বাড়িয়ে দাও ,তোমার হাত!
Address
VILL+PO/SUKARUR KUTI
Dinhata
736168
Opening Hours
| Monday | 11am - 5pm |
| Tuesday | 11am - 5pm |
| Wednesday | 11am - 5pm |
| Thursday | 11am - 5pm |
| Friday | 11am - 5pm |
| Saturday | 11am - 5pm |
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when THH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Organization
Send a message to THH:
Shortcuts
Category
আমাদের উদ্দেশ্য
শুরু করা যাক কামিনী রায়-এর লেখা দিয়ে — “আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী ’পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে”।
ঠিক তাই, প্রত্যেকে আমরা পরের তরে। এই চিরন্তন সত্যে বিশ্বাস রেখে আমরা এগিয়ে যেতে চাই। কিছু করতে চাই মানুষের জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য। সেই চাওয়া থেকেই ‘The Helping Hand- a step towards social welfare’ সগঠনটির প্রতিষ্ঠা। সমাজ ও পরিবেশের কল্যাণে বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও তা একনিষ্ঠার সঙ্গে পালন করতে ‘The Helping Hand’ প্রতিজ্ঞাবদ্ধ। অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো; মানুষের মাঝে একতা, সমতা, সততা, মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া; সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করা; নারীশিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সচেতন করা; রোগব্যাধি, অন্ধবিশ্বাস প্রভৃতি থেকে মানুষকে দূরে রাখতে সঠিক জ্ঞান ও ধারণা প্রদান; বেকারত্ত্ব, বৃদ্ধাশ্রম, সাম্প্রদায়িক দাঙ্গার ন্যায় সামাজিক অভিশাপের কুফল সম্পর্কে আলোচনা; অবলা জীবজন্তুদের প্রতি নিষ্ঠুর আচরণ থেকে মানুষকে বিরত রাখা; প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব সম্পর্কে জনসাধারনের অবগতির জন্য সচেতনতা অভিযান ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচী পালন; বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপনের মধ্য দিয়ে একটি সংস্কৃতি-বান্ধব পরিবেশ গড়ে তোলা; সাহিত্য চর্চা ও জনমত প্রকাশে সাময়িক পত্রিকার বন্দোবস্ত; এরকম আরও অনেক উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের পথ চলা শুরু।
‘The Helping Hand’-এর এই মহৎ উদ্দেশ্য ও উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য আপনাদের উপদেশ, পরামর্শ, যে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা স্বাদরে গ্রহণযোগ্য। ধন্যবাদ।