Garhbeta/Garbeta/গড়বেতা

Garhbeta/Garbeta/গড়বেতা Historical Place

15/08/2021

Happy Independence Day.
স্বাধীনতা দিবসে সমস্ত গড়বেতা বাসিকে অভিনন্দন জানাই

04/09/2020

জীবনে প্রথম বার নিজেকে খুব ছোট মনে হলো, আজ গড়বেতা SBI ব্রাঞ্চ(গুঞ্জন ভিডিও হল এর সামনে) এ 1200 টাকা জমা দিতে গেছিলাম, গিয়ে লাইন এ দাঁড়ালাম, এবং ডিপোসিট ফর্ম ও নিলাম.কিন্তু যখন ঢুকতে যাবো Gatekeeper কারণ জিগ্যেস করলো , বললাম টাকা জমা দেবো , বললো কত , আমি বললাম 1200 টাকা. Gatekeeper বললো হবে না, ৫০০০ এর নিচে টাকা জমা দেয়া যাবে না, বাস স্ট্যান্ড এ সাব ব্রাঞ্চ অফিস এ জমা দিন , আমি লাইন এ দাড়িয়েছিলাম ১০ থেকে ১৫ মিনিট মতো রোদে , খুব বেশি না তবু দেখলাম হেঁটে আবার বাস স্ট্যান্ড যাবো দেরি হবে , তাই Gatekeeper কে বললাম আপনি লিখিত দিন যে ৫০০০ এর নিচে জমা দেয়া যাবে না. সে আমাকে বলল আমি কি করে লিখিত দেব , আমি বললাম তাহলে ভিতরে যেতে দিন , আমি জিগ্যেস করে নেবো, সে যেতে দিলো . ভিতরে আবার লাইন দিলাম, যখন কাউন্টার এ গেলাম, ম্যাডাম ও বললো হবে না, আমি বললাম এবার নিয়ে নিন,পরের বার থেকে সাব ব্রাঞ্চ এই জমা দেবো , উনি শুনলেন না, মহিলা মানুষ দেখে আমি কথা না বাড়িয়ে ম্যানেজার এর কাছে গেলাম. উনিও বললেন হবে না, আমি বললাম দেখুন রোদে লাইন এ দাঁড়িয়ে ছিলাম আবার বাস স্ট্যান্ড যাবো , উনি বললেন ১০ তাই ব্যাঙ্ক খুলেছে , এখন ১০:৩০ বাজে আপনি কি ৩০ মিন ঘুরছিলেন, অবশ্য আমি ১০:১০ থেকে ১০:২৫ অব্দি লাইন এ ছিলাম মিথ্যে বলবো না, বেশি টাইম নোই , কিন্তু বললাম দেখুন আমি জানতাম না, জানলে কি আমি শুধু শুধু এসব, এবার নিয়ে নিন , উনি সেই বলেন হবে না. আমি রাগ যা বললাম তাহলে লিখিত দিন , র আমি একাউন্ট অন্য ব্যাংক এ ট্রান্সফার করে নেবো , একাউন্ট ট্রান্সফার এর কথা তা অবশ্য আমি রাগ এই বলেছিলাম. উনি বললেন লোকডাউন যা শুধু শুধু 200, 1000 টাকা জমা দেয়া এগুলো ইম্পরট্যান্ট না, আমি বললাম আপনার কাছে হতে পারে যে 10000, 20000 টাকা এগুলো ইম্পরট্যান্ট বাকী ইম্পরট্যান্ট না, কিন্তু আমার মতো মানুষ দের কাছে এটাই ইম্পরট্যান্ট , খুব খারাপ লাগলো আমার. তারপর উনি বললেন ব্যাঙ্ক এ এলে প্রপার ড্রেস পরে আসবেন, ব্যাঙ্ক এ মহিলা থাকে, সেটা অবশ্য আমার ভুল হতে পারে, কারণ আমি বারমুডা হাফ প্যান্ট পড়েছিলাম হাঁটু অব্দি. আমি বললাম ঠিক আছে কিন্তু আপনি লিখিত দিন যে জমা হবে না, উনি শেষে জমা দেয়ার পারমিশন দিলেন , কিন্তু আমার খুব খারাপ লাগলো, 1200 টাকা টাকা নোই..... হতে পারে আমি ভুল, কিন্তু আমার খুব মন খারাপ লাগছিলো , তাই শেয়ার করলাম . এখানে আমার Gatekeeper এর ওপর কোনো অভিমান নেই , কারণ সে বাধা দিলেও , তার ব্যবহার এ সভ্যতা ছিল, কিন্তু ম্যানেজার একজন শিক্ষিত মানুষ হয়েও খারাপ ব্যবহার করলেন...

22/07/2020
20/05/2020

AJ bristi dekhte basto.......

30/01/2020
25/12/2019
01/12/2019

গড়বেতার বুকে এই প্রথম বার , আমলাগোড়ার সৃজন সংঘ( Srijan Sangha) অনুষ্ঠিত করতে চলেছে এক বিশেষ ফোটোগ্রাফি প্রতিযোগিতা

"প্রতিযোগিতার বিষয় : তোমার চোখে গড়বেতার সৌন্দর্য "

অন্যান্য নিয়মাবলী :
📸 ১) প্রতিটি প্রতিযোগী সর্বাধিক ২ টি ছবি পাঠাতে পারবে (প্রতিটি ছবি আলাদা আলাদা হওয়া আবশ্যিক)।

📸 ২) Original ২ টি ছবি শুধুমাত্র Basic Edit (যেমন Brightness ও Contrast Adjust) করে একসঙ্গে Email করতে হবে ।

📸 ৩) Email Address – [email protected]

📸 ৪) ছবি পাঠানোর সময়সীমা : ১লা ডিসেম্বর ২০১৯ থেকে ২৬ শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত।

📸 ৫) ছবি গুলি অবশ্যই নিজের তোলা ও গড়বেতা-১ নং ব্লকের মধ্যে তোলা হতে হবে।

📸 ৬) ছবি পাঠানোর সময় ফোটোগ্রাফি প্রতিযোগিতার বিষয়টি, Device- এর নাম, প্রতিযোগীর নাম, ঠিকানা ও ফোন নং উল্লেখ করতে হবে ।

📸 ৭) প্রতিযোগিতার কোনো প্রবেশ মূল্য (Entry Fee) নেই ।

📸 ৮) প্রতিটি ছবি সৃজন সংঘের ও গড়বেতার Facebook পেজে পোস্ট করা হবে ১৫ই ডিসেম্বর, ২০১৯এর পর থেকে ।

📸 ৯) ছবিতে Facebook Like ও বিচারকমন্ডলীর বিচার অনুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের ও সেরা মোবাইল ফটোগ্রাফারকে পুরস্কৃত করা হবে ।

📸 ১০) পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধা ৭ টার সময় ।

📸 ১১) স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে ৩১শে ডিসেম্বর, ২০১৯ বিকেল ৫ টার সময় সৃজন সংঘের সাংস্কৃতিক মঞ্চ থেকে ।

***প্রতিযোগিতার বিষয়ে আরো কিছু জানতে হলে কমেন্ট করুন অথবা সৃজন সংঘের পেজ এ মেসেজ করুন অথবা আমাদের পেজ এ ও মেসেজ করতে পারেন

মানুষ কোবে বুঝতে শিখবে?আপনারা অনেকে খুব আনন্দ করে শব্দ বাজি , ও আরো অনেক বাজি ফাটান , ভবিষ্যতে আপনার সন্তান , নাতি, নাতন...
31/10/2019

মানুষ কোবে বুঝতে শিখবে?
আপনারা অনেকে খুব আনন্দ করে শব্দ বাজি , ও আরো অনেক বাজি ফাটান , ভবিষ্যতে আপনার সন্তান , নাতি, নাতনি আপনাকে জিগেষ করবে. বাবা, দাদু তুমি কোন অধিকারে আমার ভাগের বায়ু দূষণ করছো, আমি নিঃশ্বাস নিতে পারছিনা কেন ?
(Photo post credit - anondabazar Patrika)

28/10/2019

জগদ্ধাত্রী পূজা ২০১৯ এর অনুষ্ঠান সূচী
স্থান : গড়বেতা হাইস্কুল ময়দান

Details by - Mukesh Bhunia

28/09/2019

শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মা দুর্গার আশীর্বাদে সবার জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি আসুক।
#শুভ_মহালয়া...

Address

Garhbeta
721127

Alerts

Be the first to know and let us send you an email when Garhbeta/Garbeta/গড়বেতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share