05/06/2026
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফকির চাঁদ কলেজ NSS Unit-এর উদ্যোগে প্রথমে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি (Campus Cleaning Drive) পরিচালিত হয়। এরপর "একটি গাছ মায়ের নামে" কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ করা হয়।
এই কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ ড. সৌমেন চন্দ মহাশয়। তিনি স্বহস্তে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। তাঁর অনুপ্রেরণামূলক কথাগুলি আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন করে তোলে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে মাননীয় প্রোগ্রাম অফিসার ড. আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে।
আসুন, আমরা সবাই মিলে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি। 🌱💚
"একটি গাছ , একটি সবুজ ভবিষ্যৎ