02/09/2025
"স্বাস্থ্যই সম্পদ" – এই অনবদ্য সত্যকে সামনে রেখেই আজ ৩১শে আগস্ট, রামকৃষ্ণ সারাদা মন্দির, চুঁচুড়া আশ্রম প্রাঙ্গণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতামূলক যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরের মাধ্যমে আমরা জনসাধারণকে সুস্থ ও সবল থাকার জন্য যোগব্যায়াম করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছি। আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝে শরীর ও মনের সুস্থতার জন্য যোগব্যায়ার অপরিহার্য। এই যোগ শিবিরটি পরিচালনা করেন শ্রী শিশির বিশ্বাস মহাশয় (CEO Yoga & Happiness, Lead Yoga Examiner, Yoga Certification Board, Ministry of AYUSH, Govt of India) এবং আমাদের অভিজ্ঞ দক্ষ সদস্য শ্রী সৌমেন্দু মান্না (Yoga Teacher, Yoga and Happiness.)। তাঁদের যোগ নির্দেশনায় উপস্থিত সকলে উপকৃত হন এবং যোগব্যায়ামের বিভিন্ন আসন ও প্রাণায়াম শেখেন। শিবিরের কিছু বিশেষ মুহূর্তের ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি এই ছবিগুলি আপনাদের যোগব্যায়ামের প্রতি আগ্রহী করে তুলবে এবং আপনারাও নিয়মিত যোগ করে সুস্থ থাকবেন। যোগ করুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু লাভ করুন। এই উৎকৃষ্ট আয়োজনের জন্য রামকৃষ্ণ সারাদা মন্দির, চুঁচুড়া আশ্রমের সচিব শ্রী আরিন্দম ধর মহাসয়কে ও আশ্রমের সমস্ত কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হত না। আমাদের এই ধরণের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের আপডেট পেতে অনুগ্রহ করে আমাদের পেজটি লাইক করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি।
#জয়_মা
#জয়_ঠাকুর
#জয়_স্বামীজি