BJP Howrah

BJP Howrah BJP is a major political party in India, founded in 1980.

The party is associated with ideology of Nation First and advocates conservative social policies,self reliance, free markets, foreign policy driven by a nationalist agenda and strong defence.

17/06/2020
08/06/2020
08/06/2020

২০০১-এ বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে আসার আগে তাঁর নাম-টাম তেমন শোনা যেত না। তৎকালীন শাসকদলের সঙ্গে ‘শান্তিপূর্ণ সহবস্থান’-এ বিশ্বাসী ছিলেন তিনি।

তাই অন্যের জমি দখলের মতো নানা অভিযোগে জড়িয়েও দিব্য ছিলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। ২০০৬-এর বিধানসভা ভোটে শিকে না-ছিঁড়লেও গায়ে আঁচ লাগেনি। কারণ বামফ্রন্ট সরকারের সর্বস্তরের সঙ্গে তাঁর তখনও দুর্দান্ত দহরম-মহরম! ২০১১-য় ‘মমতা হাওয়া’র ভরে ফের বিধায়ক হয়ে এসেই মন্টুরামের প্রতিপত্তি তুঙ্গে ওঠে।

এবং দু’বছর বাদে সুন্দরবন উন্নয়ন দফতরের ভার পেয়ে তিনি রীতিমতো ফুলে-ফেঁপে উঠেছেন বলে অভিযোগ। জেলা তৃণমূলের অন্দরেও এ নিয়ে বিস্তর ক্ষোভ। সুন্দরবনের এক পুরনো তৃণমূল নেতার কথায়, ‘‘ভিজে বেড়াল মন্টু পাখিরা ২০১১-র ভোটে জিতে এসে বাঘ হয়ে গিয়েছেন। মন্ত্রী হওয়া ইস্তক শিকার খুঁজে বেড়াচ্ছেন জলে-জঙ্গলে। সব দখল করছেন!’’

কাকদ্বীপে পা রাখলেই মন্টুবাবুর বিরুদ্ধে নানা কথা কানে আসে। এক তৃণমূল নেতাই জানিয়েছেন, প্রথম বার বিধায়ক হওয়ার পরে একাধিক ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠেছিল মন্টুরাম ও তাঁর পরিবারের বিরুদ্ধে। কাকদ্বীপ শহর এলাকায় এক রেশন ডিলারের জমি দখলের ঘটনাতেও নাম জড়িয়েছিল। থানা-পুলিশ হলেও তাঁকে পুলিশের জেরার মুখে পড়তে হয়নি কখনও।

দলীয় সূত্রের খবর: ২০১১-তেই সুন্দরবন উন্নয়নমন্ত্রী হওয়ার দৌড়ে মন্টুরামের নাম উঠেছিল। সে বার তাঁর কপালে মন্ত্রিত্ব না-জুটলেও নিজের তল্লাটে ‘রাজ্যপাট’ কায়েম করতে অসুবিধে হয়নি। ২০১২-য় কাকদ্বীপের দক্ষিণ গোবিন্দপুরে একটি আশ্রমের ৫৬ শতক জমি দখল-কাণ্ডে তাঁর নাম জড়ায়। অভিযোগ ওঠে, দেড় কোটি টাকার জমি বিধায়ক কব্জা করেছেন স্রেফ রাজনৈতিক ক্ষমতার জোরে। এর জল আদালেত গড়িয়েছে। ‘‘এখানে তৃণমূলের মধ্যে সিন্ডিকেটের লড়াই নেই। মন্টুরাম-ই এখানে একমাত্র সিন্ডিকেট।’’— কটাক্ষ করেছেন স্থানীয় এক সিপিএম নেতা।

মন্টুরামের মন্ত্রী-ভাগ্যে শিকে ছেঁড়ে ২০১৩-য়। দুর্নীতির অভিযোগের জেরে শ্যামল মণ্ডলকে সরিয়ে মন্টুরামকে সুন্দরবন উন্নয়ন দফতরের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপের চৌহদ্দি ছাড়িয়ে তামাম সুন্দরবন জুড়ে মন্টু-গোষ্ঠীর রমরমা শুরু হয়। যে সব অভিযোগে শ্যামল মণ্ডলকে সরানো হয়েছিল, তেমনই বিভিন্ন অভিযোগ উঠতে থাকে মন্টুরামের বিরুদ্ধে।

যেমন, বাম আমলে অর্ধনির্মিত থাকা গোসাবা যুব আবাসন এখনও তৈরি না-হওয়া। দফতরের এক অফিসার বলেন, ‘‘বাম জমানার ঠিকাদারকে সরিয়ে নিজের লোকজনকে বরাত পাইয়ে দেওয়ার জন্য মন্ত্রী নিজেই নানা আইনি জটিলতা সৃষ্টি করেছেন। ফলে কাজ পিছিয়ে গিয়েছে।’’ শেষমেশ আগের ঠিকাদারকে সরিয়ে মন্ত্রী-ঘনিষ্ঠকেই বরাত দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এ নিয়েও মামলা-মোকদ্দমা হয়েছে। অপসারিত ঠিকাদার ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে গিয়েছেন। ব্যাপারটা নবান্নের নজরেও এসেছে। কিন্তু মন্টুরামের গায়ে আঁচড়টি পড়েনি। সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন বসতি অঞ্চলে টিউবওয়েল বসানো ঘিরেও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। দফতরের খবর, দলেরই একাধিক বিধায়ক মন্টুবাবুর বিরুদ্ধে নালিশ করেছেন, যার সত্যতা ধরা পড়েছে বিভাগীয় অডিটে।

মন্টুবাবু অবশ্য নির্বিকার। বরং যাবতীয় অভিযোগ তিনি ফুৎকারে ওড়াচ্ছেন। ‘‘আমি অবিবাহিত। পিছুটান নেই। খুব সাধারণ জীবনযাপন করি।’’— বুধবার বলেছেন তিনি। তাঁর পাল্টা অভিযোগ, ‘‘আমার গায়ে কালি মাখাতে দফতরের কিছু অফিসার ষড় করছেন। আমি সব কিছু মুখ্যমন্ত্রীকে জানাব।’’
প্রশাসন ও তৃণমূল-সূত্রের খবর: বন কেটে অবৈধ রাস্তা নির্মাণ বা ম্যানগ্রোভের জঙ্গল ধ্বংসের বিবিধ প্রমাণ মজুত থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাত ওঁর মাথা থেকে সরেনি। সুন্দরবন উন্নয়ন পর্ষদের এক সদস্যের পর্যবেক্ষণ, ‘‘খোদ সচিবের বদলিই বুঝিয়ে দিল, মন্টুরামের হাত কত লম্বা!’’

https://bangla.hindustantimes.com/bengal/kolkata/subrata-mukherjee-critisized-manturam-pakhira-for-not-visting-sagardwip-after-cyclone-amphan-31591377681165.html


08/06/2020

5 জুন, শনিবার রাতে সন্দেশখালি 2 নং ব্লকের কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের রায়পাড়াতে বিজেপি কর্মী অরিন্দম মণ্ডলের বাড়িতে টিএমসি এর হার্মাদ শাজাহান শেখের লোকজন বাড়ি ভাঙচুর করে লুটপাট ও মারধর করে।



08/06/2020

*ভার্চুয়াল রেলির প্রস্তুতি*

মাননীয় কার্যকর্তা বন্ধু ও ভগিনী
নমস্কার,

আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী 9ই জুন সকাল 11 টায় পশ্চিমবঙ্গে ভার্চুয়াল রেলির উদ্বোধন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জী করছেন। তারপরে পশ্চিমবঙ্গের প্রত্যেক জোনেই একে একে রেলি হবে। দক্ষিণবঙ্গে ৯ই জুন তারিখ ভার্চুয়াল রেলি হতে যাচ্ছে।

মাননীয় রাষ্ট্রীয় সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডা জীর আদেশ অনুসারে আমাদের দক্ষিণ বঙ্গের ভার্চুয়াল রেলিতে 50 হাজার জনসমাগম এর ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র কার্যকর্তারাই অংশগ্রহণ করলে চলবে না। এই 50 হাজার জনের মধ্যে 75 শতাংশ সাধারণ সমর্থক কিংবা ভোটারদের উপস্থিত করতে হবে।

*কিভাবে হবে এই লোক সমাগম?*

1) প্রথমত Cisco WebEx Mobile App এর মাধ্যমে এই রেলি হবে। এক হাজার জনকে এই অ্যাপে কানেকশন দেওয়া যাবে।

2) এই 1000 জন 1000 টি স্থানে বসবেন। কম্পিউটার, ল্যাপটপ কিংবা নিজের মোবাইলের সাথে বাড়িতে ব্যবহার্য সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন।

3) প্রত্যেক স্থানে ন্যূনতম পাঁচজন এবং অধিকতম 10 জন সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে একসাথে বসবেন, কিংবা নিজের পরিবারের সাথে একসাথে বসবেন। সেই সংখ্যাও পাঁচের অধিক ভোটার হতে হবে।

4) প্রত্যেকটি স্থানের কনফারেন্সে অংশগ্রহনের সময় অবশ্যই ফটো তুলতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে দিতে হবে ও জেলায় পাঠাতে হবে। যেমন আমরা বুথ অনুযায়ী 'মন কি বাত' শোনার সময় করি। ফটো তোলার পূর্বে দেখে নিতে হবে সোশ্যাল ডিসটেন্স মেইনটেন আছে কিনা।

5) এই কানেকশন নিম্নলিখিত ক্রাইটেরিয়া সম্পন্ন কার্যকর্তাদের দিতে হবে।

For BJP Virtual Conference :-

A. All District Office Bearers.

B. All District Morcha President and District General Secretary.

C. All Mondal President and Mondal General Secretary.

D. All District Cell Convenors.

E. All MP/MLA/Councillor/Gram Panchayet Pradhan and State Leader from the district.

*সমাবেশের প্রস্তুতি :-*

1) 1000 টি স্থান/বুথ চয়ন করতে হবে।

2) ক্রাইটেরিয়া অনুসারে 1500 (নেটওয়ার্ক সমস্যা কারণে কিছু জন জয়েন নাও করতে পারেন) জনের নামের তালিকা তৈরি করতে হবে, তারাই কানেকশন পাবে।

3) তালিকা কম্পিউটারে XL শিটে বানাবেন। তাদের নাম- বুথ নাম্বার - হোয়াটসঅ্যাপ নং ও দায়িত্ব ইত্যাদি সহ 6জুন তারিখের মধ্যে দিতে হবে।

4) মিটিং এর পূর্বে এই 1000 জনকে হোয়াটসঅ্যাপ, মোবাইল এসএমএস, মেসেঞ্জার, ই-মেল ইত্যাদির মাধ্যমে সূচনা দিতে হবে। প্রত্যেককে লিংক পাঠাতে হবে।

5) যারা লিংক পাবেন তাদের কাছে এন্ড্রয়েড মোবাইল ও পর্যাপ্ত ইন্টারনেট ডাটা থাকতে হবে।

6) এই 1000 জনকে নিজের নিজের বুথ অনুযায়ী অংশগ্রহনকারীর হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে হবে কেননা এই গ্রুপের মাধ্যমে সমাবেশের পূর্বে ব্যাপক ভাবে সমাবেশের ডিজিটাল প্রচার প্রসার করতে হবে এবং সময়মত সমাবেশে অংশগ্রহণ করার জন্য সূচনা দিতে সুবিধা হবে।

*মন্ডল এর করনীয় কাজ :-*

ক) মন্ডল মিটিং প্রমুখ- শক্তি কেন্দ্র মিটিং প্রমুখ - বুথ মিটিং প্রমুখ নাম নিশ্চিত করুন।

খ) তালিকা অনুযায়ী তাদেরকে 40 টি করে বুথে/ স্থানে পাঠাতে হবে। রচনা এমন করতে হবে যেন সব শক্তিকেন্দ্র কভার হয়।

গ) 40 জন মিটিং ইনচার্জ বানাতে হবে।

ঘ) 40 বুথে/স্থানে সোশ্যাল মিডিয়া/হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনচার্জ নিযুক্ত করুন এবং তাদের নাম পাঠাতে হবে। যারা ওই মিটিংয়ের ফটো ডিটেলস সহকারে মন্ডল এর মাধ্যমে জেলায় পাঠাবেন।

ঙ) ফটো কালেকশনের জন্য মন্ডল স্তরে সোশ্যাল মিডিয়া ইনচার্জ নিযুক্ত করতে হবে।

বি: দ্র:- কার্যক্রমের সঙ্গে সঙ্গে মিটিং ইনচার্জকে রিপোর্টিং করতে হবে। সমস্ত রিপোর্ট এবং ফটো কালেকশন করে মন্ডল প্রেসিডেন্ট বা মন্ডল মিটিং প্রমুখ জেলায় পাঠাবেন. জেলা ডিজিটাল ই-বুক এই তথ্য সংরক্ষণ করবে.

# # # মনে রাখবেন সামনে আমাদের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা কাজ আমাদেরকে সংগঠন এবং নির্বাচন প্রস্তুতি মুখী করতে হবে। পরিকল্পনাবিহীন ভাবে কোন কাজ করা যাবে না।

সুতরাং আশা করি যে আমি ভার্চুয়াল মিটিং সম্পর্কে কার্যক্রমের পরিকল্পনা আপনাদের সামনে রাখলাম, আর আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন। কোথাও অসুবিধা হলে আমায় ফোন করতে পারেন অথবা অন্য মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনাদের কাছে আরও ভাল সাজেশন থাকলে আমাকে অবশ্যই পাঠাবেন।

বিজেপি , পশ্চিমবঙ্গ।

08/06/2020

এ রাজ্যে সবই সম্ভব।
মাননীয়ার অসীম কৃপা।


Address

Howrah

Telephone

9436976439

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Howrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share