27/09/2022
পূজার সূচনার আগে খারাপ খবর 😞
🔴 আবহাওয়ার সবচেয়ে বড় খবর ⚠️
⭐ দক্ষিণ চীন সাগরে অবস্থানরত শক্তিশালী ঘূর্ণিঝড় নোরা ক্রমশক্তি বৃদ্ধি করে ভিয়েতনাম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, এবং আগামী ৭২ ঘণ্টায় তা আরো শক্তি বৃদ্ধি করে ভিয়েতনাম উপকূল অতিক্রম করে থাইল্যান্ড এবং মায়ানমার অতিক্রম করে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আগামী চার দিনের মধ্যে এই ঘূর্ণিঝড়টির দুর্বল অবশিষ্টাংশ রূপে প্রবেশ করবে।
⭐ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জানানো হচ্ছে যে, উত্তর বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি সম্পূর্ণ অনুকূল থাকায় এবং আগামী সপ্তাহের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের অধিকাংশ অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি আরো অনুকূল হয়ে যাওয়ায় শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যা পরবর্তীকালে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের আকারে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ পুজোর মধ্যে।
⭐ তবে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
⭐ দূর্গা পূজার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ পুজোর পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের কেমন আবহাওয়া পরিস্থিতি যেতে চলেছে কোথায় কেমন আবহাওয়া থাকবে তার বিস্তারিত বিবরণ আসতে চলেছে খুব শীঘ্রই।
🌏 খবর শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন বিপদ মুক্ত থাকুন বিপদমুক্ত রাখুন।