04/09/2024
*এক বিভ্রান্ত অস্থির সময়ে, নাগরিক জীবনের দায়িত্ব কর্তব্যকে নতুন করে মূল্যায়নের লক্ষ্যে*
*প্রাচীন বাংলার সমাজ, ঐতিহ্য ও সংস্কৃতির অনুসন্ধান*।
*আমরা চাই*,
*ন্যায় ও সুবিচারের উপর গড়ে উঠুক বর্তমান সমাজ*।
*নাটক ও সংস্কৃতি চর্চা শুধুমাত্র বিনোদন না হয়ে, প্রাণিত করুক আগামীকে*।।
দুর্গাপুর আরাধনা কালচারাল একাডেমির প্রযোজনায় এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর মঞ্চ উপস্থাপনায় দুর্গাপুরের বুকে প্রথমবার সংস্কৃতি মনস্ক মানুষের হৃদয় ছুঁতে চাওয়া........
হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি, লৌকিক বাদ্যযন্ত্র ও নাট্যশৈলীর সংমিশ্রণে মধ্য যুগের বাংলা সাহিত্যের রাঢ় বাংলার জাতীয় মহাকাব্য রূপে পরিচিত , অবিভক্ত বর্ধমান জেলার অহংকার, মহাকবি ঘনরাম চক্রবর্তী রচিত রাঢ় বাংলার আদি যাপন কথা ' ধর্মমঙ্গল ' অবলম্বনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভিন্নধারার নাটক উজ্জ্বল মুখোপাধ্যায়ের লিখিত ও নির্দেশিত *ধর্মমঙ্গল*।
(৬০ জন লোকশিল্পী ও নাট্য শিল্পীর একটি মিলিত প্রয়াস)
সঙ্গে বিশেষ আকর্ষণ:-
লোকগীতি ও বাউল গান পরিবেশনায় ভারত ও আন্তর্জাতিক মঞ্চে স্বনামধন্য শিল্পী শ্রী কার্তিক দাস বাউল।
তারিখ:- 4ঠা অক্টোবর 2024
সময় :- সন্ধ্যে 6:30
স্থান :- সৃজনী প্রেক্ষাগৃহ, সিটি সেন্টার, দুর্গাপুর।
খুব সুন্দর।
ব্যবস্থাপনায় কৃতজ্ঞচিত্তে , *দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি*।
*সকলের সাদর আমন্ত্রণ*