Goalpokher-I Development Block Office

Goalpokher-I Development Block Office OFFICE OF THE BLOCK DEVELOPMENT OFFICER

30/03/2026
30/03/2026
22/02/2026
22/02/2026

Banglar Bari টাকা দিলেন রাজ্য সরকার। গোয়ালপোখর এক নং ব্লকে অন্তত ২১ হাজার উপভোক্তা এইবার বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ে টাকা পাচ্ছেl ৬০,০০০ টাকা ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকে ২০লক্ষ বাড়ি দিলেন সরাসরি। Banglar Bari PWL payment. ✅

22/02/2026

বাংলার যুব-সাথী, ক্ষেতমজুর ও অন্যান্য কৃষকদের সহায়তা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বিধানসভাভিত্তিক ক্যাম্পে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা (সরকারি ছুটির দিন ব্যতীত) চলবে রেজিস্ট্রেশন।

বাংলার মুকুটে আরও একটি বিশ্বজয়ের পালক! মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘মাটির সৃষ্টি’ প্রকল্পক...
20/02/2026

বাংলার মুকুটে আরও একটি বিশ্বজয়ের পালক!

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘মাটির সৃষ্টি’ প্রকল্পকে এবার বিশেষ স্বীকৃতি দিল রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO)।

২০২০ সালে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে বাংলার অনুর্বর ও রুক্ষ জমি আজ উর্বর শস্যশ্যামলা ভূমিতে পরিণত হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে সেচ ব্যবস্থা ও জীববৈচিত্র্যের উন্নতির মাধ্যমে এই প্রকল্প লক্ষাধিক মানুষের বিকল্প জীবিকার সংস্থান করেছে। প্রাকৃতিক সম্পদ আর খাদ্য ঐতিহ্য সংরক্ষণে বাংলার এই মডেল আজ সমগ্র বিশ্বের কাছে পথপ্রদর্শক।



17/02/2026

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান জৈন, মুসলিম, পার্সি ও শিখ সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম প্রদান করছে ফ্রি স্টেনোগ্রাফি কোর্স

এই প্রশিক্ষণ নিতে ইচ্ছুক প্রার্থীর বয়স হতে হবে ০১.০১.২০২৬ অনুযায়ী ১৮-৩৮ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কম্পিউটার জ্ঞান সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ। (৬০০ টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হতে পারে)

প্রশিক্ষণের স্থান কলকাতা ও বিভিন্ন জেলায়। এই কোর্সের সময়কালঃ ৬ মাস (সপ্তাহে তিন দিন ক্লাস করানো হবে)। প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। অনলাইনে আবেদন করুন www.wbmdfc.org এই পোর্টালের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ১০ ই মার্চ ২০২৬ পর্যন্ত।

বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন www.wbmdfc.org পোর্টালে এবং যোগাযোগ করুন 033 2321 2995 অথবা টোল ফ্রি নম্বর 1800 120 2130 তে

সরাসরি আবেদন করতে বিজ্ঞপ্তিতে দেওয়া QR Code টি স্ক্যান করুন।

বিশেষ ঘোষণাঃ যে সমস্ত প্রার্থী পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তর আয়োজিত যে কোন স্কিল ট্রেনিং ও কোচিং-এ প্রশিক্ষিত হয়েছেন তাঁরা এই কোচিং-এর জন্য আবেদন করতে পারবেন না।

17/02/2026
আজ থেকে অনলাইনে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া চালু করল রাজ্য সরকার। https://apas.wb.gov.in এই পোর্টালে ঢুকে মাধ্যমিক...
16/02/2026

আজ থেকে অনলাইনে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া চালু করল রাজ্য সরকার। https://apas.wb.gov.in এই পোর্টালে ঢুকে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি এবং একটি কাগজে নিজের নাম সই করে সেই কাগজের ছবি তুলে আপলোড করলেই অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর ফোন নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই আবেদন সম্পূর্ণ হবে। শেষে আবেদনের প্রতিলিপি ডাউনলোডও করে নেওয়া যাবে।

স্বনির্ভর বাংলার অন্তর্গত রেজিস্ট্রেশন ক্যাম্প চলছে বিশেষ করে বাংলার যুব সাথী প্রকল্প এখন থেকে অনলাইনেও আবেদন করা যাবে। ...
16/02/2026

স্বনির্ভর বাংলার অন্তর্গত রেজিস্ট্রেশন ক্যাম্প চলছে বিশেষ করে বাংলার যুব সাথী প্রকল্প এখন থেকে অনলাইনেও আবেদন করা যাবে। তাই এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা বাংলার বাইরে আছেন। পশ্চিমবঙ্গ সরকার আপনার সাথে আপনার পাশে সর্বদাl

Address

Islampur
733210

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Goalpokher-I Development Block Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share