Amlasuli

Amlasuli গল্প,আড্ডা,হাসি,মজা,খেলা,শিক্ষার হাল,গ্রামের জীবন চিত্র,প্রকৃতির রূপ এককথায় আমলাশুলির জীবন অনলাইন...
(1)

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়॥আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের ...
12/03/2026

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়॥
আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়॥

 #হোয়াটস্যাপে গ্যাস বুকিং করুন এবার খুব সহজেসার্ভার ডাউন, ফোনে বুকিং করতে গিয়ে মিলছে না ওটিপি - গ্যাস বুকিং করতে গিয়ে এম...
12/03/2026

#হোয়াটস্যাপে গ্যাস বুকিং করুন এবার খুব সহজে

সার্ভার ডাউন, ফোনে বুকিং করতে গিয়ে মিলছে না ওটিপি - গ্যাস বুকিং করতে গিয়ে এমন পরিস্থিতিতে ঘনঘন পড়তে হচ্ছে গ্রাহকদের। এর মধ্যেই রান্নার গ্যাস বুকিংয়ের সহজ বিকল্প হিসেবে সামনে আসছে হোয়াটসঅ্যাপ (gas booking whatsapp)। ঘরে বসেই এবার বুক করা যাবে এলপিজি সিলিন্ডার (LPG cylinder)।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন গ্যাস সংস্থা হোয়াটসঅ্যাপ ও মিসড কলের মাধ্যমে বুকিংয়ের ব্যবস্থা চালু করেছে (whatsapp gas booking process)। সংশ্লিষ্ট সংস্থার নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে শুধু ‘Hi’ বা ‘Book’ লিখে পাঠালেই বুকিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে যায়। আবার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে নির্দিষ্ট নম্বরে মিসড কল দিলেও সিলিন্ডার বুক করা সম্ভব।

🔰🧯 #কীভাবে_হোয়াটসঅ্যাপে_গ্যাস_বুক_করবেন❓

ইন্ডেন গ্যাস (Indane Gas)-এর ক্ষেত্রে গ্রাহকদের রেজিস্টার্ড নম্বর থেকে হোয়াটসঅ্যাপে 7588888824 নম্বরে ইংরেজিতে 'REFILL' লিখে পাঠাতে হবে। মিসড কলের মাধ্যমে বুক করতে 8454955555 নম্বরে একটি কলের মাধ্যমেই বুকিং সম্পন্ন হবে।

এইচপি গ্যাস (HP Gas) গ্রাহকরা হোয়াটসঅ্যাপে 9222201122 নম্বরে Hi লিখে পাঠাতে পারেন। এরপর নির্দেশিকা মেনে বুকিং সম্পন্ন করতে হবে। আর মিসড কলের মাধ্যমে বুকিংয়ের জন্য 9493602222 নম্বরে কল করলেই হবে। পেমেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে HP Pay অ্যাপ। পাশাপাশি Amazon বা Paytm-এর মাধ্যমেও টাকা মেটানো যাবে।

ভারত গ্যাস (Bharat Gas) গ্রাহকদের হোয়াটসঅ্যাপ বুকিংয়ের জন্য 1800224344 নম্বরে Hi লিখে পাঠাতে হবে। এরপর নির্দেশ মেনে বুকিং সম্পন্ন করা যাবে।

জ্বালানি বাজারে অনিশ্চয়তার প্রভাব পড়েছে দেশেও। ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। পাশাপাশি ২১ দিনের বদলে ২৫ দিনের গ্যাপের কথা জানিয়ে বুকিংয়ের নিয়মেও বদল এসেছে।

অনেক গ্রাহক বলছেন, ফোনে বুকিং করলেও ওটিপি পৌঁছচ্ছে না। এই পরিস্থিতিতে বিভিন্ন গ্যাস সংস্থার হোয়াটসঅ্যাপ বুকিং কিছুটা হলেও সুরাহা করতে পারে বলে মনে করছেন গ্রাহকদের একাংশ।

05/03/2026

আমলাশুলি থেকে বুলানপুর যাওয়ার রাস্তার কাজ চলছে.....

03/03/2026
আমলাশুলি পঞ্চায়েত এর ব্যবস্থাপনায় আজ উদ্বোধন হবে নতুন রুপে আমলাশুলি কমিউনিটি হল। বিকেল - ৩ টা।
25/02/2026

আমলাশুলি পঞ্চায়েত এর ব্যবস্থাপনায় আজ উদ্বোধন হবে নতুন রুপে আমলাশুলি কমিউনিটি হল। বিকেল - ৩ টা।

14/02/2026

গড়বেতা রেল স্টেশন (গেটবাজার) রেল গেট থেকে সরাসরি.....

#রেলগেট
#গেটবাজার
#গড়বেতা

আজকের আমলাশুলি বাজার এর কিছু বিক্ষিপ্ত ফটো।
13/02/2026

আজকের আমলাশুলি বাজার এর কিছু বিক্ষিপ্ত ফটো।

22/01/2026

রাত পোহালেই স্বাধীনতার বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০ তম জন্ম দিবস, সেই উপলক্ষে আমলাশুলি নেতাজি স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ২৩, ২৪ ও ২৫ শে জানুয়ারি ২০২৬ শুক্র, শনি ও রবিবার তিন দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে আপনাদের উজ্জ্বল উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কামনা করি।




#আমলাশুলিনেতাজীস্পোর্টিংক্লাব
#ক্রীড়া ও #সাংস্কৃতিক #প্রতিযোগিতা
#রক্তদান #শিবির2026

20/01/2026

সিমলাপাল নদী ঘাটে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা।ক্রেনের সাহায্যে ট্রাক তোলার কাজ চলছে। গতকাল রাত্রে সিমলাপাল নদী ঘাটে মেলা চলাকালীন একটি জিলাপির দোকানের ওপর ট্রাক উল্টে যায়। গোবিন্দের কৃপায় দোকানের ভেতরে তখন কোনো মানুষ ছিলেন না, নইলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ভিড়ের মধ্যেই এমন ঘটনা সবাইকে আতঙ্কিত করে তোলে। এক মুহূর্তের অসতর্কতা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, আজ তা আবার প্রমাণ হলো। সকলের কাছে অনুরোধ—ভিড় ও মেলা এলাকায় আরও বেশি সতর্ক থাকুন। 🙏⚠️ অতিরিক্ত গতি, অসতর্কতা আর নিয়ম না মানার ফলেই এমন দুর্ঘটনা ঘটে। নিজের ও অন্যের জীবন বাঁচাতে সাবধানে গাড়ি চালান। এক মুহূর্তের ভুল সারাজীবনের কষ্ট ডেকে আনতে পারে। ⚠️🚧

#নদীঘাট #সতর্কতা #দুর্ঘটনা

12/01/2026
08/01/2026

দীঘা জগন্নাথ মন্দির থেকে সরাসরি....

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছে বাঁকুড়া থেকে মেদিনীপুর গামী অতিথি বাসটি।বাঁকুড়ার সারেঙ্গায় (বামুনডিহা-সারেঙ্গা) রাস্তায...
30/12/2025

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছে বাঁকুড়া থেকে মেদিনীপুর গামী অতিথি বাসটি।
বাঁকুড়ার সারেঙ্গায় (বামুনডিহা-সারেঙ্গা) রাস্তায়
গড়গড়িয়া পঞ্চায়েত অফিসের সামনে
তালডিহাতে দুর্ঘটনার কবলে বেসরকারি বাস। মৃত ২,
আহত বহু সাধারন যাত্রী…।
আহত প্রায় ৫০।
উদ্ধার কাজে নামানো হল জেসিবি।



#বাঁকুড়া #সারেঙ্গা

Address

Amlasuli
Humgarh
721157

Alerts

Be the first to know and let us send you an email when Amlasuli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share