29/03/2026
Welcome sir আমরা সব্বাই হরিপাল বাসী আপনার পাশে আছি
SSTV: হরিপাল: আসন্ন নির্বাচনে ১৯৬ হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাইফ আজাদের নাম ঘোষণা করা হয়েছে।
একজন পেশাদার আইনজীবী হিসেবে এলাকায় তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনী প্রচারের মূল স্লোগান রাখা হয়েছে "অগ্রগতি এবং উন্নয়নের জন্য ভোট দিন"।
সাইফ আজাদ জানিয়েছেন, এলাকার সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যেই তিনি এই লড়াইয়ে নেমেছেন। কংগ্রেস নেতৃত্বের আশা, একজন তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে সাইফ আজাদ সাধারণ মানুষের, বিশেষ করে যুব সমাজের সমর্থন লাভে সফল হবেন।