NREGS INDAS

NREGS INDAS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NREGS INDAS, Social service, Bankura, Indas.

22/02/2024
গোবর গ্যাসের প্রস্তুতি
23/07/2021

গোবর গ্যাসের প্রস্তুতি

12/12/2018

স্বপ্নের একশো
সমর চ্যাটার্জী
আকাশের মুখ ভার কিছুক্ষনের মধ্যেই বোধ হয় বৃষ্টি নামবে । বৃষ্টি হলেই জোর ঠান্ডা পড়বে ।অশোক বাবু তাঁর মেয়েকে বিড়বিড় করে বলতে লাগলেন সোমা জানালা গুলো সব বন্ধ করে দে ।সোমা অশোক বাবুর মেয়ে ।দুপুরে দেরী করে খাওয়া দাওয়া সেরে ঘুমোচ্ছে ।বাবার ডাকে হঠাত ঘুম ভেঙ্গে বলে বাবা এতো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে গেল ।বাবা বলে না রে মেঘ ধরেছে ।তুই তাড়াতাড়ি জানালা গুলো বন্ধ করে দে ।হটাত এক পশলা বৃষ্টি হয়ে যেতেই উত্তরে হিমেল বাতাস বইতে লাগলো ।এদিকে আকাশের কালো রঙ্গের যেন সন্ধ্যা নেমে এসেছে ।সোমা একথালা মশলামুড়ি ভালো ভাবে মেখে একটা কম্বলের উপর বসে খেতে খেতে তার বাবা মাকে ডাকলো খাবার জন্য ।চাদর মুরি দিয়ে সকলে বসে এক থালাতে তিনজনে মুড়ি খেতে খেতে সন্ধ্যায় আড্ডাটা জমিয়ে ফেললো সোমা ।হটাত বাবার মোবাইলটা বেজে উঠলো ।অশোকবাবু বললেন দেখতো সোমা কে বোধ হয় ফোন করেছে ।সোমা মোবাইল টা তুলে নিয়ে দিব্যি কথা বলছে ।কে ফোন করেছে রে ?সোমার মা জিজ্ঞাসা করে ।দেখো তোমার গুণধর ভাইএর এতো দিনে মনে পড়েছে মা ।মামা ফোন করেছে ।অনেক দিন পর দেশে ফিরেছে ।আগামীকাল দেখা করতে আমাদের বাড়ি ইণ্দাসে আসছে ।মামার আসার আনন্দএ সকলেই তার সাথে কথা বলার জন্য ফোন করতে লাগলো ।
পরদিন সকালে সোমা সকাল সকাল উঠেই বাবাকে তাড়া দেয় ।মামা যে 7টার ট্রেনে নামবে ।চলো তাড়াতাড়ি স্টেশনে ।বাবা সব কাজ ছেড়ে বাজারের যাবার থলে হাতে তুলে নিয়ে মেয়েকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় ।যথারীতি 7টার ট্রেনে মামা নামে ।তাকে নিয়ে গল্প করতে করতে বাড়ি উদ্দেশ্যে রওনা দেয় ।অনেকদিন পর মামা এসেছেন ।সবকিছু পাল্টেছে ।বদলেছে সব কিছুই।।বাড়িতে ঢোকার আগে চল তোদের গ্রামটি একবার ঘুরে আসি।সোমাকে তার মামা বলিল ।অশোক বাবু বলিলেন সোমা তুই মামাকে নিয়ে আই আমি বাজারটা করে নিয়ে বাড়ি যায় ।
গ্রামে ঢুকেই মামা চমকে গেলো, বলিলেন হ্যাঁ রে সোমা এই রাস্তা টার অনেক উন্নতি হয়েছে দেখছি ।হ্যাঁ মামা অনেক আগে এটা মাটির রাস্তা ছিলো পরে nregs এর থেকে মরাম রাস্তা হয় কিন্তু তা ও দুই একবছর এর বেশি টিক ছিলো না দেখে এই বছর 100 দিনের প্রকল্প থেকে ঢালাই করে দিয়েছে ।এখন সব গ্রামের রাস্তা গুলি ওই প্রকল্প থেকে ঢালাই করে দিচ্ছে .কিছুদূর এগিয়ে গোপাল কাকার সাথে দেখা ।কি রে গোপাল ভালো আছিস ?চিনতে পারছিস ?প্রশ্ন করে মামা ।গোপাল বলে হ্যাঁ তুমি ওই পাড়ার সোমার মামা তো ।তুই এখানে কি করছিস ?কেঁচো সার তৈরি করছি বাবু ।গোপাল বলিলো ।কি করবি এতো সার তৈরি করে ?মামা বলিল ।কিছু জমিতে দেবো আর কিছু বাজারে বিক্রি করবো ।গোপাল বলিলো ।বাহ্ এই বুদ্ধি তুই পেলি কোথা থেকে রে ?একদিন পঞ্চায়েতে গিয়ে সব জানতে পারলাম বাবু ।এই ব্লক এর প্রায় অনেক গরীব পরিবার গুলিকে নিজের পায়ে দাঁড় করাবার জন্য 100দিনের প্রকল্প থেকে কেঁচো সার এর পিট তৈরি করে দিচ্ছে ।সঙ্গে প্রশিক্ষণ ও কেঁচো দিচ্ছে ।এখন প্রচুর সার হচ্ছে ।বাজারে এখন খুব চাহিদা ।বাহ গোপাল বা ।হ্যাঁ রে গোপাল তোর মেয়েটা আজ বড়ো হয়েছে না রে ।তা মেয়ের বিয়ে দিয়েছিস ?না বাবু ওর বয়েস এখন 18 বছর হইনি.তা ছাড়া মেয়েটা এখন কন্যাশ্রীর টাকা পাচ্ছে সরকার থেকে .জানেন বাবু মেয়েটা পড়াশুনায় খুব ভালো তাই ভাবলুম সরকার থেকে যখন কিছু টাকা পাচ্ছে তখন নিজের পায়ে দাঁড়াক বিয়ে টা না হয় পরেই দিব .
হ্যাঁ রে সোমা এই মেয়েটি কার বৌ রে ?চিনতে পারছি না তো ।মামা এটা কেষ্ট র বৌ ।তোমার কেষ্ট কে মনে আছে ?সেই ঠোঁট কাটা কেষ্ট ।হ্যাঁ রে কেষ্ট বিয়ে করেছে ?হ্যাঁ মামা ওটা ওর বৌ মালতী ।তো ও এতগুলো হাঁস নিয়ে কি করছে ? পুকুরের পাড়ে ওটা হাঁস রাখার বাড়ি মনে হচ্ছে ।হ্যাঁ মামা মালতী দিদি নাকি শুনেছি গোষ্ঠীর সদস্যা ।তাই ওদের গ্রূপ কে 100 দিনের প্রকল্প থেকে একটি বড়ো হাঁস রাখার ঘর করে দিয়েছে ।শুনেছি হাঁসের ও ব্যবস্থা করেছে সরকার ।শুধু ওদের নয় মামা বাবা বলছিলো এই ব্লক এ নাকি 43টি হাঁস মুরগির ঘর তৈরি করে দিয়েছে গরীব পরিবার গুলি দেখে দেখে ।এতে মানুষ খুব উপকৃত হয়েছে ।
শুধু তাই নই মামা আমাদের গ্রামের গরীব পরিবার গুলিকে ব্যক্তিগত ভাবে বিভিন্ন ফলের বাগান যেমন আম ,পেয়ারা ,লেবু কথাও আবার ঔষধি গাছ তৈরি করে দিয়েছে nregs থেকে ।আমার বন্ধু সোনালী র বাবা বলছিলো তাদের বাড়ির পাশে একটা পতিত জমিতে নাকি ওলিভ গাছের চাষ হচ্ছে ওর বাবা নাকি দেখভাল করছে ।অনেকখানি ঘুরেছি চল একবার ওই icds টাতে গিয়ে বসি ।মামা তুমি বলো এই icds টার কি অবস্থা ছিলো এখন nregs থেকে এই রকম 45টি icds তৈরি হয়েছে এই ব্লক এ ।ওই যে দূরে কেনেল পাড়ে গাছ গুলি দেখতে পাচ্ছ সারি দিয়ে দাঁড়িয়ে আছে সবগুলি 100 দিনের প্রকল্প থেকে।50থেকে 200 টা গাছ একজন করে বৃক্ষ পাট্টা দিয়ে হয়েছে ।আগে তো সব গাছ মরেই যেতো ।এখন পাট্টা দিতে গাছ গুলি দাঁড়িয়েছে ।
চলো মামা অনেক দেরি হয়ে গেছে এরপর দেরি করলে মা বকবে ।পরে বিকালে আবার বের হবো ।মামা সোমা র দিকে অপলক দৃষ্টি তে চেয়ে শুনে চলেছে তার কথা ।ঘোর কাট তে বলে উঠলো তোদের ইন্দাস তো অনেক এগিয়েছে রে ।চল চল বাড়ি যায় ।
বাড়িতে এসেই মামা অশোক বাবুর দিকে এগিয়ে গিয়ে বলল জামাই দা তোমার ব্লক তো দেখছি 100 তে 100।...

30/11/2018

Address

Bankura
Indas
722205

Alerts

Be the first to know and let us send you an email when NREGS INDAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NREGS INDAS:

Share

Category