Jagaran - জাগরণ

Jagaran - জাগরণ Jagaran has taken the oath to awake the society. This group, comprised of college students, is tryi

গত ২৫শে মার্চ ঈশান ফাউন্ডেশন এর সহযোগিতায় জাগরণ এর ব্যবস্থাপনায় বামনহাট উচ্চ বিদ্যালয়ের হল ঘরে সাপ সম্বন্ধীয় একটি সচ...
27/03/2022

গত ২৫শে মার্চ ঈশান ফাউন্ডেশন এর সহযোগিতায় জাগরণ এর ব্যবস্থাপনায় বামনহাট উচ্চ বিদ্যালয়ের হল ঘরে সাপ সম্বন্ধীয় একটি সচেতনতামূলক ভিজুয়্যাল রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে সেমিনার আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল সাপ সম্বন্ধীয় নানা কুসংস্কার ও তার দূরীকরণ, সাপ সংরক্ষণ, বাস্তুতন্ত্রে এ সাপ এর ভূমিকা, সাপ কামড়ের প্রতিকার। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল ছাত্রছাত্রী দের কাছে সাপ সম্বন্ধীয় নানা তথ্য তুলে ধরা এবং এই বিষয়ে তাদের আগ্রহ ছিল লক্ষণীয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনহাট উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট সহসিক্ষক দিলীপ কর্মকার মহাশয় ও অন্যান্য সম্মানীয় শিক্ষকগণ, ঈশান ফাউন্ডেশন এর বিশিষ্ট সর্পপ্রেমী তপন কুমার দেব মহাশয়, জনৈক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার রিপন বিশ্বাস মহাশয় ও ঈশান ফাউন্ডেশন এর অন্যান্য সদস্য ও সদস্যারা এবং স্থানীয় বাসিন্দা শিবশঙ্কর সাহা ও সুদীপ অধিকারী মহাশয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে জাগরণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।

30/07/2020

কাল সকাল 10 টায় দিনহাটা তে এক রোগীর অপারেশন এর জন্য A+ রক্ত দরকার।
যোগাযোগ নং - 7478307676, 9635167340

 আজ সাতাশে জুন অন্নদা সুন্দরী দেবী (লাহিড়ী) একাডেমি স্কুল প্রাঙ্গণে জাগরণের তরফ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে...
27/06/2020



আজ সাতাশে জুন অন্নদা সুন্দরী দেবী (লাহিড়ী) একাডেমি স্কুল প্রাঙ্গণে জাগরণের তরফ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তা সম্পূর্ণরূপে সাফল্যমন্ডিত হয়েছে। জাগরন তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । বামন হাট 1 নং গ্রাম পঞ্চায়েত এর প্রধান দীপক কুমার ভট্টাচার্য মহাশয়, সাধন সিংহ মহাশয়, সন্তোষ ভট্টাচার্য মহাশয়, প্রমথ চন্দ্র গোস্বামী মহাশয় এর মত উজ্জ্বল ব্যক্তিত্ব আজ এই অনুষ্ঠানটি কে আলাদা মাত্রায় নিয়ে গেছেন।এছাড়া বামন হাট যুব সংঘের সদস্যদের ও আমরা ধন্যবাদ জানাচ্ছি নানাভাবে সহযোগিতা করার জন্য। এই পোস্টটি তাদের ও ধন্যবাদ জ্ঞাপন করার জন্য যারা আমাদের নানা ভাবে সহযোগিতা করেছেন।প্রথমত অন্নদা সুন্দরী দেবী(লাহিড়ী) একাডেমী স্কুল কর্তৃপক্ষকে যারা এই করোনা এর আবহে তাদের স্কুল ব্যবহার করতে দিতে পিছুপা হন নি। PUSPA AUTO (BAJAJ), TULIP CONSULTANCY আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছে।PURNA AQUA আমাদের জলের চাহিদা মিটিয়েছে। এছাড়া কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন।

সকলকে অশেষ ধন্যবাদ

(এখানে আজকের কিছু ছবি এবং যারা আমাদের আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের কিছু ছবি দেওয়া হলো)

প্রকল্প : লোহিত তরণীনা ছেলেটি ভয় পায় নি ,ঘাবড়ে ও যায় নি ।বরং বেড থেকে উঠে আসার পর জড়িয়ে ধরেছিলো তার বন্ধু কে । বলেছ...
27/06/2020

প্রকল্প : লোহিত তরণী

না ছেলেটি ভয় পায় নি ,ঘাবড়ে ও যায় নি ।বরং বেড থেকে উঠে আসার পর জড়িয়ে ধরেছিলো তার বন্ধু কে । বলেছিলো ,আমি গর্বিত আমি রক্ত দান করেছি । জাগরণ শ্রুতিগোচর করেছে তা । স্বল্প হেসে ,আকাশে তাকিয়েছে । জাগরণ একা নয় ,ওই আজ যারা যারা উপস্থিত ছিলেন তারা সবাই জাগরণের মুখ এক একটি । ওরা সবাই হেসে উঠেছিল আনন্দে ,আজকের মহৎ দান কার্যে । কতো যে ধমনী তে প্রবাহিত হবে আজকের লোহিত তরল তার গতি জাগরণের গতিকে নির্ধারণ করবে ,নির্ধারিত করবে কিছু ভালো কাজের ইতিহাস।

"জাগরণ" কথা রাখতে পেরেছে । দুদিনের বর্ষন ,কর্দমাক্ত রাস্তা,মাঠ ভর্তি জল কিছুই আটকাতে পারেনি তাকে । এই মহান কাজে শামিল করেছে ,তরুণ তরুণী কে ,ওদের মুখে ভালো কারণের হাসি ফুটিয়ে তুলেছে । পথিকৃৎ ছিলো #দিনহাটা #ব্লাড #ব্যাংক । ওনারা আমাদের মতো সদ্য অঙ্কুরিত দের সাহস দিয়েছেন ,দিয়েছেন ভরসা । আমরা আপ্লুত হয়েছি ,মাথা নত করেছি তাদের ভালোবাসার কাছে । #চল্লিশ #জন #তরুণ , #ছয় #জন #তরুণী নিজেদের শোণিত ধারা দিয়েছেন । সেই ধারার কণা একদিন প্রবাহিত হবে উদ্দেশ্য হীন ভাবে , মানুষের শরীরে । জীবন আসবে তাতে । সেদিন দাতা গ্রহীতার সম্পর্ক তৈরি হবে ,মানবিকতা মাথা উঁচু করে দাঁড়াবে । "জাগরণ " হয়তো তা অনুভব করতে পারবে দূর থেকেই ।

আজ ২৭ জুন , #বামনহাট #বাজার #সংলগ্ন #অন্নদা #সুন্দরী #দেবী #(লাহিড়ী) #একাডেমী স্কুল প্রাঙ্গণে দেখা গিয়েছিলো দানের আনন্দ , মানব সমাজে আর এক অধ্যায় যুক্ত হলো , এই স্কুল প্রাঙ্গণের। জাগরণ এই সকল যুক্তকারি দের প্রাণ থেকে সম্মান জানায় । আপনাদের অনুপ্রেরণায় ও সহযোগিতায় অঙ্কুরিত গাছটিতে আর একটি পাতার সঞ্চার ঘটে ।

প্রকল্প : লোহিত তরণী রক্তদান যে মহৎ দান এটা সকলের জানা ।কিন্তু মহামারী পৃথিবীতে যে এক দীর্ঘ ঘরবন্দী এবং  অশেষ ভয়ের সৃষ্...
24/06/2020

প্রকল্প : লোহিত তরণী

রক্তদান যে মহৎ দান এটা সকলের জানা ।কিন্তু মহামারী পৃথিবীতে যে এক দীর্ঘ ঘরবন্দী এবং অশেষ ভয়ের সৃষ্টি করেছে তা এই মহৎ কাজের থেকে সকল কে বিরত করে রেখেছে ।

ঘরবন্দী ভয়ার্ত মনকে সামাজিক দিকে মনোযোগী করাটা কঠিন । বিনোদন ছাড়াও যে আমাদের একটা সমাজ আছে ,যা আমাদের প্রতিমুহূর্তে কিছুনা কিছু ধনাত্মক ঋণাত্মক চিন্তাভাবনা দিয়ে যাচ্ছে , যার দ্বারা জীবন প্রখর ভাবে প্রভাবিত , জিনিসটি নিজে থেকে বোঝা গুরুত্বপূর্ণ । "জাগরণ" বুঝেছে তবে সম্বলিত ভাবে । ঘরবন্দী থেকেও মনকে সমাজে ছড়াতে সক্ষম হয়েছে জাগরণ । অযথা আলস্যে মনকে ভীতু করার থেকে , সামাজিক অভাব যে জীবন কে পাল্টে দিতে চলছে "জাগরণ " তাহা উপলব্ধি করেছে পূর্বের কর্মসূচিতেই । ফলস্বরূপ জন্ম নিয়েছে আমাদের রক্তদান কর্মসূচি।

রক্ত কৃত্রিম প্রক্রিয়ায় তৈরি করা যায় না ।এই সত্যটি রক্ত দানের মাহাত্ম্য জ্ঞাপন করে । জন্ম থেকে মৃত্যু অবধি এই লোহিত তরল ছুটে বেড়ায় অবিশ্রামে ,জীবন প্রদানের জন্য । জীবন থেকে বড়ো সত্য বোধয় পৃথিবীতে নেই ।ব্লাড ব্যাংক এ রক্তের অভাব এটিও সত্য কিন্তু এই সত্য ভয়াবহ , যার অভাব জীবন কে অনায়াসেই শয্যাশায়ী করতে পারে । জাগরণ এ সব উপলব্ধি করে । আগামী ২৭ এ জুন দিনহাটা ব্লাড ব্যাংক এর হাত ধরে অনুষ্ঠিত হচ্ছে আমাদের রক্তদান শিবির । যার স্থান হিসেবে চিহ্নিত হয়েছে অন্নদা সুন্দরী দেবী (লাহিড়ী ) একাডেমী স্কুল রুম । বর্তমান পরিস্থিতির সমস্ত রকম সতর্কতা অবলম্বন মেনে আমাদের এই শিবির হচ্ছে ।সর্বসম্মতি আমাদের আপ্লুত করেছে বহুলাংশে ।

"জাগরণ" স্বইছুক দাতার কামনা করে এবং এটা নিয়ে যথেষ্ট রকম আশাবাদী সম্পূর্ণ রূপে স্থানীয় এই সংগঠন । আপনাদের পূর্ণ সহযোগিতা সমাজের মুখে হাসি ফোটাতে পারবে , করতে পারবে নতুন জীবনের সঞ্চার অন্য শরীরে । আপনাদের একটি পদক্ষেপ উল্লেখযোগ্য স্মৃতি হিসেবে রয়ে যাবে বামনহাট তথা সমাজের বুকে ।ধন্যবাদ , ভালোবাসা এবং শান্তি ।

দুপুর ঘনিয়ে বিকেল হলো ।জাগরণ পৌঁছে গিয়েছে তার গন্তব্যস্থলে ।সারাদিন এ গ্রাম ও গ্রাম করে এখন  নিজেরা জাগরিত হাওয়ার সেই...
06/04/2020

দুপুর ঘনিয়ে বিকেল হলো ।জাগরণ পৌঁছে গিয়েছে তার গন্তব্যস্থলে ।সারাদিন এ গ্রাম ও গ্রাম করে এখন নিজেরা জাগরিত হাওয়ার সেই অদম্য ইচ্ছেটাও প্রায় বিকেলের আলোর সাথে ফিকে হয়ে এসেছে।গ্লাভস দুটি হাত কে এমন ভাবে ধরে রেখেছে যে নতুন শিহরণ ছড়িয়ে দেওয়ার স্বল্পমাত্র শক্তিটুকু শুধু বেঁচে ।কিন্তু আমাদের নেতিয়ে পড়লে হবে না । ওদের কে যে জাগাতে হবে ,পৌঁছে দিতে হবে সচেতনতা এবং খাবার ।তবেই তো আমরা রাতে শান্তি তে ঘুমোতে পারবো এই ভেবে যে ওরা আজ খালি পেটে ঘুমোয় নি ।

বিচিত্র অভিজ্ঞতা জাগরণের ।বিচ্ছিন্ন মাঠের মধ্যে ঘর করে শুয়ে আছেন বছর সত্তরের এক বৃদ্ধা ।ঠিক যেভাবে গভীর বনে শুয়ে থাকে ঘুপটি মেরে মৃত্যু ।কেউ জানে না ,কেউ খোঁজ রাখার চেষ্টাও করে না । করোনা ,মহামারী সেই গভীর বনের অনিশ্চয়তার কাছে যেনো খুব ছোট হয়ে আসে । জাগরণ থমকে গিয়েছিলো যখন প্রতিটি কানে একটি ই শব্দ ঘুরে ফিরে ভেতরে ঢুকে যাওয়া পেট গুলি থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে,
" ভাইরাস কি মারবে ,এমনি ই মরে যাবো " ।

বৃদ্ধা কানে শোনে না ,চোখে দেখে না । হয়তো ঠিক ঠাক হাঁটতেও পারেনা ।প্রায় অভুক্ত গ্রাম এ একলা দিন যাপনের দুঃখ গুলো ,শরীর বয়ে নিয়ে চলার আনন্দ হয়তো ওনার বিছানা টি ই জানে ।ওই বেঁচে থাকার আনন্দ ,ওই নিরুপায় হয়েও ঈশ্বর প্রদত্ত জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন জাগরণ দেখছে আজ । বিশ্বাস করেছি জীবনের মাহাত্ম্য ,পৃথিবীর প্রতিদান । আমরা কিছু বলতে পারিনি জানেন ,আমরা চুপ চাপ দাঁড়িয়ে দেখেছি কিছুক্ষন ।ওই পাঁচজনের মনে একই ভাবে মাথা চারা দিয়ে উঠেছিলো আজন্ম মহামারী । শুধু আফসোস হচ্ছিলো ,যদি মহাকাল হতাম এই পৃথিবীর ক্ষুদা , জরা নিয়ে লুকিয়ে পড়তো সমুদ্রে জাগরণ ।
সারাদিনের ক্লান্তি ,সারাদিনের ঘাম ওই ভয়ঙ্কর রাক্ষসের কাছে ভয়ে থরো থরো ।

হয়তো মহাকাল হওয়া একা জাগরণের পক্ষে সম্ভব নয় ।কিন্তু সেটা একটু ভেবে দেখলেই সম্ভব মিলিত ভাবে ।আমরা দশ হাত এক সাথে করে মহাকাল হতে পারি ।

আগের দিনের মতোই আজও বেড়িয়েছি আমরা ।কতো জনকে কি দিলাম সেটা না হয় না জানাই থাক আজকে । এই ক্ষুধার রাজ্য, মহামারী তে যে রাজা হয়েছে আজ সেকথা বুঝতে বাকি থাকলো না কোনক্রমে ।জাগরণ মাথা নত করে আপনাদের কাছে অনুরোধ করছে দিকে দিকে ছড়িয়ে দিন আপনি যতটা ছড়াতে পারেন ।যা পারেন ।একটি দানা ও যে কতটা মাহাত্ম্য রাখে সে কথা আজ আর বলার অপেক্ষা রাখে না ।

ভালোবাসা ছড়িয়ে দিন । ধন্যবাদ। খুব ভালো থাকবেন

Project-Helping hand (part-2)Day-4Collection, Marketing & Packaging (60 packets)JAGARAN
06/04/2020

Project-Helping hand (part-2)

Day-4

Collection, Marketing & Packaging (60 packets)

JAGARAN

02/04/2020

মুর্তাজা আলী : Helping Hand”-নাম এ জাগরণ সেচ্ছাসেবী সংগঠন দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন । সংগঠনের এক কর্তা জানান ,দেশ আজ ....

01/04/2020

টিম B এর কিছু সদস্য গ্রামবাসীর সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছে ।
Some member of team B is awaring villagers about the present circumstances.

তৃতীয় দিন
3rd day

Project - Helping Hand

01/04/2020

টিম A এর কিছু সদস্য গ্রামবাসীর সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছে ।
Some member of team A is awaring villagers about the present circumstances.

তৃতীয় দিন
3rd day

Project - Helping Hand

Project-Helping Hand (part-1)Day -3 JAGARANAWARENESS AND DISTRIBUTION
01/04/2020

Project-Helping Hand (part-1)
Day -3
JAGARAN

AWARENESS AND DISTRIBUTION

31/03/2020

Jagaran has taken the oath to awake the society. This group, comprised of college students, is trying to bring back the light of the society and perform all the social responsibilities of the social life

Address

Dinhata
736168

Telephone

+919064942612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagaran - জাগরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jagaran - জাগরণ:

Share

Category