W.B Govt. Pensioners Unity-apolitical

W.B Govt. Pensioners Unity-apolitical Retired State Govt. Employee.

27/11/2022

পুলিশ কর্তাদের কী অভদ্রলোক তৈরীর পরিকল্পনা করছেন মমতা? আজ সরকারি কর্মচারীরা শান্তিপূর্ণ জমায়েত করেন|
ঐ জমায়েতের সমর্থনে কিছু বলার অনুরোধে সেখানে হাজির ছিলাম| পুলিশের ব্যরিকেড মিছিলের গতিরোধ করে রানীরাসমনি অ্যভিনিউতে| সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ|দাবী আদায়ের পক্ষে উত্তেজিৎ শ্লোগান| নিরস্ত্র সরকারি কর্মচারীদের একাংশ বিধানসভার দিকে এগিয়ে যান| হঠাৎ দেখি একজন উর্দিধারী পুলিশ ইনস্পেকটার কয়েকজন আন্দোলন রত কর্মচারী কে থাপ্পর মারতে মারতে প্রিজন ভ্যানে তোলেন| আমি স্বভাবতই ঐ অফিসারকে প্রশ্ন করলে তিনি আমার সামনে থেকে পালিয়ে যান| ঐ অবস্হায় একজন এসিপি ভদ্রলোককে দেখে তাঁকে ঐ ইনস্পেকটারের বিরুদ্ধে অভিযোগ করি| বলি,আপনারা অধিকার ভঙ্গ করে মানুষকে অশান্ত কেন করছেন? ঐ ভদ্রলোক এসিপি দু:খ প্রকাশ করেন| এবং আমাকে অনুরোধ করেন আন্দোলনকারীদের শান্ত করতে| যে সমস্ত কর্মচারীদের গ্রপ্তার করা হয়েছে অবিলম্বে তাঁদের মুক্ত করলেই কর্মচারীদের শান্ত হতে অনুরোধ করব| উনি কথা দেন |আমি কর্মচারীদের শান্ত করি ওনার আশ্বাসের ভিত্তিতে| উনি আমাকে কর্তব্যরত ডিসি,এক তরুণ আই পিএস অফিসারের সঙ্গে কথা বলান| দাবী করি, অবিলম্বে সবাই কে মুক্ত করে কর্মচারীদের সামনে নিয়ে আসতে হবে| উনিও আশ্বস্ত করেন| ঐ কথার ভিত্তিতে কর্মচারীদের শান্ত করে আদালতে ফিরে যাই| পরে জানলাম আন্দোলনরত সরকারি কর্মচারীদের গ্রেপ্তার করা হয়েছে| উচ্চ পদস্হ পুলিশ অফিসারদের কথার ওপর কেউ ভরসা করতে পারবে না ??এর ভবিষ্যৎ ভয়াবহ|
আজ পুলিশের চূড়ান্ত অসৎ আচরনের পাল্টা এবার যদি সর্বস্তরের কর্মচারীরা পুলিশ বাহিনী কে সামাজিক বয়কটের ডাক দেয় তবে কী খুব অন্যায় হবে??
সমস্ত স্তরের কর্মচারী বন্ধুরা জোট বাঁধুন| স্বৈরাচারীর বিরুদ্ধ গণতন্ত্রের পক্ষে|
-- বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য
(সংগৃহীত)

.কেউ বলেন ইনকম্পিটেন্ট।..কেউ বলেন মিথ্যাচারীনি ।..কেউ বলেন শয়তান ।..আমি বলি she is a genetically liar. জিনে মিথ্যে না থ...
07/09/2022

.কেউ বলেন ইনকম্পিটেন্ট।..কেউ বলেন মিথ্যাচারীনি ।..কেউ বলেন শয়তান ।..আমি বলি she is a genetically liar. জিনে মিথ্যে না থাকলে এত মিথ্যে, এত অসত্য একসঙ্গে, এক নিশ্বাসে বলা যায় না। এত নির্লজ্জ ভাবে শয়তানি করা যায় না।..উচ্চ আদালত বলে দিল ডিএ সরকারি কর্মীদের অধিকার, দয়ার দান নয়। হাইকোর্ট নির্দেশ দিল ১৯ আগস্টের মধ্যে প্রথম দফার বকেয়া ডিএ সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে। নির্দিষ্ট দিন আসার ঠিক পাঁচ দিন আগে রিভিউ পিটিশন ফাইল করে আইনি প্রক্রিয়ায় বিষয়টাকে বিলম্বিত করার চেষ্টা হল। ..সেই চেষ্টা সফল হবে না তিনিও জানেন, সরকারি পয়সায় সরকারের হয়ে আদালতে লড়া আইনজীবিরাও জানেন। ..তাও ??? তাও করলেন কেন ??? কি কারণে ??? করলেন এই কারণে যাতে আপাতত এই টাকা বাঁচিয়ে মোচ্ছবে দেওয়া যায়। ভোটের তাগিদে। সামনে পঞ্চায়েত, তারপর লোকসভা। মোচ্ছবের ডিভিডেন্ড এবং সুদ অনেক অনেক বেশী। এই অঙ্ক কষে পা ফেলা শয়তানি মস্তিষ্কের।..এই মস্তিষ্কই আজ আদালতে পুজোর চাঁদা মামলায় হলফ নামা দিয়ে জানালো কোন সরকারি কর্মীদের কোন বকেয়া ডিএ বাকি নেই। অথচ সেই আদালতের অন্য বেঞ্চ মাস তিনেক আগেই জানিয়েছে বকেয়া ডিএ সরকারি কর্মচারীদের দিতেই হবে। এবং নির্দিষ্ট দিনে। ..তাহলে ??? এটা আদালতে দাঁড়িয়ে আদালতকেই সরকারের তরফে মিথ্যে বলা নয় ??? শুধু রিভিউ পিটিশন করা হয়েছে বলে আদালতের রায়কেই অমান্য করে স্টেটমেন্ট দেওয়া নয় ???..কে বলবে ??? কে প্রশ্ন করবে ??? আর এখানেই শিরদাঁড়া সোজা রেখে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলীদের দরকার। বিচারপতিদেরই সরকারকে প্রশ্ন করা দরকার পুনর্বিবেচনার অনুরোধ মানেই কি আদালতের রায়কে অস্বীকার করার অধিকার পাওয়া যায় ???..এতো গেল একটা দিক। অন্য দিকে হাইকোর্টে রিভিউ পিটিশন বাতিল হলে ??? কি হবে তখন ??? উত্তর - শয়তানি মস্তিষ্ক সময় নষ্ট করতে পয়সা খরচ করে দৌড়াবে সুপ্রিম কোর্ট। এটা জেনেই যাবে ফাইনাল চড়টা মারবে কিন্তু সুপ্রিম কোর্ট। ..তখন ??? তখন কি হবে ???..তখন আর কিছু নয় বাজার থেকে আবার ধার করে মেটাতে হবে সুদ সহ বকেয়া, কড়ায় গন্ডায়। ততদিনে শুধু ডিএ আটকানোর মামলাতেই গলে যাবে হয়তো ১১ কোটি টাকা! কেননা মাস ছয়েক আগেও এই খরচের সংখ্যা ছিল ৭ কোটি ৭০ লক্ষ টাকা। স্রেফ ডিএ আটকাতেই এই মূল্য, নবান্নের অর্থ দফতরের।..এই অপব্যয়, এই অর্থ ব্যয় কিসের মানসিকতা বলুন ??? এভাবে মামলা করে কর্মচারীদের অধিকার কাড়া সুস্থ মস্তিষ্কের কাজ ??? কতটা শয়তানি টিস্যুতে না থাকলে, জিনে না থাকলে এই কারবার করা যায় বলুন ??? ..কি হল চুপ কেন, আপনি বলুন ??? হ্যাঁ আপনাকেই বলছি, আপনি তো পড়ছেন এই লেখা, তারপরও চুপ থাকবেন ???..শুধু একটা মানুষই জেগে থাকবেন! সব দায় কি হাইকোর্টের ওই ১৭ নম্বর ঘরটার ??? ..আর আমি ??? আপনি ??? আপনারা ??? দর্শক আসনের "বিশেষ ভাবে সক্ষম" শ্রোতা হয়েই থেকে যাব ??? ..তবুও বলবেন না কিছু ???collected.
COURTESY. Gayetri Sanyal.

আসুন আমরা সবাই এগিয়ে আসি....
24/08/2022

আসুন আমরা সবাই এগিয়ে আসি....

5th Pay Commission DA Demand: বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতার (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) দাবিতে আরও সুর চড়ালেন রাজ্য সরকারি কর্মচা....

19/08/2022

রাজ্য সরকারী কর্মচারীরা বকেয়া মহার্ঘভাতা আদায়ের জন্য দীর্ঘদিন আদালতে লড়াই চালিয়ে অনুকুল রায় আদায় করেছেন। আগামী দিনেও তারা বিভিন্নভাবে আন্দোলন ও আইনি পথ ধরে ন্যায্য হারে মহার্ঘভাতা আদায় করার লক্ষে সংঘবদ্ধ থাকবেন। কিন্তু আমরা যারা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মচারীরা কি ঘরে বসে থাকব? আমরা এগিয়ে আসব না??? আমরা শুধুই ফল লাভ করব কর্ম কিছুই থাকবে না???
অনিয়মিত মহার্ঘভাতা প্রদান, মহার্ঘভাতা প্রদানে অনীহা, বঞ্চনা এসবের বিরুদ্ধে আমাদের ক্ষিদে নিয়ে আমরা সোচ্চার হব না??? হব না আমারা সোচ্চার??? আসুন না আমরাও আমাদের ক্ষোভ বিক্ষোভ, তীব্র ঘৃনা প্রদর্শন করি। পথে নামি। ঘরে বসে থাকলে আর চলবে না।

18/08/2022

যদি রাজ্য সরকার দ্বারা দাখিল‌কৃত ডিএ মামলার রায়ের পুনর্বিবেচনার আবেদন সম্পর্কে কারো কিছু জানা থাকে তাহলে এখানে‌ আপডেট দিন প্লীজ। আমি যতদুর জানি মামলাটি এখনো গৃহীত হয়নি। শুধুমাত্র ২৯/০৮ এ কজলিস্টে উঠেছে।

Address

Anandam Apartment, Duillya, Andul-Mouri
Howrah
711302

Telephone

+919123684613

Website

Alerts

Be the first to know and let us send you an email when W.B Govt. Pensioners Unity-apolitical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share