21/03/2026
#বিশ্ব_কবিতা_দিবসে নিবেদন...
শিরোনামঃ - “কবিতার ঘর”
দুয়োরাণী জীবন…
আমাকে একটা ‘কবিতা’ লিখতে দিও ,
আমি লিখবো তোমার সামর্থ্য বা
আবহমান সাযুজ্য , আরত্রিকা’র সুগন্ধ আর
ভিতর ঘরের কলঙ্ক , সাজায়ে তোমার অলক্ষ্য রঙ’- পালঙ্কটার মতোই ;
পারলে তুমি , একটুখানি- সৌম্য’ দিও তাতে…
ঠিক যেমন ওই পাশের বালিশ- সঙ্গী খোঁজে ,
পাশফেরা মন কমন্ডুলে- রঙীন স্বপন’ আঁকে !
তীব্র প্রেমে’র বন্যা যেন থাকে !!
আমাকে একটা ‘শব্দ’ দিও - সময় ,
তুমিই তো সেই এলোকেশী- নরমগরম পুলকেশী-
আজন্ম প্রেম , দুর্ভিক্ষ , শ্বাস , থালাবাটি স্বভাব… ,
আমার সুয়োরাণী’... সোহাগ ;
শাসনে কোনো
ঝন-ঝনা-ঝন ধন্ধ দিলেও হবে ---
লিখবো তো সেই আয়নাভিলাষ
নাকছাবি আর গয়নাবিলাস
টিক-টিক-টিক বায়না ধরা- দেওয়াল কিবা হাতঘড়িটার ঝাঁপ-এ !
ঠিক যেমন ওই স্মৃতির ঝুলি
আর না দেখে ভরতে থাকে…
আলমারী আর যত্নে বোনা - আস্ত বই-এর তাকে ।
একটু শুধু… ভিক্ষে দিও ‘ইমন’--
একপা-দুপা জানলা খোলা পাগলাঝোরা’ হাওয়া -
অল্প কিছু দরজা পারের বাস্তু সমান আকাশ -
আর শ্রুতিময় গন্ধ’ফুলের কাব্য বোনা উঠোন…
একটা কঠিন শর্ত গিলেও
লিখবো চিঠির বাক্স খুলে- নতুন কোনো জীবন ;
পারলে তুমি দুপুর পেড়ে
লগ্ন শিথীল উপুড় করে নূপুর পরে হেঁটো ….,
তারপরে নয় লিখবো সিঁথি- রাগ বিরতি - আঁকবো তনু’- গোপন ।
হে ঘন নীল ভুবন…
আমাকে শুধু ভিক্ষে দিও--- “এ ঘর”
একটা দুটো ঘুলঘুলি আর বন্দী ঘুঘু-বুলবুলি ঐ
থাকবে যেথায়- ইট পাথরে , একবারান্দা রোদ্দুরে রোজ , ঘুম ভাঙাবে মান্ডবী মেঘ--- ঐ কবিতার আঁচল…;
…. আমি লিখবো প্রাণের মুকুল ।
আমাকে শুধু
লিখতে দিও - একটা কবিতা নতুন…
আমার দুয়োরাণী জীবন ।।
বি দ্রঃ - Please use the headphone 🎧
everyone
বিশ্ব কবিতা দিবসের হার্দিক শুভেচ্ছা শুভকামনা ও অভিনন্দন 🌹🌹❤️❤️