CPI-M Falakata No. 1 Area Committee

CPI-M Falakata No. 1 Area Committee Official Page of CPI(M) Falakata No.1 Area Committee
Mrinal Kanti Roy Bhavan, Main Road, Falakata, Alipurduar

31/05/2026

31/05/2026

পুনর্বাসন ছাড়া হকার ও বস্তিবাসীদের উচ্ছেদ, পেট্রল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পার্টির পলিটব্যুরো সদস্য কমঃপিনারাই বিজয়ন কে হেনস্থার প্রতিবাদে ফালাকাটায় মিছিল।

30/05/2026

রাজ্যের বর্তমান পরিস্থিতি, নির্বাচন পরবর্তী হিংসা, খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে সম্প্রতি সোনারপুরের ঘটনা প্রসঙ্গে মহম্মদ সেলিম।

পুনর্বাসন ছাড়া হকার ও বস্তিবাসীদের উচ্ছেদ, পেট্রল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেরালার প্...
29/05/2026

পুনর্বাসন ছাড়া হকার ও বস্তিবাসীদের উচ্ছেদ, পেট্রল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পার্টির পলিটব্যুরো সদস্য কমঃপিনারাই বিজয়ন কে হেনস্থার প্রতিবাদে আজ ফালাকাটায় মিছিল।

প্রয়াত পরিচালক অনীক দত্ত কে শ্রদ্ধা নিবেদন।রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, শ্রীদীপ ভট্টাচার্য সহ নেতৃত্ব।
29/05/2026

প্রয়াত পরিচালক অনীক দত্ত কে শ্রদ্ধা নিবেদন।
রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, শ্রীদীপ ভট্টাচার্য সহ নেতৃত্ব।

24/05/2026

'রক্তদান উৎসব-২০২৬'


ফালাকাটার বাম-গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষনেতা এবং আলিপুরদুয়ার জেলা পার্টির প্রাক্তন সম্পাদক প্রয়াত মৃণাল কান্তি...
24/05/2026

ফালাকাটার বাম-গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষনেতা এবং আলিপুরদুয়ার জেলা পার্টির প্রাক্তন সম্পাদক প্রয়াত মৃণাল কান্তি রায়ের পঞ্চম প্রয়াণ দিবস উপলক্ষে সিপিআই(এম), ফালাকাটা-১নং এরিয়া কমিটির পক্ষ থেকে স্থানীয় টাউন ক্লাব ভবনে "স্বেচ্ছা রক্তদান উৎসব" সংগঠিত হলো।কর্মসূচীর শুরুতে রক্তপতাকা উত্তোলন করেন এরিয়া কমিটির গণআন্দোলনের বর্ষীয়ান নেতা ও পার্টির জেলা কমিটির প্রাক্তন সদস্য কমঃনিতাই পাল।
শিবিরে উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সম্পাদক কমঃকিশোর দাস,রাজ্য কমিটির সদস্যা কমঃআশা ছেত্রী,জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমঃনেপাল গোপ,কমঃআতিউল হক,কমঃজীবন সরকার,জেলা কমিটির সদস্য কমঃসুনীল রায়, কমঃকমল কিশোর রায়,কমঃজয়ন্ত সাহা,কমঃঅরূপ পাকড়াশি,কমঃবিনয় ধর, কমঃবাপন গোপ, কমঃঅর্চিষ্মান গাঙ্গুলী।উপস্থিত ছিলেন গণআন্দোলনের বর্ষীয়ান নেতৃত্ব কমঃমদন দত্ত ও কমঃ দিব্যেন্দ্রনারায়ণ ঘোষ প্রমুখ।এছাড়াও ছিলেন ফালাকাটা-২,৩ ও ৪নং, দেওগাঁও এরিয়া কমিটির সম্পাদক ও জেলা পার্টির নেতৃবৃন্দ। জেলা, এরিয়া, ব্লক এবং বিভিন্ন গণফ্রন্টের উপস্থিতিতে এই শিবির কার্যত মিলনমেলায় পরিণত হলো।শিবিরে ৭ জন মহিলা সহ মোট ৬২ জন রক্তদান করেছেন।
এবারের এই রক্তদান উৎসবে ফালাকাটার বেশ কয়েকটি ক্লাব এবং সামাজিক সংস্থার কর্মকর্তাদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে।পাশাপাশি এরিয়ার গণশক্তি পত্রিকার সর্বোচ্চ বিক্রয়কারী তিনটি শাখাকে পুরস্কৃত করা হয়। দক্ষিণ ফালাকাটা, সুভাষপল্লী-২নং এবং রাইচেঙ্গা-কালিপুর শাখা কে যথাক্রমে কমঃনৃপেন মিত্র, কমঃরণেন চক্রবর্তী ও কমঃকমল ভদ্র নামাঙ্কিত স্মারক পুরস্কার প্রদান করা হয়েছে।
এরিয়া সম্পাদক কমঃঅনির্বাণ রায় জানান, কমঃমৃণাল রায়ের রাজনৈতিক জীবনাদর্শের মূলেই ছিল সাধারণ শোষিত-নিপীড়িত মানুষের স্বার্থে লড়াই-সংগ্রাম সংগঠিত করা। তাই বর্তমান রক্তসঙ্কটের কথা মাথায় রেখে তাঁর প্রয়াণ দিবসকে স্মরণ করে রাখতে হলে রক্তদান কর্মসূচীর বিকল্প কিছু হতে পারে না।এই কর্মসূচীর ধারা আগামীদিনেও অব্যাহত থাকবে।

রক্তপতাকা উত্তোলন ও কমঃমৃণাল কান্তি রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে সূচনা হলো 'রক্তদান উৎসব-২০২৬'। রক্তপতা...
24/05/2026

রক্তপতাকা উত্তোলন ও কমঃমৃণাল কান্তি রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে সূচনা হলো 'রক্তদান উৎসব-২০২৬'।
রক্তপতাকা উত্তোলন করেন গণআন্দোলনের বর্ষীয়ান নেতা কমঃনিতাই পাল।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কমঃসায়ন্তা সরকার।


জন্মদিবসে শ্রদ্ধা 🙏🏼🌹🙏🏼
24/05/2026

জন্মদিবসে শ্রদ্ধা 🙏🏼🌹🙏🏼

"মানবতার টানে,এসো রক্তদানে।রক্তের বন্ধনে গড়ে তুলি সম্প্রীতির ঐক্য।"সুহৃদ,     ফালাকাটার বিশিষ্ট সমাজসেবী তথা বাম-গণতান্...
23/05/2026

"মানবতার টানে,এসো রক্তদানে।
রক্তের বন্ধনে গড়ে তুলি সম্প্রীতির ঐক্য।"

সুহৃদ,
ফালাকাটার বিশিষ্ট সমাজসেবী তথা বাম-গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষনেতা মৃণাল কান্তি রায়ের পঞ্চম প্রয়াণ দিবস কে সামনে রেখে এবং 'বিভাজনের বিরুদ্ধে সম্প্রীতির উৎসব'-এই আদর্শকে পাথেয় করে CPI(M), ফালাকাটা-১নং এরিয়া কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যয় এবছরেও আগামীকাল ২৪শে মে,রবিবার সকাল ১১টায় ফালাকাটা টাউন ক্লাব ভবনে অনুষ্ঠিত হতে চলেছে 'স্বেচ্ছা রক্তদান উৎসব'।
জাতি-ধর্ম-বর্ণ এবং রাজনীতির উর্দ্ধে আমাদের এই মহতী রক্তদান কর্মসূচীকে সাফল্যমন্ডিত করে তুলতে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকবৃন্দ এবং স্বেচ্ছা রক্তদাতাদের জানাই সাদর আমন্ত্রণ।

Address

Main Road(Traffic More)
Falakata
735211

Telephone

+917797822068

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPI-M Falakata No. 1 Area Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPI-M Falakata No. 1 Area Committee:

Share