Drug Free Jalpaiguri

Drug Free Jalpaiguri 'ড্রাগের নেশা সর্বনাশা'- এখনই সচেতন হন!

*ইসলামপুর থানার অফিসার ইনচার্জ, মাননীয় শ্রী নির্মল দাস মহাশয় তাঁর পেশাগত দক্ষতা, সততা ও সাহসিকতার মাধ্যমে আইনশৃঙ্খলা র...
19/12/2025

*ইসলামপুর থানার অফিসার ইনচার্জ, মাননীয় শ্রী নির্মল দাস মহাশয় তাঁর পেশাগত দক্ষতা, সততা ও সাহসিকতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, যেমন মাদক পাচার, গাঁজা, হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানে তার সরাসরি তত্ত্বাবধানে একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে, যার ফলে বহু অপরাধী গ্রেফতার এবং অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে।*
*এলাকায় ছদ্ম বিনিয়োগ সংস্থা ও চিটফান্ড প্রতারণার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। প্রতারণার শিকার বহু নাগরিক তাঁর নেতৃত্বে ন্যায়বিচার পেয়েছেন।*
*তদুপরি, বাল্যবিবাহ (চাইল্ড ম্যারেজ) প্রতিরোধে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন। সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকার শিশুশিশুদের অধিকার রক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাঁর উদ্যোগ প্রশংসনীয়।**জনবান্ধব ও মানবিক পুলিশি ব্যবস্থার এক অনন্য নজির স্থাপন করে তিনি ইসলামপুর থানার চত্বরে সাধারণ মানুষের জন্য একটি সুসজ্জিত পার্ক নির্মাণ করেছেন। এই উদ্যোগ থানাকে শুধু আইনি কার্যক্রমের কেন্দ্র নয়, বরং একটি জনসম্পৃক্ত ও মানবিক পরিসর হিসেবেও গড়ে তুলেছে। তাঁর এমন পদক্ষেপ সর্বস্তরে প্রশংসিত।

16/11/2025

হলদিবাড়ি থানার পুলিশের হাতে ব্রা*উ*ন*সুগার সমেত ধৃত দুই যুবক।
বিস্তারিত আসছে......

01/11/2025
01/11/2025

মাদকমুক্ত জলপাইগুড়ির পথে—টাউন স্টেশনে ড্রাগস ফ্রি ফাউন্ডেশনের সচেতনতা অভিযান।

31/10/2025

DRUG FREE JALPAIGURI FOUNDATION is organizing a discussion meeting on the upcoming Saturday to deliberate on the next course of action and to voice concerns against drug peddlers. I request all members and like-minded individuals to attend the meeting and make it a success.

Venue: Jalpaiguri Town Station Chhatra
Time: 3 PM Ajay Saha President Drug Free Jalpaiguri Foundation

19/10/2025

ব্রাউন সুগারের রমরমা কারবার রুখতে গঠিত হল ড্রাগ ফ্রি জলপাইগুড়ি কমিটি...বিস্তারিত কমেন্টে

19/10/2025

"ড্রাগ-মুক্ত" জলপাইগুড়ি মঞ্চের ডাকে - এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত চলছে।
​জলপাইগুড়ি: ১৯শে অক্টোবর, ২০২৫ (রবিবার)

জলপাইগুড়ি রাজবাড়ী দিঘির পাড়ে 'মুক্তমঞ্চ' প্রাঙ্গণে "ড্রাগ-মুক্ত" জলপাইগুড়ি গড়তে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেছে "ড্রাগ-মুক্ত" জলপাইগুড়ি মঞ্চের তরফে এবং দুপুর ২ টায় এই সভা শুরু হয়।

​সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই সভায় জলপাইগুড়ির সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, জলপাইগুড়িকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবং যুব সমাজকে সঠিক পথে চালিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।

​সভায় উপস্থিত সকলে এই লড়াইকে সার্থক করতে একযোগে কাজ করার অঙ্গীকার নিলেন। বক্তারা মাদকাসক্তির ভয়াবহতা এবং এর বিরুদ্ধে প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষত, যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাদের মাদকমুক্ত জীবনে ফেরাতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়ার কথা হয়।

​"ড্রাগ-মুক্ত" জলপাইগুড়ি মঞ্চের পক্ষ থেকে উপস্থিত সকলকে সভায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করা হয় যে সকলের সক্রিয় উপস্থিতিতে এই মহৎ উদ্দেশ্য অবশ্যই সফল হবে। এই কর্মসূচির মাধ্যমে জলপাইগুড়িতে মাদকবিরোধী আন্দোলনে এক নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।

​স্থান: জলপাইগুড়ি রাজবাড়ী দিঘির পাড়ে 'মুক্তমঞ্চ' প্রাঙ্গণে চলছে সভা।
​তারিখ: ১৯ শে অক্টোবর ২০২৫ (রবিবার)
​সময়: দুপুর ২ টা।


​ #ড্রাগমুক্তজলপাইগুড়ি #মাদকবিরোধীসভা #জলপাইগুড়ি #মুক্তমঞ্চ #সমাজসেবা







#ড্রাগ_মুক্ত_জলপাইগুড়ি
Jayant Das Gorbito B**g + গর্বিত বং The Bengal Tribune - দ্য বেঙ্গল ট্রিবিউন Dooars Tv Uttarbanga Sambad Siliguri Times NEI DUARS Amudarya News

জলপাইগুড়ি শহরের যুব সমাজ কে ,এবং তরুণ প্রজন্ম কে ভয়ঙ্কর ড্রাগ এর নেশার হাত থেকে রক্ষা করার জন্য নিঃস্বার্থ ভাবে নিজেকে...
19/10/2025

জলপাইগুড়ি শহরের যুব সমাজ কে ,এবং তরুণ প্রজন্ম কে ভয়ঙ্কর ড্রাগ এর নেশার হাত থেকে রক্ষা করার জন্য নিঃস্বার্থ ভাবে নিজেকে সপে দিয়েছে আমার বন্ধু অজয় সাহা, প্রত্যেক রাতে রুটিং করে শহরের প্রতিটি অলি গলি তে সে রাতে টহল দিচ্ছে,
নিজের ও নিজের পরিবারের সুরক্ষার কথা চিন্তা না করে ,যুব সমাজ এবং শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এগিয়ে এসেছে,
অতএব জলপাইগুড়ি বাসিদের ও কর্তব্য অজয়ের পাশে দাঁড়ানো ।

Address

Kadamtola
Jalpaiguri
735101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drug Free Jalpaiguri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category