Sajahan Biswas-ISF Jangipur P.C

Sajahan Biswas-ISF Jangipur P.C The official page of Sajahan Biswas, leader of ISF. Founder of HOWRAH beedi and VOICE PUBLIC SCHOOL.

কাজের মানুষ,কাছের মানুষতোমার বিশ্বাস, আমার বিশ্বাসসবার বিশ্বাসসাজাহান বিশ্বাস কে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী কর...
06/05/2024

কাজের মানুষ,কাছের মানুষ
তোমার বিশ্বাস, আমার বিশ্বাস
সবার বিশ্বাস
সাজাহান বিশ্বাস কে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।

01/05/2024
প্রেস বার্তাদেশ স্বাধীন হবার পর সাত দশকের ওপর কেটে যাবার পরও মুর্শিদাবাদ একটি পিছিয়ে থাকা জেলা হিসেবে রয়ে গেছে। এখানকার ...
01/05/2024

প্রেস বার্তা

দেশ স্বাধীন হবার পর সাত দশকের ওপর কেটে যাবার পরও মুর্শিদাবাদ একটি পিছিয়ে থাকা জেলা হিসেবে রয়ে গেছে। এখানকার সাংসদরা দিল্লী গিয়ে এই জেলার জন্য কোন ইতিবাচক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারেননি। আজ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক নির্বাচনী জনসভায় একথা বলেন আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী সাজাহান বিশ্বাসের সমর্থনে এই সভায় অংশ নেন। তিনি মুর্শিদাবাদে শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি পরিকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে বলেন, এত বড় জেলা হওয়া এখানে কেন্দ্রীয় কোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই। নেই অত্যাধুনিক কোন হাসপাতাল। গঙ্গা ভাঙন রোধে কেউই ইতিবাচক ভূমিকা নেননি। বিড়ি শ্রমিকদের জন্য কথা বলেননি। পরিযায়ী শ্রমিকেরাও বঞ্চিত থেকে গেছেন। তিনি এই প্রসঙ্গে এই জেলা থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ অধীর চৌধুরীর ভূমিকা নিয়ে ক্ষোভের সাথে বলেন, পঁচিশ বছর সাংসদ থাকার পরও মুর্শিদাবাদ কেন পিছিয়ে আছে তার জবাব অধীরবাবু কি দেবেন? নওসাদ সিদ্দিকী সম্প্রতি অধীর চৌধুরীর একটি নির্বাচনী ভাষণের কথা উল্লেখ করে বলেন, এখন তো এই কংগ্রেস নেতা বিজেপিকেই ভোট দিতে বলছেন। যারা আইএসএফ কে কোনঠাসা করে ক্ষমতার মসনদে যাবার স্বপ্ন দেখছেন, তারা ভুল করছেন। তিনি বলেন, আইএসএফ সবসময় বিজেপি-তৃণমূল কংগ্রেসের বাইনারি রাজনীতিকে পরাস্ত করতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট তৈরির পক্ষপাতি ছিল। কিন্তু দলের জনভিত্তিকে কেউ অবজ্ঞা করলে তাকে ছেড়ে কথা বলবে না আইএসএফ।

এদিকে, এদিন সন্ধ্যায় দলীয় প্রার্থী সাজাহান বিশ্বাসের সমর্থনে লালগোলা বাসস্ট্যান্ড থেকে যশাইতলা মোড় পর্যন্ত এক বিশাল র‌্যালির আয়োজন করা হয়। আইএসএফ চেয়ারম্যান এতে অংশ নেন। আশপাশের এলাকা থেকে প্রচুর সংখ্যায় মানুষ এই র‌্যালিকে স্বাগত জানান।

১/৫/২৪

ISF আসছে বাংলার সবার ঘরে ঘরে,ISF এবার লড়বে সবার তরে।
01/05/2024

ISF আসছে বাংলার সবার ঘরে ঘরে,ISF এবার লড়বে সবার তরে।

25/04/2024

Address

Mongoljone
Jangipur
742229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajahan Biswas-ISF Jangipur P.C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share