05/02/2024
**সিবিআই কি কেন্দ্রীয় আধাসেনায় নিয়োগ দুর্নীতি, ডোমিসাইল মামলায় যুক্ত সেনা কর্মী, আধাসেনা জওয়ান, বহিরাগত দালাল চক্র সহ সকলকে গ্রেপ্তার করবে? জালিয়াতি করে চাকরি পাওয়া সব বহিরাগত ক্রিমিনালদের চাকরি যাবে?**
BSF, CRPF, CISF সহ আধাসেনার চাকরিতে বছরের পর বছর ব্যাপক দুর্নীতি হয়েছে৷ কেন্দ্রীয় আধাসেনায় চাকরি বলে, বহিরাগতরা চাকরি পেয়েছে বলে সব দল ও মিডিয়া চুপ ছিল। কোনো দল লড়েনি। প্রাণের ঝুঁকি নিয়ে লড়ছে বাংলা পক্ষ। মাসের পর মাস মাঠে নেমে লড়েছে বাংলা পক্ষ। বর্তমান পত্রিকা ও কিছু মিডিয়া ছাড়া কেউ পাশে ছিল না। আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলাও করেছিলাম।
এতদিন পর চাপে শীতঘুম ভেঙেছে CBI এর। ৭ মাস চুপচাপ বসে ছিল, কাউকে গ্রেপ্তার করেনি।
অধিকাংশ দালাল বহিরাগত। BSF, CRPF এর মধ্যেও এই চক্র আছে। ভারতীয় সেনাতে কাজ করা কয়েকজন এই র্যাকেটের মাথা। তাদের কি ধরবে সিবিয়াই? বহিরাগতদের শাস্তি হবে? বাংলার রাজ্য কোটায় হাজার হাজার আধাসেনার চাকরি জালিয়াতি করে পেয়েছে বহিরাগত ক্রিমিনালরা, তাদের চাকরি বাতিল করতে CBI আদৌ ভূমিকা নেবে? না, দেশোওয়ালি ভাই বলে সব চেপে দেওয়া হবে? সিবি আই কি ওদের আড়াল করবে?
বাংলা পক্ষ নজর রাখছে এবং লড়ছে।
জয় বাংলা