CI A Sadar Purba Bardhaman

CI A Sadar Purba Bardhaman CI A SADAR PURBA BARDHAMAN

*পরকীয়া প্রেমে পথের কাঁটা সরাতে স্বামীকে নৃশংস হত্যা: দেওয়ানদিঘিতে গ্রেফতার স্ত্রী ও প্রেমিক* গতকাল রাত্রি আনুমানিক আটটা...
04/03/2026

*পরকীয়া প্রেমে পথের কাঁটা সরাতে স্বামীকে নৃশংস হত্যা: দেওয়ানদিঘিতে গ্রেফতার স্ত্রী ও প্রেমিক*

গতকাল রাত্রি আনুমানিক আটটা নাগাদ মমতাজ উদ্দিন শেখ ওরফে উজ্জ্বল দেওয়ানদিঘি থানায় উপস্থিত হয়ে শফিকুল ইসলাম আনসারী নামক তার এক বন্ধুকে অপহরণের মিথ্যা নাটক সাজালেও পুলিশের তৎপরতায় দ্রুতই উন্মোচিত হয় এক নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী। মিলিকপার ক্যানেল সংলগ্ন নির্জন পথে বন্ধুর নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে শফিকুল ইসলামের নিথর দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে প্রেরণ করলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্তে নেমে পুলিশের তীক্ষ্ণ জেরার মুখে মমতাজ উদ্দিন স্বীকার করে যে, শফিকুলের স্ত্রী রাজিয়া সুলতানার সাথে তার দীর্ঘদিনের বিবাহ-বহির্ভূত প্রণয় ছিল এবং এই সম্পর্কের পথে অন্তরায় হওয়াতেই তারা দুজনে মিলে শফিকুলকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ওইদিন সন্ধ্যায় উজ্জ্বল শফিকুলকে মোটরসাইকেলে বসিয়ে নির্জন ক্যানেল পাড়ে নিয়ে যায় এবং অতর্কিতে শ্বাসরোধ করে আঘাত করে তাঁকে ক্যানেলের জলে নিক্ষেপ করে। পরবর্তীকালে নিহতের স্ত্রী রাজিয়াও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে নিজের অপরাধ কবুল করলে পুলিশ উভয়কে গ্রেফতার করে এবং পুলিশি হেফাজতের আবেদনসহ বর্ধমান আদালতে প্রেরণ করে। বর্ধমান জেলাপুলিশ দোষীদের কঠোরতর শাস্তি সুনিশ্চিত করতে বদ্ধপরিকর ও দৃঢ়প্রতিজ্ঞ।

Address

OFFICE OF CI A SADAR PURBA BARDHAMAN
Galsi
713406

Alerts

Be the first to know and let us send you an email when CI A Sadar Purba Bardhaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share