22/03/2026
বাচ্চাদের নিয়ে, মায়েদের এক গুচ্ছ অভিযোগ থাকে। খুব দুষ্টু চঞ্চল বাচ্চা ও আমার কাছে শান্তভাবে হেয়ারকাট করে চলে যায়। আসলে পুচকু গুলো আমার ভীষণ বাধ্য। আমি কিছু বললে, তারা সেই কথাগুলো মাথায় রাখে। আমার কথার গুরুত্ব দেয়। অনেক মায়েরা এসে বলে, উত্তরাদি তুমি কিছু বললে, ও সেই কথাগুলো খুব সুন্দর ভাবে মেনে চলে।
এমন অনেক পুচকু আছে, যারা আগে যে জিনিসগুলো করত ।তারা এখন সেই জিনিসগুলো করে না। আমার বারণ গুলো খুব সুন্দরভাবে শোনে। আমার মনে হয়, আমাকে তারা ভালোবাসে বলেই আমাকে এতটা গুরুত্ব দেয়।