14/05/2026
একই পৃথিবী, অথচ কত ভিন্ন মানুষের জীবন।
ভিন্ন তাদের বসবাস, ভিন্ন খাদ্যাভ্যাস, ভিন্ন প্রতিদিনের বাস্তবতা। যেখানে আমরা শহরের আলো-ঝলমলে রেস্তোরাঁয় নিজের পছন্দমতো খাবার বেছে নেওয়ার স্বাধীনতা পাই, ঠিক সেই পৃথিবীরই অন্য প্রান্তে কেউ একজন অপেক্ষা করে থাকে শুধু একবেলা ভালো খাবারের আশায়। তাদের কাছে খাবার কোনো বিলাসিতা নয়, কোনো “Multiple Choice” নয়। ডাল-ভাত আর বিরিয়ানির মধ্যে বেছে নেওয়ার সুযোগ তাদের জীবনে খুব একটা আসে না। যে খাবারকে আমরা শহুরে জীবনে খুব সাধারণ প্রয়োজন বলে মনে করি, সেটাই তাদের কাছে অনেক বড় প্রাপ্তি, অনেক বড় আনন্দ।
৮ই মে, ২০২৬ — এই দিনটা শুধুমাত্র মাসিক রেশন বিতরণের দিন ছিল না; এই দিনটা ছিল একসাথে বসে ভালোবাসা, সম্মান আর মানবতার সঙ্গে মধ্যাহ্নভোজন ভাগ করে নেওয়ার দিন। এই পুরো উদ্যোগ সফল হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম-এর মহারাজের আন্তরিক সহযোগিতায়।
আর অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, যারা প্রথম দিন থেকে প্রতিনিয়ত আমাদের পাশে থেকেছেন, বিশ্বাস রেখেছেন এবং এই পথচলার অংশ হয়েছেন।
“আপনাদের সাহায্য, আমাদের দায়িত্ব” —
প্রত্যেক শিশুর মুখের হাসি হয়ে, প্রত্যেক ক্ষুধার্ত মানুষের মনের শান্তি হয়ে আমরা আগেও যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমনভাবেই থাকতে চাই এই সকল মানুষের পাশে।
——————————————————————————
The world is the same, yet the lives within it are so different. Different homes, different lifestyles, different food habits, and different realities. While many of us in the city have the privilege to choose our favorite meals in brightly lit restaurants, somewhere else in this very same world, people wait with hope just to have one good meal a day. For them, food is not a luxury of choices. They do not live between multiple options like rice and curry or biryani.What we often consider an ordinary necessity in our daily urban lives is, for them, a source of immense happiness and gratitude.
On 8th May 2026, the day was not only about distributing monthly ration supplies;
it was about sharing a meal together with love, dignity, and humanity. This initiative became possible with the heartfelt support of the Maharaj of Ramakrishna Vivekananda Sevashram.
A sincere thank you to every single one of you who have stood beside us since day one, continuously supporting, encouraging, and believing in this journey.
“Your support, our responsibility.” By becoming the smile on a child’s face and the peace in the hearts of the hungry, we wish to continue standing beside these people just as we always have — with compassion, care, and humanity.
Howrah Bornoporichoy World of Healing
🙏🏻 Send Your Help 🙏🏻
Account Name : HOWRAH BORNOPORICHOY
Account no: 41209064633
IFSC Code : SBIN0004790
Branch : Kadamtala
MiCR : 700002131