Serampore United Youth Welfare Society

Serampore United Youth Welfare Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Serampore United Youth Welfare Society, Social service, Mahesh Colony, Rayland Circular Road, Serampore Hooghly West Bengal (Beside Solaris City Emergency Exit Gate), Hooghly.

Registration Certificate No: S0061945
আমাদের অঙ্গীকার - মানবতার হাত ধরে, এগিয়ে চলি একসাথে!!
আসুন আমরা সকলে মিলেই সমাজে মানুষের পাশে থাকার একটি সুন্দর ও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলি। আমাদের সঙ্গে আপনাদের প্রত্যেকর সহযোগিতা প্রয়োজন।

🇮🇳 স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা 🇮🇳আজ ১৫ই আগস্ট—আমাদের গর্ব, আমাদের স্বাধীনতার দিন।অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামীর আত...
15/08/2026

🇮🇳 স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা 🇮🇳
আজ ১৫ই আগস্ট—আমাদের গর্ব, আমাদের স্বাধীনতার দিন।
অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ ও সাহসের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
আসুন, জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একতা, শান্তি ও উন্নতির পথে গড়ে তুলি এক নতুন ভারত।
দেশের প্রতি দায়িত্ব, মানুষের প্রতি ভালোবাসা এবং মানবতার সেবাই হোক আমাদের অঙ্গীকার। ❤️🇮🇳
জয় হিন্দ!
বন্দে মাতরম্! 🇮🇳
#স্বাধীনতা_দিবস #১৫ইআগস্ট

🌼 শুভ গুরু পূর্ণিমা 🌼গুরু হলেন জ্ঞানের আলো, আদর্শের পথপ্রদর্শক এবং জীবনের সঠিক দিশারী।এই পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে সক...
29/07/2026

🌼 শুভ গুরু পূর্ণিমা 🌼
গুরু হলেন জ্ঞানের আলো, আদর্শের পথপ্রদর্শক এবং জীবনের সঠিক দিশারী।
এই পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে সকল গুরুজন, শিক্ষক ও আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও কৃতজ্ঞতা।
আসুন, গুরুজনদের আদর্শ অনুসরণ করে জ্ঞান, মানবতা, সেবা ও সৌহার্দ্যের পথে এগিয়ে চলি।
শুভ গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। 🙏🪔
— শ্রীরামপুর ইউনাইটেড ইউথ ওয়েলফেয়ার সোসাইটি
সম্পাদক: রাজু দাস
#গুরুপূর্ণিমা

🌼 মাহেশের ৬৩০তম ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা (বাহুদা যাত্রা) উপলক্ষে 🌼আজকের এই পবিত্র ও শুভ দিনে Serampore United Youth Wel...
26/07/2026

🌼 মাহেশের ৬৩০তম ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা (বাহুদা যাত্রা) উপলক্ষে 🌼
আজকের এই পবিত্র ও শুভ দিনে Serampore United Youth Welfare Society-এর পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই শুভ উপলক্ষে আমাদের সোসাইটির উদ্যোগে সেবা কেন্দ্র স্থাপন করা হয়, যেখানে আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য শরবত ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়। মানবসেবার এই ক্ষুদ্র প্রয়াসে পাশে থাকা সকল সদস্য, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শ্রীশ্রী জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই আমাদের আন্তরিক প্রার্থনা।
Serampore United Youth Welfare Society
🌿 আমাদের অঙ্গীকার – মানবতার হাত ধরে, এগিয়ে চলি একসাথে। 🌿

🚩 ৬৩০তম মাহেশ রথযাত্রা উৎসব ২০২৬ 🚩ভারতের দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী মাহেশ রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থ...
17/07/2026

🚩 ৬৩০তম মাহেশ রথযাত্রা উৎসব ২০২৬ 🚩
ভারতের দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী মাহেশ রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থীর সমাগমে মুখরিত ছিল মাহেশ। জয় জগন্নাথ ⭕ ❗ ⭕
এই পবিত্র অনুষ্ঠানে Serampore United Youth Welfare Society-এর পক্ষ থেকে একটি জলছত্র ও হেল্প ক্যাম্পের আয়োজন করা হয়। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ছিল আগত ভক্ত ও সাধারণ মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া।
মানুষের সেবাই আমাদের একমাত্র লক্ষ্য। ভবিষ্যতেও সমাজের কল্যাণে ও মানবতার সেবায় আমরা একইভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই উদ্যোগ সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ⭕❗⭕
🌿 আমাদের অঙ্গীকার — মানবতার হাত ধরে, এগিয়ে চলি একসাথে। 🌿
#জলছত্র #হেল্পক্যাম্প #মানবতার_সেবায় #মাহেশ_রথযাত্রা

 #শুভঃ  #রথযাত্রা ⭕❗⭕মাহেশের ৬৩০ তম ঐতিহ্যবাহী প্রাচীনতম রথযাত্রা 🙏🏻 আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।বোসপারা বাজার লোকন...
15/07/2026

#শুভঃ #রথযাত্রা ⭕❗⭕
মাহেশের ৬৩০ তম ঐতিহ্যবাহী প্রাচীনতম রথযাত্রা 🙏🏻 আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

বোসপারা বাজার লোকনাথ বাবার মন্দিরের উল্টো দিকে।

গতকাল শ্রীরামপুর ইউনাইটেড ইউথ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে  #ঘোড়ামারা_শিশু_আনন্দ_আশ্রমে উপস্থিত হয়ে আশ্রমের শিশুদের ...
08/06/2026

গতকাল শ্রীরামপুর ইউনাইটেড ইউথ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে #ঘোড়ামারা_শিশু_আনন্দ_আশ্রমে উপস্থিত হয়ে আশ্রমের শিশুদের জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয় এবং সকালের জলখাবার থেকে দুপুরের আহারের ব্যবস্থা করা হয়।
শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই ছোট্ট প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা ও সহযোগিতা আমাদের চলার পথকে আরও শক্তিশালী করে তুলবে।
সকলের কাছে অনুরোধ, আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আগামী দিনেও আরও বেশি মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার কাজ করে যেতে পারি।
🙏 মানবসেবাই পরম ধর্ম 🙏

26/05/2026

মানুষের সাথে মানুষের পাশে 🙏🏻❤️

শ্রীরামপুর ও শেওড়াফুলি স্টেশন সংলগ্ন এলাকায় Serampore United Youth Welfare Society-এর পক্ষ থেকে কিছু গরিব, অসহায় ও দু...
26/05/2026

শ্রীরামপুর ও শেওড়াফুলি স্টেশন সংলগ্ন এলাকায় Serampore United Youth Welfare Society-এর পক্ষ থেকে কিছু গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের হাতে খাদ্য তুলে দেওয়ার সামান্য উদ্যোগ নেওয়া হলো।
মানুষের পাশে থাকা, তাদের মুখে একটুখানি হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের আগামী দিনে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কাজ করার অনুপ্রেরণা দেয়।
সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানবতার এই পথচলা অব্যাহত রাখতে পারি।❤️🙏🏻🙏🏻

নতুন বছর মানেই নতুন শুরু…জীবনের প্রতিটি মুহূর্ত সবার হোক আনন্দে ভরা।শুভ নববর্ষ! ❤️ #শুভ_নববর্ষ
15/04/2026

নতুন বছর মানেই নতুন শুরু…
জীবনের প্রতিটি মুহূর্ত সবার হোক আনন্দে ভরা।
শুভ নববর্ষ! ❤️
#শুভ_নববর্ষ

গত ২৯-০৩-২০২৬ (রবিবার)তারিখে আমাদের Serampore United Youth Welfare Society এর পক্ষ থেকে একটি অসহায় ও আর্থিকভাবে দুর্বল ...
06/04/2026

গত ২৯-০৩-২০২৬ (রবিবার)তারিখে আমাদের Serampore United Youth Welfare Society এর পক্ষ থেকে একটি অসহায় ও আর্থিকভাবে দুর্বল পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এক মাসের সম্পূর্ণ খাদ্য সামগ্রী (মাসিক বাজার) তুলে দেওয়া হয়েছে।
আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল সমাজের প্রয়োজনে মানুষের পাশে থাকা এবং মানবতার দায়িত্ব পালন করা। আমরা বিশ্বাস করি, সামান্য সাহায্যও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
এই কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতাই আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।
আসুন, আমরা সবাই একসাথে এগিয়ে আসি এবং সমাজের আরও অসহায় মানুষের পাশে দাঁড়াই।
🙏 ধন্যবাদ 🙏

Address

Mahesh Colony, Rayland Circular Road, Serampore Hooghly West Bengal (Beside Solaris City Emergency Exit Gate)
Hooghly
712202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Serampore United Youth Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category