SFI ধূপগুড়ি লোকাল কমিটি

SFI ধূপগুড়ি লোকাল কমিটি স্বাধীনতা⭐ গণতন্ত্র⭐ সমাজতন্ত্র ⭐

 #ছাত্র ঐক্যের শক্তি, শিক্ষার বাজেট বৃদ্ধি চাই!
21/10/2025

#ছাত্র ঐক্যের শক্তি, শিক্ষার বাজেট বৃদ্ধি চাই!

জলপাইগুড়ির ধূপগুড়িতেSFI' এর রিলিফ টিম
08/10/2025

জলপাইগুড়ির ধূপগুড়িতে
SFI' এর রিলিফ টিম

আর পাঁচ দিনের থেকে আজকে আকাশটা আলোয় ভরতে সময় নিয়েছে খানিক বেশি। শরতের নীল আকাশ আর পেঁজা তুলার মত মেঘ আজকে উত্তর বাংলা...
05/10/2025

আর পাঁচ দিনের থেকে আজকে আকাশটা আলোয় ভরতে সময় নিয়েছে খানিক বেশি। শরতের নীল আকাশ আর পেঁজা তুলার মত মেঘ আজকে উত্তর বাংলার মাথার উপরে দেখা যাচ্ছিল না। যখন একটু আলো ফুটলো তখন দেখা গেল বানারহাট স্টেশনের প্ল্যাটফর্ম টা ডুবে গেছে। বন্যার সর্তকতা আগের থেকে থাকলেও ধসের সর্তকতা আর নদীর ধাক্কার ফলে ঘর ভাঙ্গা সর্তকতা দিতে পারেনা কোন হাওয়া অফিসই। আর তাই বোধহয় ভাঙলো নদীর ওপরে ব্রিজ ; নদীর জলে ভেসে গেলো বইখাতা, ঘরের জিনিস, গরু ছাগল, গণ্ডার ... ভেসে গেলো গরীব মানুষের ঘর।

গরীবের প্রতি মন থাকা সম্ভব নয় কোনো শাসকেরই। তার ওপর আবার উত্তর বাংলার গরীব হলে তো তার অস্তিত্ব নিয়েই প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে -- " ওখানে তো চিতাবাঘ, হাতি থাকে ! মানুষ থাকে নাকি ??" এখানে মানুষ থাকে মাননীয়া। চিতা, হাতি, গণ্ডারদের সাথে সংঘর্ষ করে এখানকার গরিবদের জীবনের যুদ্ধে জিততে হয় প্রতিদিন। এখানে মানুষ সহজেই পায়না পুষ্টিকর খাওয়ার, পাকা রাস্তা, সরকারি চিকিৎসা, রাস্তায় লাইট, পড়ার বই থেকে শুরু করে স্কুলের সব সাবজেক্টে টিচার। তবু আপনি আসেন ভোটের আগে, ওই কালো বা চ্যাপ্টা মুখের মানুষদের সাথে হাত ধরে নাচেন। তাদের মধ্যে একজন হওয়ার ঢং করেন কিন্তু জেনেও জানেননা তাদের কথা। কেন তাদের ছেলেমেয়েদের মিড ডে মিলের ডিম কম পড়ে, কেন বাগানের ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার জন্য একটা বাস করা যায়না -- এসব নিয়ে কথা বলতে শোনা যায়না আপনাকে। শুধু শোনা যায় চোদ্দোতলার একটা নীল-সাদা বিল্ডিং থেকে বাংলাজুড়ে স্কুল বন্ধ করতে আর গরমের ছুটি দিতে ... তাও আবার সেইসময় যখন আমরা উত্তরবঙ্গে থেকে ঢাকা নিয়ে ঘুমাই। কলকাতায় আপনার সরকারের অপদার্থতায় জমা জল বেরোতে পারেনা, ইলেক্ট্রিকের বেহাল দশায় মানুষ মরে জন্য উত্তরবঙ্গে আগাম ছুটি পড়ে। অথচ আজ যখন আমাদের এখানে বন্যা, ধ্বস, মানুষ ঘরহারা, এমনকি জীবনহারা ; তখন কি দক্ষিণবঙ্গের কার্নিভাল আর নাচানাচি বন্ধ রাখা যায়না ? প্রশ্ন ওঠে আপনাকে নিয়ে তো বটেই, আপনার সাথে যেই সুপারস্টাররা কোমর বেঁধে নাচছে তাদের নিয়েও। আগামীতে তারা সিনেমা বানালে আর উত্তরবঙ্গের মানুষ সেটা দেখতে যাবে কিনা, সেটা নিয়েও প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে এই সমস্ত সুপারস্টারদের থুড়ি দালালদের সাথে দালালের মালিকদের অর্থাৎ আপনার সরকারকে কেন বয়কট করা হবেনা !! প্রশ্ন ওঠে আমরা North Bengal নাকি Not Bengal ??

আপনি যখন আসবেন আগামীতে ফুটেজ

৫দফা দাবিতে SFI ধূপগুড়ি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ধূপগুড়ি মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হল। উপস্থিত ছিলেন ছাত্রসংগ্রাম ...
13/01/2025

৫দফা দাবিতে SFI ধূপগুড়ি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ধূপগুড়ি মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হল। উপস্থিত ছিলেন ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক কমরেড সৌভিক দাস বক্সি।

আমাদের দাবি -
১) ধূপগুড়ি ব্লকের বেশি কিছু স্কুলে ছাত্র ছাত্রীদের থেকে সরকার নির্ধারিত ২৪০ টাকার থেকে বেশি অতিরিক্ত অর্থ ভর্তির ফি বাবদ নেওয়া হচ্ছে। আমাদের দাবি এই অতিরিক্ত অর্থ অবিলম্বে মকুব করতে হবে এবং ছাত্রছাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত অর্থ অবিলম্বে ফেরত দিতে হবে।
২) দীর্ঘদিন কলেজ গুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। কলেজ গুলিতে অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে।
৩) ছাত্র ছাত্রীদের কাছ থেকে সকল প্রকার গণপরিবহনে অর্ধেক ভাড়া নিতে হবে এবং নাথুয়া থেকে ধূপগুড়ি কলেজ পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু করতে হবে।
৪) ধূপগুড়ি ব্লকের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
৫) ধূপগুড়ি ব্লকের গ্রামীণ স্কুল গুলিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ করতে হবে এবং ব্লকের প্রতিটি স্কুলের পরিকাঠামো পুনর্গঠন করতে হবে।

সাধারণ ছাত্র-ছাত্রী দাবি নিয়ে আগামী 13 জানুয়ারী ধুপগুড়ি মহকুমা ডেপুটেশন কর্মসূচি ।
11/01/2025

সাধারণ ছাত্র-ছাত্রী দাবি নিয়ে আগামী 13 জানুয়ারী ধুপগুড়ি মহকুমা ডেপুটেশন কর্মসূচি ।

Address

Dhupguri
Jalpaiguri
735210

Website

Alerts

Be the first to know and let us send you an email when SFI ধূপগুড়ি লোকাল কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share