Youth with CPIM

Youth with CPIM যুদ্ধটা যদিওবা শেষ হয়,লড়াইটা জারি র?

আজ দুপুর বেলায় লাদাখের প্রতিবাদী মুখ থ্রি ইডিয়টস এর র‍্যাঞ্চো, সোনম ওয়াংচুক কে রাষ্ট্রীয় সুরক্ষা আইন, ইউ এ পি এ তে গ্রেপ...
27/09/2025

আজ দুপুর বেলায় লাদাখের প্রতিবাদী মুখ থ্রি ইডিয়টস এর র‍্যাঞ্চো, সোনম ওয়াংচুক কে রাষ্ট্রীয় সুরক্ষা আইন, ইউ এ পি এ তে গ্রেপ্তার করেছে পুলিশ, জানা যাচ্ছে তাঁর বিরুদ্ধে হিংসায় উসকানি দেওয়া আর আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। থ্রি ইডিয়টস এর ফুনসুক ওয়াংড়ু কে মনে আছে? হ্যাঁ এই সোনম ওয়াংচুক কে মাথায় রেখেই এই চরিত্র তৈরি করা হয়েছিল। আজ দুপুর ২.৩০ এ উনি সাংবাদিক সম্মেলন করার কথা জানিয়েছিলেন, কিন্তু তার আগেই ওনাকে গ্রেপ্তার করা হলো। তাঁর বিরুদ্ধে অভিযোগ কখন সরকার বাহাদুর জানতে পারলেন এই দূর্নীতির কথা? যখন জেন জি ঝড়ে কাঁপছে লদাখ, পুড়ছে বিজেপির দপ্তর। ভগৎ সিংয়ের সেই বিখ্যাত কথাটি আমরা সবাই জানি। "If the deaf have to hear, the sound has to be very loud" তিনি বলেছিলেন, "কালাদের শোনানোর জন্য খুব জোরে শব্দ করতে হয়।" পরাধীন ভারতে এই কথা বলা হয়েছিল। কিন্তু আজ স্বাধীন ভারতের লাদাখেও এই কথাটাই সত্যি হয়ে উঠেছে। বহু বছর ধরে সেখানকার মানুষ চুপচাপ, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানিয়ে এসেছেন। কিন্তু দিল্লি সেই আওয়াজ শোনেনি। তাই আপাত শান্ত লাদাখেও এখন অশান্তির আগুন জ্বলছে। জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক প্রায় তিন বছর ধরে অনশন করছেন, ধরনা দিচ্ছেন, পদযাত্রা করছেন। কিন্তু তার কথা কেউ কানে তোলেনি। তাই অবশেষে লেহ-এর তরুণ প্রজন্ম, যারা ‘জেন জি’ নামে পরিচিত, তারাই ক্ষোভে ফেটে পড়েছে। তারা আগুন ধরিয়ে দিয়েছে, রাস্তায় নেমে এসেছে। পুলিশের গুলিতে কয়েক জন যুবক মারাও গেছে। তাদের দেহে একটা নয়, অনেকগুলো গুলি লেগেছে। লাদাখের এই ক্ষোভ একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে অনেকগুলো কারণ। ২০১৯ সালে হঠাৎই জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। জম্মু ও কাশ্মীরকে বিধানসভা দেওয়া হলেও, লাদাখকে এক বিধানসভা-বিহীন কেন্দ্রশাসিত অঞ্চল করে রেখে দেওয়া হল। ফলে লাদাখের মানুষ সরাসরি কেন্দ্রীয় প্রশাসনের অধীনে চলে আসে। তাদের নিজস্ব কোনো নির্বাচিত সরকার বা জনপ্রতিনিধি রইল না, যারা তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে। এই রাজনৈতিক পরিবর্তনই যা আসলে এক নির্ভেজাল গণতন্ত্রহীনতা, তাই তাদের মনে গভীর হতাশার জন্ম দিতে শুরু করে। টানা তিন বছর ধরে লাদাখের রাজ্য মর্যাদার দাবির প্রতি কেন্দ্রের বিজেপি সরকার কর্ণপাত করেনি। লাদাখের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায়নি। বহুদিন ধরে সরকারের বঞ্চনা আর প্রতারণার শিকার হয়েছেন এই অঞ্চলের মানুষ। তাঁদের মধ্যে যে ব্যাপক পরিমাণে ক্ষোভ জমেছে, তারই বিস্ফোরণে বুধবার কেঁপে ওঠে লে, লাদাখের ও কার্গিলের একের পর এক শহর। পুলিশ প্রশাসনের বেপরোয়া মারধর ধরপাকড় চলছে। নিহত ৪, আহত অন্তত ৮০। লে'তে কারফিউ জারি হয়েছে। কার্গিল সহ আশেপাশের অন্যান্য জায়গায় জাময়েতে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এখন দৃশ্যত শান্ত হলেও, বৃহস্পতিবার লাদাখ জুড়ে এক অদ্ভুত চাপানউতোরের চলেছে, আছে চাপা টেনশন। টানা একদিন ধরে গোটা উপত্যকায় কারফিউ জারি করা হয়েছে। লে শহরের অলিতে গলিতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর টহল চলছে। তারই মধ্যে বিক্ষোভকারীদের ধরপাকড় চলছে। বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৫০ জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে। ষষ্ঠ তফসিলের দাবিতে লে অ্যাপেক্স বড়ির ডাকা হরতালে বুধবার এই শহর বিক্ষোভে উত্তাল হয়। লে'র থেকে বিক্ষোভ কার্গিলেও ছড়িয়ে পড়ে। কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এই অঞ্চলে কেন্দ্রীয় প্রশাসনের বিরুদ্ধে হরতালের ডাক দেয়। নির্লজ্জতার সীমা ছাড়িয়ে বুধবার থেকে বৃহস্পতিবার “অশান্তির সব দায় লাদাখের সাধারণ মানুষের উপর ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার। ৩৭০ ধারা বাতিল করে যে লাদাখকে 'মুক্ত' করার দাবি করেছিলেন বিজেপি নেতারা, হঠাৎ যেন তাঁদের কাছে সেখানকার সাধারণ মানুষ অনেকটা ঠিক কাশ্মীরের মতোই বিজেপি'র কাছে 'দেশদ্রোহী' হয়ে উঠেছে। বৃহস্পতিবার সারাদিন ধরে দফায় দফায় দিল্লিতে বসে বিজেপি'র শীর্ষ নেতারা নানা রকম হম্বিতম্বি করে গেছেন। লাদাখের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দুষ্কৃতীদের অস্ত্র দিয়ে হিংসার ষড়যন্ত্র করা, বিদেশের থেকে মদত নিয়ে হিংসায় উসকানি দেওয়া এবং দেশের অখণ্ডতা ভাঙতে চক্রান্ত করার মতো তাঁদের বিরুদ্ধে নানা ভিত্তিহীন আক্রমণ করা হয়েছে। লাদাখের সমস্ত বাসিন্দার যথেষ্ট 'দেশপ্রেম' রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলে বসলেন বিজেপি'র এক মুখপাত্র। ওনারা ছাড়া তো দেশে আর কোনও দেশপ্রেমিক নেই। এক চরম হতাশাই জন্ম দিয়েছে এই বিক্ষোভের, হতাশার আরও অনেক কারণ আছে। লাদাখের মানুষ ভয় পাচ্ছে যে বাইরের মানুষ তাদের জমি, চাকরি এবং সংস্কৃতির ওপর আক্রমণ করবে। তাদের আশঙ্কা, কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার কারণে বাইরের বড় বড় কোম্পানি এবং ব্যবসায়ীরা তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও ভঙ্গুর পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক নিজেই বলেছেন যে শিল্পপতিরা সেখানে খনি স্থাপন করতে চান। এই অঞ্চলের পর্যটন শিল্পও পরিবেশের ওপর চাপ তৈরি করছে। ২০২৩ সালে ৫ লাখেরও বেশি পর্যটক এসেছিলেন। তাই সেখানকার মানুষ সাংবিধানিক সুরক্ষার জন্য লড়াই করছে। এইসব রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়ের পাশাপাশি অর্থনৈতিক হতাশা আরও বড় কারণ হিসেবে সামনে এসেছে। লাদাখের যুবসমাজের মধ্যে বেকারত্বের হার বিরাট। স্নাতকদের মধ্যে এই হার ২৬.৫%। জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। স্থানীয়দের জন্য চাকরি নিশ্চিত করতে কোনো পাবলিক সার্ভিস কমিশনও নেই। বছরের পর বছর ধরে চাকরি না পাওয়া এবং তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ফলে তাদের মধ্যে তীব্র ক্ষোভ জমা হয়েছে। এই ক্ষোভের বিস্ফোরণই লেহ-তে দেখা গেছে। ২০১৯ সাল থেকে লাদাখের দুটি বড় রাজনৈতিক এবং সামাজিক সংগঠন, Leh Apex Body (LAB) এবং Kargil Democratic Alliance (KDA), একজোট হয়ে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের অন্যতম মুখ হলেন সোনম ওয়াংচুক। তাদের লড়াই ছিল সম্পূর্ণ অহিংস এবং শান্তিপূর্ণ। কালেক্টেড।

19/09/2025

দেবাংশুকে হালকার উপরে চেটে দিলো।�
#শতরূপ_ঘোষ

31/07/2025

ভাটাংশু vs শতরুপ 🤩

06/04/2025

SFI ❤️

দিনহাটা ১ নং ব্লক বড় আটিয়াবাড়ি ২ নং অঞ্চলের তৃনমূল অঞ্চল সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নে বিরুদ্ধে দিনহাটায় মহিলা থা...
19/03/2025

দিনহাটা ১ নং ব্লক বড় আটিয়াবাড়ি ২ নং অঞ্চলের তৃনমূল অঞ্চল সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নে বিরুদ্ধে দিনহাটায় মহিলা থানায় FIR করলো প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধর্ষন ও শারীরিক নির্যাতনের শিকার মহিলা।

অবিলম্বে তৃণমূলে অঞ্চল সভাপতি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এরাই তৃণমূল দলের সম্পদ,এদের হাত ধরেই তৃণমূল ক্ষমতায় টিকে আছে...

২০১৬ সাথে বড় আটিয়াবাড়ি ২ নং অঞ্চলের উপপ্রধান থাকার সময় পোস্টমাস্টারের সাথে যোগ সাজশে জব কার্ডের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছিলেন এই মান্নে। গরিব মানুষের হকে্র টাকা লুঠ, সরকারি অর্থ তসরুফে জরিত তবুও বহাল তবিয়তের রাজনীতির নামে মাফিয়া রাজ চালিয়ে গেছে কাদের ছত্রছায়ায়, তা দিনহাটার মানুষ জানে।

গত পঞ্চায়েত নির্বাচনের সময় মান্নের নেতৃত্বেই একের পর এক বিরোধী প্রার্থীদের দলবদল, বুথ দখল, ছাপ্পা ও লাগামহী সন্ত্রাস সংগঠিত হয়েছে৷

World Champion🏆❤️🇮🇳❤️
09/03/2025

World Champion🏆❤️🇮🇳❤️

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনপশ্চিমবঙ্গ রাজ্য কমিটিদীনেশ মজুমদার ভবন৭৯/৩এ এ জেসি বসু রোড, কলকাতা-১৪-------------------...
21/11/2024

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
দীনেশ মজুমদার ভবন
৭৯/৩এ এ জেসি বসু রোড, কলকাতা-১৪
-------------------------------------------------------------

কমরেড
গত ১৩তারিখ রাজ্য কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত গুলি নিম্নরূপঃ
আগামী কর্মসূচি:-
১) নভেম্বর, ডিসেম্বর মাস জুড়ে সদস্যপদ গ্রহণ, ইউনিট সম্মেলন ও ইউনিট রেজিস্ট্রেশন করে রাজ্য সেন্টারে জমা দেওয়ার কাজ দ্রুততার সাথে সম্পূর্ণ করতে হবে।
* রাজ্য ও জেলা কমিটির সদস্যদের নির্দিষ্ট জেলা, লোকাল ও ইউনিট কমিটি তে নিচে নেমে হাতে কলমে সদস্য পদ গ্রহণের কাজ করতে হবে। এবং দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পারিকল্পনা করতে হবে।
২) ১০-২৫ নভেম্বর যুবশক্তির মাসিক গ্রাহক সংগ্রহের বিশেষ পক্ষকাল পালন করতে হবে। গ্রাহক সংগ্রহের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। গতবারের গৃহীত গ্রাহক সংখ্যা অতিক্রম করতে হবে।
৩) যুবশক্তির সকল বকেয়া সহ রাজ্য কেন্দ্রের বিভিন্ন বকেয়া পরিশোধ করার ব্যাপারে জেলা কমিটি গুলোকে প্রয়োজনীয় গুরুত্ব দিতে হবে।
৪) সমস্ত টিম এর সভা অবশ্যই করতে হবে।
আন্দোলন সংগ্রাম :-
১) আর জি করের নির্যাতিতার ধর্ষণ ও খুনের বিচার চেয়ে একদম নিচে নেমে রাজ্য জুড়ে সই সংগ্রহ করে প্রধান বিচারপতির কাছে পৌঁছাতে হবে।
"আর কতদিন সময় চাই
জবাব দাও সিবিআই"

CBI দপ্তরেও বিক্ষোভ করতে হবে।

২) পুলিশি নিষ্ক্রিয়তার ও থ্রেট কালচারের বিরুদ্ধে সমস্ত নির্যাতন কে তালিকা বদ্ধ করে জেলায় জেলায় SP অফিস ঘেরাও এবং অফিসে বিক্ষোভ দেখাতে হবে।
৩) বেহাল স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে খোঁজ নেওয়া, বেহাল স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে মানুষদের একত্রিত করতে হবে এবং স্বাস্থ্য বিভাগে কর্মসংস্থানের দাবী নিয়ে লড়াই সংগঠিত করতে হবে।
৪) কেন্দ্রীয় ভাবে একটি সিস্টেম গঠন করতে হবে। এই সিস্টেম রাজ্য জুড়ে মেয়েদের উপর সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের পাশে থেকে সামাজিক, আইনগত এবং মানসিক সাপোর্ট দিয়ে বিচারের দাবীতে লড়াই সংগ্রাম করবে।
সমস্ত কর্মসূচিতে ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সাথে বস্তি সংগঠন কে যুক্ত করেই করতে হবে।

সংগ্রামী অভিনন্দন সহ
মিনাক্ষী মুখার্জী
সম্পাদক

আসুন আগামী ২৬ শে নভেম্বর..
17/11/2024

আসুন আগামী ২৬ শে নভেম্বর..

সিতাই বিধানসভার বড় শোলমারি অঞ্চলের বাত্রিগাছ বাজারে নির্বাচনী সভা। বক্তব্য রাখেন সি পি আই (এম) রাজ্য কমিটি সদস্য কমরেড ম...
08/11/2024

সিতাই বিধানসভার বড় শোলমারি অঞ্চলের বাত্রিগাছ বাজারে নির্বাচনী সভা।
বক্তব্য রাখেন সি পি আই (এম) রাজ্য কমিটি সদস্য কমরেড মধুজা সেন রায়।

গোসানিমারী বালিকা বিদ্যালয় ১ জন স্থায়ী শিক্ষিকা দিয়ে চলছে ১৩ বছরের উন্নয়নে ছোঁয়া থেকেই বঞ্চিত বিদ্যালয়!
02/11/2024

গোসানিমারী বালিকা বিদ্যালয়
১ জন স্থায়ী শিক্ষিকা দিয়ে চলছে

১৩ বছরের উন্নয়নে ছোঁয়া থেকেই বঞ্চিত বিদ্যালয়!

ওকরাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের করুন কাহিনি!১. পর্যাপ্ত পরিমাণে নার্স ওয়ার্ড বয় নিয়োগ করতে হবে।২. পর্যাপ্ত পরিম...
25/10/2024

ওকরাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের করুন কাহিনি!

১. পর্যাপ্ত পরিমাণে নার্স ওয়ার্ড বয় নিয়োগ করতে হবে।
২. পর্যাপ্ত পরিমাণে ঔষধের ব্যবস্থা রাখতে হবে।
৩. স্বাস্থ্য এবং চিকিৎসা পরিবেশের দিকে নজর রাখতে হবে।

আসন্ন বিধানসভা উপনির্বাচনে ৬ নং সিতাই বিধানসভা কেন্দ্র বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী কমরেড অরুণ কুমার বর্মা - কে সিংহ চিহ্নে ভোট দিন!

নজরে দুর্নীতি,নজরে CBI  #আরজিকরে_মাথাধরো
17/08/2024

নজরে দুর্নীতি,
নজরে CBI

#আরজিকরে_মাথাধরো

Address

Coochbehar
Dinhata
736145

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth with CPIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Youth with CPIM:

Share