Guptipara CPIM

Guptipara CPIM #গুপ্তিপাড়া সি. পি. আই (এম)☭
পাশে আছি পাশে থাকবো।
ভালো থাকুন সুস্থ থাকুন

✍️🏻আমাদের প্রার্থী কাস্তে হাতুড়ি তারা,আমাদের লড়াই রুটি-রুজির-সর্বহারার,অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মস...
16/03/2026

✍️🏻আমাদের প্রার্থী কাস্তে হাতুড়ি তারা,
আমাদের লড়াই রুটি-রুজির-সর্বহারার,
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান পুনরুদ্ধারে দিকে দিকে বামফ্রন্ট এবং সহযোগী দলগুলির প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।✊🏻

মানুষের সরকার গড়তে আপনার পাড়ায়
দলে দলে ভোট দিন কাস্তে-হাতুড়ি-তারায়।✊🏻


CPIM Hooghly
Guptipara CPIM

II পূর্ব পশ্চিম মেট্রো পথের রানার IIঅপারেশন বর্গা, ভূমি সংস্কার, পঞ্চায়েত ব্যবস্থার ফলস্বরূপ ধান পাট আলু সবজি মাছ নিয়ে...
22/08/2025

II পূর্ব পশ্চিম মেট্রো পথের রানার II

অপারেশন বর্গা, ভূমি সংস্কার, পঞ্চায়েত ব্যবস্থার ফলস্বরূপ ধান পাট আলু সবজি মাছ নিয়ে ‌পশ্চিমবঙ্গ‌‌ গোটা দেশে‌ একেবারে প্রথম সারির কৃষি স্বয়ংসম্পূর্ণ রাজ্য। এবার আরো‌ এগোতে হবে সামনে। দুনিয়া ছুটছে আলোর চেয়েও ‌জোরে।‌ তাই অবিরাম যাত্রার চিরসংঘর্ষ। নিরন্তর লড়াই। গ্রামবাংলার সেই কৃষক-শ্রমিক বাড়ির মেধাবী ছেলে-মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয় পাশ করছে, এবার তাদেরও পায়ের তলার মাটি শক্ত করার সংগ্রাম। সল্টলেক নিউটাউন লাগোয়া বিস্তীর্ণ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পা রেখেছে উইপ্রো, ইনফোসিস। হাজার ‌হাজার শিক্ষিত ছেলেমেয়ের যাতায়াত হবে দিনরাত ছাপিয়ে। বিপুল কর্মযজ্ঞ ‌সেক্টর ফাইভ জুড়ে। এই মহতী কর্মদ্যোগকে‌ কেন্দ্র করে খাবার, পোশাকের রকমারি পসার সহ ছোটো ভাড়ার গাড়ি সমেত আরো নানা অনুসারী কর্মসংস্থানের সুযোগ।

সদ্য সিঙ্গুর নন্দীগ্রামে সুবিশাল শিল্পসম্ভাবনা কুটিল চক্রান্তে ধ্বংস হওয়ার দগদগে ‌ক্ষত, তবু পিছন ফেরার জো নেই। এগোতেই হবে। বাংলার বেকার যুব'র ভবিষ্যত গড়তেই হবে।

চাই নতুন পথ‌।‌ কলকাতা শহরের নানা প্রান্ত হাতের‌‌ নাগালে আসছে একের পর এক উড়ালপুলে - পার্ক স্ট্রীট, নাগেরবাজার, গড়িয়াহাট, উল্টোডাঙ্গা, বাগুইহাটি, নিউটাউন জুড়ে। মাথা তুলছে ইকো ট্যুরিজম পার্ক, পরমা ফ্লাইওভার(বর্তমান নাম মা)।

জ্যোতি বসু-গনিখান চৌধুরী স্থাপিত, দেশের প্রথম পাতালরেল নর্থ সাউথ মেট্রো সম্প্রসারণের কাজ চলছে। দক্ষিণের টালিগঞ্জ সীমানা ছাড়িয়ে ‌কলকাতার লেজ পৌঁছে যাচ্ছে নিউ গড়িয়া, মাথাকে দমদম থেকে দক্ষিণেশ্বর পৌঁছে দিতে দিল্লীতে রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের কাছে সমানে তদ্বির করছেন সাংসদ অমিতাভ ‌নন্দী।

শহরতলিও হাতের মুঠোয়।
তবুও, আশেপাশের জেলার‌‌ নিত্য যাত্রী সাধারণের সুবিধার্থে কলকাতাকে আরো ছড়িয়ে‌ যেতে হবে দ্রুত, শহরের পথ‌ ছোটো করতে‌ গঙ্গার নীচ দিয়ে হলেও মেট্রোরেলে হাওড়া ও শিয়ালদা স্টেশনের হাত ধরা চাই। তার সাথেই জুড়ে ‌যাবে আই.টি সেক্টর,‌ যুবভারতী ক্রীড়াঙ্গণ, ছুঁয়ে যাবে কলকাতাকে সড়কপথে উত্তর দক্ষিণে বেঁধে রাখা ই.এম. বাইপাস। গমগমিয়ে‌ মফস্বলের শিক্ষিত ছেলেমেয়েরা রোজ দু'বেলা কলার তুলে নিশ্চিন্তে আসবে যাবে। নিজের আয়ে, নিজের যোগ্যতায়। প্রৌঢ় বাপ-মা'দের মাথা উঁচু করে বাকী জীবনটা ‌কাটিয়ে দিতে ওই ভরসার জায়গাটুকুই মজবুত করতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

• অক্টোবর, ২০০৮ - ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পটি কেন্দ্র ও রাজ্যের আর্থিক বরাদ্দ ও পরিবেশ মন্ত্রক সহ অন্যান্য কেন্দ্রীয় সরকারী দপ্তরের ছাড়পত্র ও অনুমোদন পায়।

• ২২ ফেব্রুয়ারি, ২০০৯ -
সল্টলেক স্টেডিয়ামে শিলান্যাস অনুষ্ঠান। প্রথম ইউ.পি.এ. সরকারের বিদেশমন্ত্রী প্রণব মুখার্জীর উপস্থিতিতে শিলান্যাস করেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী এস. জয়পাল রেড্ডি অসুস্থতার জন্যে উপস্থিত থাকতে পারেননি। ছিলেন তৎকালীন কলকাতার দুই সাংসদ মহঃ সেলিম ও সুধাংশু শীল, রাজ্যের বামফ্রন্ট সরকারের পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী, শিল্প মন্ত্রী নিরুপম সেন, পুর মন্ত্রী অশোক ভট্টাচার্য। শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বুদ্ধদেব ভট্টাচার্যকে কালো পতাকা দেখিয়েছিল তৃণমূলের দলবল।

• ২১ ফেব্রুয়ারি, ২০০৯ -
আনন্দবাজার পত্রিকা'র সংবাদ শিরোনাম :
'কংগ্রেসকে চাপে রাখতে এবার আক্রমণাত্মক মমতা'।
ভিতরের পাতায় :
"...প্রণবদা'কে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সি.পি.এম'কে ধোঁয়া দেওয়া বন্ধ করতে হবে।..একটা শহরে ক'টা মেট্রো হয় ? ..সব ভাঁওতাবাজি !.. শিলান্যাস হচ্ছে নাকি শ্যাওলান্যাস হচ্ছে !..পরশুদিন প্রণবদা কেন যাচ্ছেন ?"

অবসন্ন মেঘলা‌ শ্রাবণে পাম এভিনিউ-এর ঘুপচি ফ্ল্যাটের এককোণে পরে থেকে শেষ হয়ে যাওয়া ক্ষীণদৃষ্টি নবতিপর মানুষটা হয়তো মনে মনে জীবনের শেষ দিন পর্যন্ত আলোর গতিতে বাংলার এগিয়ে চলার পথ বাঁধতেন...

✍️ : © Souradip Dey

06/05/2025
সকলকে আসার অনুরোধ জানাই।
23/10/2024

সকলকে আসার অনুরোধ জানাই।

ব্যক্তিত্ব কমরেড  #সীতারাম ✊🏻
29/09/2024

ব্যক্তিত্ব কমরেড #সীতারাম ✊🏻

Analysis of sitting MPs/MLAs with declared cases related to crimes against women 2024"2024 সালের মহিলাদের বিরুদ্ধে অপরাধ...
26/08/2024

Analysis of sitting MPs/MLAs with declared cases related to crimes against women 2024

"2024 সালের মহিলাদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত ঘোষিত মামলা সহ বর্তমান এমপি/বিধায়কদের বিশ্লেষণ"

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী-র মানসিক চিকিৎসার প্রয়োজন। 😢
16/08/2024

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী-র মানসিক চিকিৎসার প্রয়োজন। 😢

"নন্দীগ্রামে পুলিশ গুলি চালায়নি, শুভেন্দু অধিকারীর পোষা গুন্ডারা পুলিশের ড্রেস পরে গুলি চালিয়েছিল"             ............
08/08/2024

"নন্দীগ্রামে পুলিশ গুলি চালায়নি, শুভেন্দু অধিকারীর পোষা গুন্ডারা পুলিশের ড্রেস পরে গুলি চালিয়েছিল"
.........মমতা ব‍্যানার্জী

"পুরো প্ল‍্যানটা ছিল মমতা ব‍্যানার্জীর, তাই তো ক্ষমতায় এসে অভিযুক্ত পুলিশদের উঁচু পদে বসায় মমতা"
.........শিশির অধিকারী

"আমার মেয়েকে সিপিএম মারেনি, সে তৃণমূলের রাজনীতির শিকার"
...........তাপসী মালিকের বাবা

"এটা বিরাট বড় একটা নোংরা রাজনীতি, মানুষ ১০ বছর পর ঠিক বুঝতে পারবে"
বুদ্ধদেব ভট্টাচার্য(১৩ বছর আগে স্টার আনন্দে দেওয়া সাক্ষাতকার)

আজ ১৩ বছর পর সব জলের মতো পরিষ্কার। আপনার সাদা পাঞ্জাবিতে একটুও দাগ লাগেনি। আপনি জিতে গেলেন স‍্যার, কিন্তু এই ১৩ বছরে একটা প্রজন্ম শেষ হয়ে গেল। এই নোংরা খেলায় আমরা হেরে গেলাম ।

কমরেড, পাম অ্যাভিনিউয়ের দু কামরার ফ্ল্যাটে আপনাকে আর দেখা যাবে না।

নীরবে আপনি চলে গেলেন, ভালো থাকবেন।

লাল সেলাম ✊

এক নম্বর ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি সংসদে গিয়ে যিনি আপনার কথা জোরের সঙ্গে বলতে পারবে..তাই কোন দিকে তাকানোর দরকার নেই যিনি...
19/05/2024

এক নম্বর ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি
সংসদে গিয়ে যিনি আপনার কথা জোরের সঙ্গে বলতে পারবে..
তাই কোন দিকে তাকানোর দরকার নেই যিনি 1 নম্বর তাকে এক নম্বরই রাখুন
বামফ্রন্ট মনোনীত এবং কংগ্রেস সমর্থিত হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড Manadip Ghosh কে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন।

রচনা ব্যানার্জীলোকাল ট্রেনে বাক্য-রচনা! মিশে যাচ্ছে ধোঁয়া-গরু, দই- ঘুগনির বাক্যমাণিক্য, কী বলছে এক নম্বর দিদির দল?রচনার ...
09/05/2024

রচনা ব্যানার্জী

লোকাল ট্রেনে বাক্য-রচনা! মিশে যাচ্ছে ধোঁয়া-গরু, দই- ঘুগনির বাক্যমাণিক্য, কী বলছে এক নম্বর দিদির দল?

রচনার এ হেন বাণী নিয়ে যখন হাসিঠাট্টা চলছে, তখন তা কি তৃণমূলের জন্য আলাদা চাপ তৈরি করছে? এমনিতেই হুগলি আসন গতবার হেরেছিল তৃণমূল। এ বার লকেটের বিরুদ্ধে রচনাকে লড়তে পাঠিয়েছেন মমতা।

সিপিএমের হুগলি জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দেবব্রত ঘোষের আবার বক্তব্য, "রাজনীতির মূল ইস্যুগুলি থেকে নজর ঘোরাতেই এ সব করা হচ্ছে। পরিকল্পিত ভাবেই করা হচ্ছে। ওদের উদ্দেশ্য হল, মানুষ যাতে এই নিয়ে আলোচনা করেন। আর মৌলিক সমস্যাগুলি ভুলে থাকেন।”

Address

Mirdanga
Guptipara
712512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guptipara CPIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share