই পূজাতে সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা । আর এই মহৎ কাজে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কে আমাদের মানবতা গ্ৰুপের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
#মানবতা_সোশ্যাল_ওয়েলফেয়ার_সোসাইটি

"প্রতি মা ই হয় প্রতিমা" প্রথম পর্ব গতকাল (২১/০৯/২৫) মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে "জন্মভূমি" বৃদ্ধাশ্...
22/09/2025

"প্রতি মা ই হয় প্রতিমা"
প্রথম পর্ব
গতকাল (২১/০৯/২৫) মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে "জন্মভূমি" বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের চোখের জল, আর্তি মনকে ব্যথিত করেছে। যদিও এখানে বৃদ্ধ বৃদ্ধা দের সাথে কিছু অনাথ শিশু ও থাকে। গরমের মধ্যে পর্যাপ্ত হাওয়া নেই, আলো নেই, বিছানা নেই। রোদে জলে ভিজে কাঁদে অবিরত দিন রাত। আমাদের সকলকে পেয়ে জড়িয়ে ধরে তারা পরিবারকে খুঁজছিলেন। আজ মানবতা এর পক্ষ থেকে তাদের কে নতুন জামাকাপড় ও কিছু পুষ্টিকর খাবার দেওয়া হয়। কাঁপা কাঁপা হাতে আশীর্বাদ করতে গিয়ে চোখের জল বাগ মানেনি। তখন মনে হয় নিজে যে জামাটা পরে আছি, সেটাও যদি দিতে পারতাম।কথা দিয়ে এসেছি আমরা আবারও আসবো তোমাদের কাছে। আর সেকারণেই সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে সবিনয় আবেদন, আপনারা সকলেই সাহায্য করুন।
এমন সন্তান যেন না দেখতে হয়, যে তারই স্রষ্টাকে ঘরছাড়া করে।
থাকুক না মা- বাবা পরিবারের সাথে।অভাব থাক, তবু তিনমাথা এক হয়ে কড়ি বরগা হয়ে ঘরের ভিত শক্ত করুক।বড় বেদনার হয়ে ওঠে যখন মা তার সন্তানকে খুঁজে ও পায় না অথচ সন্তান তখন আনন্দলহরীতে।
Following Following Love #21সেপ্টেম্বর_রবিবার #মানবতা_সোশ্যাল_ওয়েলফেয়ার_সোসাইটি #মানবতা

প্রতীক্ষার মাত্র ১ দিন "প্রতি মা ই হয় প্রতিমা"আগামীকাল বিকেল ৩.৩০ মিনিটে জন্মভূমি বৃদ্ধাশ্রমে মানবতা সোশ্যাল ওয়েলফেয়া...
20/09/2025

প্রতীক্ষার মাত্র ১ দিন
"প্রতি মা ই হয় প্রতিমা"
আগামীকাল বিকেল ৩.৩০ মিনিটে জন্মভূমি বৃদ্ধাশ্রমে মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে বস্ত্র ও খাদ্য বিতরণ। মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত পঞ্চম বর্ষের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।

অন্তত একটি মাত্র শিশুর দায়িত্ব নিন আপনি ওনমস্কার, প্রতি বছরের মতো এ বছরও দূর্গাপূজা উপলক্ষ্যে মানবতা সোশ্যাল ওয়েলফেয়া...
30/08/2025

অন্তত একটি মাত্র শিশুর দায়িত্ব নিন আপনি ও
নমস্কার, প্রতি বছরের মতো এ বছরও দূর্গাপূজা উপলক্ষ্যে মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ্য থেকে আয়োজন করা হচ্ছে প্রতি মা ই প্রতিমা। এর মধ্যে দিয়ে আমরা জন্মভূমি বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধা‌ ও শিশুদের নতুন জামাকাপড় ও খাবার তুলে দেওয়া হবে। এছাড়াও স্টেশন চত্বরে থাকা অসহায় মানুষ দের কে খাবার ও নতুন বস্ত্র দেওয়া হবে। আপনাদের সাহায্য ছাড়া এত বড়ো কাজ করা সম্ভব নয়। আপনারা সাহায্য পাঠাতে পারবেন নিচের নং এ। সাহায্য পাঠানোর পর তার বিল আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ 🙏
Upi id - 7363966251m@pnb
মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি Following #21সেপ্টেম্বর_রবিবার #মানবতা_সোশ্যাল_ওয়েলফেয়ার_সোসাইটি #মানবতা Mamata Shankar

22/08/2025

Upi Id -7363966251m@pnb
Bank Name:- P.N.B.
Account Holder - BARASAT KALIKAPUR MANABATA SOCIAL WELFARE SOCIETY
Account No- 0580200100013965
IFSC code -PUNB0058020
প্রকল্পের নাম *-'প্রতি মা'ই প্রতিমা'*
পরিচালনা - *মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি*
Reg No - *S0029342*
বস্ত্র বিতরণ ও মধ্যাহ্ন ভোজন
*লক্ষ্য মাত্রা 100 বৃদ্ধ, বৃদ্ধা ও শিশু*
স্থান - জন্মভূমি বৃদ্ধাশ্রম ও স্টেশন চত্বর
তারিখ-21 সেপ্টেম্বর, রবিবার

 #মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি Please give us donation [scan the inside   QR CODE]UPI I'd - 7363966251m@pnb Bank N...
19/08/2025

#মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি
Please give us donation [scan the inside QR CODE]

UPI I'd - 7363966251m@pnb


Bank Name:- PUNJAB NATIONAL BANK
Account Holder - BARASAT KALIKAPUR MANABATA SOCIAL WELFARE SOCIETY
Account No- 0580200100013965
IFSC code -PUNB0058020

প্রকল্পের নাম -' প্রতি মা'ই প্রতিমা'
পরিচালনা - #মানবতা_সোশ্যাল_ওয়েলফেয়ার_সোসাইটি
- S0029342

বস্ত্র বিতরণ ও মধ্যাহ্ন ভোজন

*লক্ষ্য মাত্রা 100 বৃদ্ধ, বৃদ্ধা ও শিশু
স্থান - জন্মভূমি বৃদ্ধাশ্রম ও স্টেশন চত্বর
তারিখ- #21সেপ্টেম্বর_রবিবার

Address

Mogharat Road
Jaynagar-Majilpur
743372

Telephone

+917363966251

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মানবতা:

Share

Category