30/12/2024
লোয়াদা হাই স্কুলের প্লাটিনাম জুবিলি: প্রাক্তন শিক্ষক মাননীয় অরুণ চন্দ্র খাঁন মহাশয়ের শুভেচ্ছা বার্তা 💐
প্লাটিনাম জুবিলি উদযাপনে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শরীর শিক্ষার শিক্ষক মাননীয় অরুণ চন্দ্র খাঁন মহাশয় বিদ্যালয়কে তাঁর বাসভবন থেকে একটি হৃদয়স্পর্শী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
অরুণ স্যার ছিলেন আমাদের বিদ্যালয়ের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর কঠোর অনুশাসন এবং খেলা ধুলার প্রতি গভীর ভালোবাসা প্রতিটি ছাত্র-ছাত্রীকে অনুপ্রাণিত করত। তিনি শিখিয়েছেন কিভাবে শৃঙ্খলা এবং দলগত চেতনা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার চাবিকাঠি হতে পারে।
📹 ওনার শুভেচ্ছা বার্তার ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করছি।
স্যারের এই বার্তা শুধু আমাদের জন্য নয়, প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য একটি প্রেরণা। তাঁর আশীর্বাদ এবং শুভেচ্ছা আমাদের বিদ্যালয়ের ভবিষ্যতকে আরও আলোকিত করবে।