Tajpur

Directions

Tajpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tajpur, Tajpur Mirpara, Howrah.

𝐇𝐚𝐩𝐩𝐲  𝐈𝐧𝐝𝐞𝐩𝐞𝐧𝐝𝐞𝐧𝐜𝐞 𝐃𝐚𝐲 🇮🇳❤️ ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকল দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন 💕  🇮🇳
15/08/2024

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐈𝐧𝐝𝐞𝐩𝐞𝐧𝐝𝐞𝐧𝐜𝐞 𝐃𝐚𝐲 🇮🇳❤️ ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকল দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন 💕 🇮🇳

আমি যাহা পেলাম সবাই কী তা পাপ্ত হয়েছে।
20/07/2016

আমি যাহা পেলাম সবাই কী তা পাপ্ত হয়েছে।

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সেই ব্যক্তি, যার শরীর সুস্থ ও মনে শান্তি আছে।
11/07/2016

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সেই ব্যক্তি, যার শরীর সুস্থ ও মনে শান্তি আছে।

চাকরির ইন্টারভিউ চলছেপ্রথম প্রার্থী এক বাঙালি পরীক্ষা ঘরেঢুকেছে….শিক্ষকঃ দিল্লী চলো কে ডাক দিয়েছিলেন ?বাঙালিঃ স্যার নেত...
08/07/2016

চাকরির ইন্টারভিউ চলছে
প্রথম প্রার্থী এক বাঙালি পরীক্ষা ঘরে
ঢুকেছে….
শিক্ষকঃ দিল্লী চলো কে ডাক দিয়েছিলেন ?
বাঙালিঃ স্যার নেতাজী সুভাষ চন্দ্র বোস l
শিক্ষকঃ বাঃ বাঃ খুব ভালো, আচ্ছা একজন
দেশপ্রেমিকের নাম বলুন তো ?
বাঙালিঃ স্যার অনেকেই তো আছেন, যেমন
মহাত্মা গান্ধী l
শিক্ষকঃ বাঃ বাঃ খুব সুন্দর, আচ্ছা বলুন তো
ভারত কবে স্বাধীন হয় ?
বাঙালিঃ স্যার, ভারত ১৯৪২ সালে স্বাধীন হবো
হবো করতে করতে শেষে ১৯৪৭ সালের
১৫ই আগস্ট স্বাধীন হয় l
শিক্ষকঃ খুব সুন্দর ! আচ্ছা এবার লাস্ট
প্রশ্ন,
বলুন তো আকাশে কত গুলো তারা আছে ?
বাঙালিঃ স্যার এখনও সেটা প্রমানিত হয়নি
তবে বিজ্ঞানিদের গবেষণা চলছে l
শিক্ষকঃ এবার আপনি আসতে পারেন l
******************************
******* বাঙালি চলে যাবার সময় পরের প্রতিযোগী
এক বিহারী ছিল l কিন্ত সে বাংলা জানেনা,
তাই বাঙালিকে দরজার কাছে খুব তাড়াতাড়ি
জিজ্ঞেস করলো——ভাই তোমাকে কি কি
প্রশ্ন
ধরলো ? বাঙালিঃ ভাই প্রশ্ন আমার মনে নেই, তবে
উত্তর গুলো হল…..
1) নেতাজি সুভাষ চন্দ্র বোস
2) অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী
3) ১৯৪২ সালে হবো হবো করতে করতে
শেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট
4) ঠিক এখনও জানা যায়নি, বিজ্ঞানিদের
গবেষণা চলছে
বিহারির প্রবেশ…..
শিক্ষকঃ আপনার নাম কি ?
বিহারীঃ নেতাজি সুভাষ চন্দ্র বোস l শিক্ষকঃ (অবাক
হয়ে) আপনার বাবার নাম
কি?
বিহারীঃ অনেকেই তো আছে, যেমন মহাত্মা
গান্ধী l
শিক্ষকঃ (আরও অবাক হয়ে) আপনার কবে
জন্ম হয়েছে ? বিহারীঃ ১৯৪২ সালে হবো হবো
করতে করতে
শেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট l
শিক্ষকঃ আপনি কি পাগল হয়ে গেছেন ?
বিহারীঃ ঠিক এখনও জানা যায়নি, তবে
বিজ্ঞানীদের গবেষনা চলছে l
শিক্ষক : অজ্ঞান

যদি আপনার আধার কার্ডে কোনও ভুল তথ্য দেওয়া থাকে তাহলে আপনি দুটি পদ্ধতিতে ঠিক করতে পারবেন। এক অনলাইন আর দুই অফলাইন (পোস্ট...
03/07/2016

যদি আপনার আধার কার্ডে কোনও ভুল তথ্য দেওয়া থাকে তাহলে আপনি দুটি পদ্ধতিতে ঠিক করতে পারবেন। এক অনলাইন আর দুই অফলাইন (পোস্ট)।

◆ অনলাইন : অনলাইনে ঠিক করার জন্য আবেদন করতে পারেন। তার জন্য মোবাইল নম্বর রেজিস্টার থাকা বাধ্যতামূলক।
■ পদ্ধতি:
১) http://ssup.uidai.gov.in/web/guest/update এই ওয়েবসাইটে যান।
২) সেখানে আপনার আধার নম্বর দিয়ে OTP জেনারেট করুন। পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৩) আপনি যে তথ্য পরিবর্তন করতে চান তা সিলেক্ট করে পরিবর্তন করুন।
৪) পরিবর্তনের সমর্থনে যে প্রমাণপত্র আপনার কাছে রয়েছে তার জেরক্স কপি করে স্বাক্ষর(Sign) করতে হবে তারপর স্ক্যান করে আপলোড করে সাবমিট করুন। সাবমিট হয়ে গেলে আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন।

◆ অফলাইন (পোস্ট) : অনলাইন করতে অসুবিধা হলে অফলাইনেও ঠিক করার জন্য আবেদন করতে পারেন।
■ পদ্ধতি:
১) প্রথমে AADHAAR DATA UPDATE/CORRECTION ফ্রমটি সংগ্রহ করবেন। অফলাইনের জন্য উপরের লিঙ্ক থেকে আবেদন পত্র পেয়ে যাবেন।
২) নির্ভুল ভাবে সেটাকে পূরণ করতে হবে। মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক।
৩) পরিবর্তনের সমর্থনে যে প্রমাণপত্র আপনার কাছে রয়েছে তার জেরক্স কপি দিতে হবে। প্রত্যেক জেরক্স কপিতে নিজের নাম, আধার নাম্বার ও স্বাক্ষর(Sign) করতে হবে।
৪) ফর্মের মধ্যে বাঁদিকে ইংরাজি ও ডানদিকে নিজস্ব আঞ্চলিক ভাষায় পূরণ করতে হবে।
৫) এবার ফর্ম ও জেরক্স কপিগুলো একসাথে পিন করে একটা খামের মধ্যে ভরে খামের উপরে “Aadhaar Update/Correction” এটা লিখতে হবে এবং বাঁদিকে নিজের ঠিকানা ও ডানদিকে UIDAI অফিসের ঠিকানা লিখতে হবে।
৬) পশ্চিমবঙ্গবাসী হলে পোস্ট করার সময়
UIDAI Regional Office, 1st Floor, RIADA Central Office Building, Namkum Industrial Area, Near STPI Lowadih, Ranchi -834010
এই ঠিকানায় রেজিস্টার পোস্ট করবেন।

● এবার জানুন পরিবর্তনের সমর্থনে কি প্রমাণপত্র লাগবে :

৹ নাম ভুল থাকলে দেওয়া যাবে পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট বা জব কার্ডের জেরক্স। (যেকোন একটা)
৹ জন্ম তারিখ ভুল থাকলে দেওয়া যাবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট (SSLC) বা পাসপোর্টের জেরক্স। (যেকোন একটা)
৹ ঠিকানা ভুল থাকলে দেওয়া যাবে পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক পাশবুক, ইলেকট্রিক বিল, বিধায়ক বা সাংসদের ইস্যু করা ঠিকানা সার্টিফিকেট বা জব কার্ডের জেরক্স। (যেকোন একটা)

বিঃ দ্রঃ – মনে রাখবেন যে জেরক্স আপনি প্রমাণপত্র হিসাবে দেবেন সেগুলিতে নিজের নাম, আধার নাম্বার ও স্বাক্ষর(Sign) অবশ্যই থাকতে হবে।

এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন।

কষ্টের ভাগ???????😣
30/06/2016

কষ্টের ভাগ???????😣

Cute baby
12/04/2016

Cute baby

17/02/2016

Address

Tajpur Mirpara
Howrah
711413

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share