ভোরাই

ভোরাই Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভোরাই, Social service, Ghatal.

03/06/2024

"প্রতীক্ষা"
**********
শ্রী বরুণ কুমার বিশ্বাস।
*****************

দিনের শেষে আসবে তুমি, ছিলেম প্রতীক্ষায়
দুয়ারকোণে প্রদীপখানি জ্বালিয়েছিলাম তাই,
পথের বাঁকে যেথায় আমার দৃষ্টি নাহি পড়ে
কে তোমারে বাঁধলো সেথা আপন বাহুডোরে।

আসবে তুমি সন্ধ্যাকালে, মন বলে সারাবেলা
নীরব তোমার চরণধ্বনি, করছে কোথায় খেলা,
ছোট মালতীলতাও উতলা হয়ে লুটায় বনতলে
পথ দেখাতেই রেখেছি তাই সন্ধ্যাপ্রদীপ জ্বেলে।

বড় নিরালায় আছে গো রাখা আমার বরণডালা
পলকা সুতোয় গাঁথলো কে আজ এমন বরণমালা,
শিউলিতলায় জ্যোৎস্না আলো ফুলের গন্ধে মেশে
জানিনে আজ হৃদয় আমার উতলা হয় যে কিসে !

পথ হারিয়ে গিয়েছো কি তুমি অন্য কারও কাননে
হৃদয়বিদারী সে যাতনায় শুকিয়েছে জল নয়নে,
দীপের আলোও ছল করে যে আঁখিরে দেয় ফাঁকি
তুমি প্রেমের দানে নগ্ন মনের লজ্জা দাও গো ঢাকি।
************************"********************
রচনাকাল:-০৩/৬/২০২৪.
Copyright Barun Kumar Biswas

01/06/2024

"আগমন"
*********
শ্রী বরুণ কুমার বিশ্বাস।
***********************

ঘনায়েছে ছায়া পড়ন্ত বেলায় দূর আকাশের গায়
নব বরিষণে ফুটেছে কেয়া সিক্ত শীতল বনতলে ,
আকাশের ওই আবছা পথে শত বলাকার সারি
চলেছে এ-মন কোন্ সুদূরে হাওয়ায় ডানা মেলে!

বাদল মেঘেতে মেলেছে ডানা গরবিনী বনময়ূরী
বাঁধনহারা বৃষ্টিধারা পড়লো বুঝি এখুনি ঝরে,
ঢেউ উঠেছে গাঙের জলে দুলছে ছোট তরীখানা
ওরে কেউ অবুঝ হয়ে যাসনে আজি বাহিরদ্বারে।

পড়ছে ঝরে জলের ধারা কেবলই টাপুর-টুপুর
প্রাণ ফিরেছে মালতী লতায় স্নিগ্ধ শীতল সমীরনে,
লুকিয়ে আছে মেঘের আড়ে মিটিমিটি তারারা সব
দহনজ্বালা হয়েছে মলিন আজ সন্ধ্যার বরিষণে।

নিভেছে দীপ কুটির দ্বারে সন্ধ্যাকালেই অবহেলায়
হয়না ঠাওর আবছা আলোয় যায়কি কেউ ডেকে !
জ্বালিয়ে দাওগো প্রদীপখানি হে মোর অজানা সাথী
বৃষ্টিঝরা কুটির দ্বারে তোমার চরণ চিহ্ন রেখে ।
********†***********************************
রচনাকাল:-০১/৬/২০২৪.
Copyright Barun Kumar Biswas

26/11/2020

Address

Ghatal
721212

Telephone

+919475619191

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোরাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category